Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাইক্রোসফটে ফের ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 July 2026
এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। এবার চাকরি হারাতে পারেন মোট কর্মী বাহিনীর আড়াই শতাংশের কম। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহের শুরুতে ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি। মাইক্রোসফট কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের ফলে মাইক্রোসফটের হাজার হাজার কর্মী চাকরি হারাবেন। বিশেষ করে সেলস (বিক্রি) এবং কনসাল্টিং (পরামর্শ) বিভাগের ওপর এর বড় প্রভাব পড়বে। এছাড়া কোম্পানির এক্সবক্স গেমিং বিভাগ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বাদ দেয়া হতে পারে।

এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ হাজার ৭৫০ জন কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেয় ওয়াশিংটনভিত্তিক এ প্রতিষ্ঠান, যা দেশটিতে তাদের মোট জনবলের প্রায় ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রায় ২ লাখ ২৮ হাজার পূর্ণকালীন কর্মী ছিলেন।

সে হিসাবে, আড়াই শতাংশ কর্মী ছাঁটাই হলে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ চাকরি হারাতে পারেন।

সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো কর্মী সংখ্যা কমিয়ে আনছে। প্রযুক্তি, গণমাধ্যম ও আর্থিক খাতে ছাঁটাইয়ের নতুন ঢেউ দেখা যাচ্ছে। মূলত পরিচালন ব্যয় কমানোর জন্য কোম্পানিগুলো এ পদক্ষেপ নিচ্ছে।

তবে কর্মী ছাঁটাই করে খরচ কমালেও কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো বিকাশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। মাইক্রোসফটও এআই প্রযুক্তির পেছনে বড় অংকের তহবিল বরাদ্দ করছে, যা এ কর্মী পুনর্বিন্যাস ও ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এদিকে বিশ্বজুড়ে যন্ত্রাংশের তীব্র সংকটের কারণে সম্প্রতি এক্সবক্স গেমিং কনসোলের দাম বাড়ায় মাইক্রোসফট। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, এক্সবক্স বিভাগ বড় ধরনের কর্মী ছাঁটাই এবং মার্কেটিং ও অন্যান্য বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা করছে।

চলতি বছরের জুনের শুরুতে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়, উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এক্সবক্স গেমিং ইউনিট নিয়ে নতুন করে ভাবছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটি পণ্য কেনার দরপত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা!
প্রযুক্তি সংবাদ

আইটি পণ্য কেনার দরপত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা!

লেনোভো ইয়োগা স্লিম ৭ আই: হাই বাজেটের ল্যাপটপ
নির্বাচিত

লেনোভো ইয়োগা স্লিম ৭ আই: হাই বাজেটের ল্যাপটপ

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়

ডিজিটাল ক্যামেরাকে বিদায় করছে স্মার্টফোন
নির্বাচিত

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 July 2026

মাইক্রোসফটে ফের ছাঁটাই

Techzoom.TV |
TechzoomTV