Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ জুন ২০২৬
বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
Share on FacebookShare on Twitter

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর তাকে নিয়ে রসিকতা করে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। বিশ্বকাপের দলে জায়গা পেলেও প্রথম দুই ম্যাচে খেলতে না পারা এই তারকা ফরোয়ার্ডকে তিনি আখ্যা দিয়েছেন ‘বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার’ হিসেবে।

অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করে ব্রাজিল টিমে নেইমারকে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। তবে চোটের কারণে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও দেয়নি ব্রাজিল শিবির।

বেলো হরিজোন্তেতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে লুলা হাস্যরসের সুরে বলেন, ‘নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ফুটবলার, যে ঘরে বসে কাজ করে। একেবারে ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’

শুধু নেইমার নয়, ব্রাজিলের দল নির্বাচন নিয়েও খোঁচা দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইন্টারনেটে দেখছিলাম, যে কোনো দিন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে। তখন হয়তো ১১ জন পেলেকে নিয়েই দল বানানো হবে।’

প্রেসিডেন্টের এই রসিকতামিশ্রিত সমালোচনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের অনেক ফুটবল সমর্থকও তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন।

উল্লেখ্য যে ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি নেইমার।

বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংশপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। একের পর এক চোটের থাবায় প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তিনি।

ইনজুরি নিয়ে সর্বশেষ গত ১৭ মে মাঠ ছাড়েন নেইমার। তখন তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়। এর সপ্তাহখানেক পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সে সময়সীমা গত ১৭ জুন শেষ হয়েছে।

এখন সেরে উঠে মাঠে ফেরার খুব কাছেই আছেন নেইমার। গত বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে ইনডোরে অনুশীলন করছিলেন তিনি।

হাইতি ম্যাচের পর আনচেলত্তি জানিয়েছেন, আরো দু-একদিন এভাবে অনুশীলন চালিয়ে যাবেন নেইমার। এরপর পুরোদমে শুরু করবেন দলীয় অনুশীলন।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে বেশ আশাবাদী আনচেলত্তি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সচেতনতা বাড়ানো জরুরি অনলাইন গেমে
গেম

সচেতনতা বাড়ানো জরুরি অনলাইন গেমে

গেইমিং মানেই বেটিং নয়!
গেম

গেইমিং মানেই বেটিং নয়!

পাবজি মোবাইলে আসছেন ফুটবলার মেসি!
গেম

পাবজি মোবাইলে আসছেন ফুটবলার মেসি!

মোবাইলে পূর্ণাঙ্গ ‘কল অফ ডিউটি’
গেম

পাবজি মোবাইল কে হারিয়ে শীর্ষে চলে গেল কল অফ ডিউটি মোবাইল

দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট
গেম

দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট

কল অব ডিউটি মডার্ন ওয়েলফেয়ার গেম রিভিউ
গেম

কল অব ডিউটি মডার্ন ওয়েলফেয়ার গেম রিভিউ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
মোবাইল এরিনা

অনার রোবট ফোন – সম্পূর্ণ স্পেসিফিকেশন (Honor Robot Phone 5G)

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

দেশের খুচরা খাতে উদ্ভাবন, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যবসা...

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুন ২০২৬

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix