Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুলাই ২০২৬
রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী বিক্রির নতুন মাইলফলক স্পর্শ করেছে রেডমির জনপ্রিয় স্মার্টফোন সিরিজ ‘রেডমি নোট’। ১২ বছরে সিরিজটির স্মার্টফোন বিক্রি ছাড়িয়েছে ৫০ কোটি ইউনিট। একই সঙ্গে চলতি মাসে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচনের বিষয়টিও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে এখনো আনুষ্ঠানিক উন্মোচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির জানায়, সাব-ব্র্যান্ড রেডমি ২০১৪ সালে প্রথম রেডমি নোট ওয়ান বাজারে আনে। এরপর ১২ বছরে সিরিজটি বিশ্বজুড়ে ৫০ কোটি ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি বছর বিক্রি হয়েছে ৪ কোটির বেশি স্মার্টফোন। প্রযুক্তি খাতে তীব্র প্রতিযোগিতার মধ্যেও দীর্ঘ সময় ধরে এ ধারাবাহিকতা ধরে রাখাকে বড় সফলতা হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দামে ভালো মানের ডিসপ্লে, বড় ব্যাটারি ও প্রতিযোগিতামূলক ফিচার দেয়ার কারণে রেডমি নোট সিরিজ বিশ্ববাজারে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। সিরিজের প্রত্যেকটা ফোনই মধ্যম বাজেটের ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি।

নতুন সিরিজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও জানায় রেডমি। প্রতিষ্ঠানটি নোট ১৬ সিরিজ বাজারে আনছে না। এর পরিবর্তে শাওমি সরাসরি নোট ১৫ থেকে নোট ১৭ সিরিজে চলে যাচ্ছে। শাওমির মূল ফ্ল্যাগশিপ সিরিজের নামকরণের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের শুরুতে শাওমি ১৭ সিরিজ উন্মোচন করে।

যদিও রেডমি এখনো নতুন সিরিজের প্রযুক্তিগত বৈশিষ্ট্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, বিভিন্ন সূত্র ও টিপস্টারদের তথ্যানুযায়ী, এবারের সিরিজে তিনটি মডেল থাকতে পারে। এগুলো হলো রেডমি নোট ১৭, রেডমি নোট ১৭ প্রো ও রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স।

ফাঁস হওয়া তথ্যানুযায়ী, নোট ১৭ বেজ মডেলে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১ দশমিক ৫কে ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ প্রসেসর ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। অন্যদিকে নোট ১৭ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ চিপসেট এবং ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে উন্নত সংস্করণ নোট ১৭ প্রো ম্যাক্সে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৫০০ প্রসেসর, ১০ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন।

এছাড়া তিনটি মডেলেই ১ দশমিক ৫কে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে, ডুয়াল স্পিকার ও পানি প্রতিরোধী সুবিধা থাকতে পারে বলে জানা গেছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রেডমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নোট ১৭ প্রোরেডমি নোটরেডমি নোট ১৭রেডমি নোট ১৭ প্রোশাওমি ১৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা
নির্বাচিত

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা

এলইডি নাকি ওএলইডি কোন টিভি কিনবেন?
নির্বাচিত

এলইডি নাকি ওএলইডি কোন টিভি কিনবেন?

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক
টেলিকম

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
প্রযুক্তি সংবাদ

আইফোনের জন্য ম্যাগসেফ ব্যাটারি প্যাক আনছে অ্যাপল

ডোমেইন মার্কেটপ্লেসে কেনাবেচা নিয়ে সভা
প্রযুক্তি সংবাদ

ডোমেইন মার্কেটপ্লেসে কেনাবেচা নিয়ে সভা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২৬

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

Techzoom.TV |
TechzoomTV