Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ জুলাই ২০২৬
বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা
Share on FacebookShare on Twitter

বিজ্ঞানের উৎকর্ষতা দেশ ব্যক্তি ও সমাজের জন্য আশির্বাদ একথা অনস্বীকার্য। তবে এর নিয়ন্ত্রণহীন ব্যবহার কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। ফেসবুক ইউটিউবের উপকার যতটুকু না হচ্ছে অপকারের মাত্রা তার চেয়েও ঢের বেশি।

এসব সোস্যাল মিডিয়ার কারনে ব্যক্তি সমাজ মারাত্বক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক দেশ সোস্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে দেশ ও জাতীকে রক্ষা করতে ফেসবুক ও ইউটিউব প্লাটফর্মকে জবাবদিহিতার মধ্যে আসতে বাধ্য করেছে।

বাংলাদেশে প্রেস এন্ড পাবলিকেশন্স এক্ট দিয়ে সংবাদ মাধ্যম গুলোর জবাবদিহিতা নিশ্চিত করা হয়। তাদের কোন প্রতিবেদন বা কন্টেন্ট কোন ব্যক্তি সমাজের ক্ষতি করলে প্রতিকারের ব্যবস্থা আছে।ফেসবুক-ইউটিউবের অফিস না থাকায় তাদের জবাবদিহিতা নেই।

ফেসবুক কন্টেন্ট কখন কোথা থেকে কে আপলোড করেছে তা কিছুটা স্পষ্ট হলেও ‘রিলস’ এর সম্পূর্ণ বিপরীত। এই রিলস কে কবে কোথা থেকে আপলোড করেছে তা একেবারেই দুর্বোধ্য। এই সুযোগ নিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত অপতথ্য আপলোড করে প্রতিনিয়ত অপরাধ করে চলেছে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়লেও দেশের সবচেয়ে প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর কোনো সরাসরি কার্যালয় নেই। ফলে ফেসবুক, ইউটিউবসহ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দেশের আইন ও নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জনমত গঠন, তথ্যপ্রবাহ এবং রাজনৈতিক-সামাজিক প্রভাব বিস্তারের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। তবে এর অপব্যবহারও দিন দিন বাড়ছে। অপতথ্য, গুজব, মানহানিকর প্রচারণা, চরিত্রহনন, ব্ল্যাকমেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও অডিও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এসব প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যমের এই অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। আইন প্রণয়ন, জরিমানা এবং স্থানীয় কার্যালয় স্থাপনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো ফেসবুক, ইউটিউব কিংবা গুগলের মতো প্রতিষ্ঠানের কোনো পূর্ণাঙ্গ অফিস নেই। ফলে ক্ষতিকর কনটেন্ট অপসারণ বা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অনেকাংশেই এসব প্রতিষ্ঠানের সদিচ্ছার ওপর নির্ভর করতে হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৭ কোটি ৬০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন বলে সংশ্লিষ্ট খাতের তথ্য বলছে। ইউটিউব ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ৭ কোটি। বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকায় বাংলাদেশ ফেসবুক ও ইউটিউবের জন্য লাভজনক বাজার।

বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশ থেকে ফেসবুক ও ইউটিউব প্রতিবছর হাজার হাজার কোটি টাকা আয় করছে। কিন্তু সেই তুলনায় এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো প্রাতিষ্ঠানিক উপস্থিতি নেই। ফলে কোনো আপত্তিকর বা ক্ষতিকর কনটেন্ট প্রকাশ হলে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরাসরি ব্যবস্থা নিতে পারে না।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সাধারণত সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর কাছে কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠায়। এরপর প্রতিষ্ঠানগুলো নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ থেকে পাঠানো সব অনুরোধের বড় অংশই কার্যকর হয় না। আবার অনেক ক্ষেত্রে কনটেন্ট অপসারণে দীর্ঘ সময় লাগে। এর মধ্যে অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ক্ষতির পরিমাণ বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও এআই-নির্মিত বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ক্ষতিকর কনটেন্ট অপসারণে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধান আইনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না। কারণ দেশের বাইরে বসে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ওপর জাতীয় আইন প্রয়োগ করা কঠিন। তাদের মতে, বাংলাদেশে স্থানীয় অফিস ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি থাকলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।

বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আইন মেনে চলতে বাধ্য করেছে। ইউরোপের দেশগুলোতে তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন ও ক্ষতিকর কনটেন্টের কারণে মেটা, গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে।

ভারতও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা গ্রহণ করেছে। দেশটিতে তথ্যপ্রযুক্তি আইন ও ডিজিটাল মিডিয়া নীতিমালার মাধ্যমে ফেসবুক, ইউটিউবসহ বড় প্ল্যাটফর্মগুলোকে স্থানীয় আইন মেনে চলতে বাধ্য করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব থাকায় সরকারের সঙ্গে যোগাযোগ ও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও তুলনামূলক দ্রুত।

জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও অনলাইন অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব দেশে নিয়ম ভঙ্গ করলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেই জরিমানার মুখোমুখি হতে হয়।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি হলেও এসব প্রতিষ্ঠানের স্থানীয় উপস্থিতি নেই। অথচ তুলনামূলক কম ব্যবহারকারী থাকা অনেক দেশেই মেটা ও গুগলের আঞ্চলিক অফিস রয়েছে।

তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই অপব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে। এর জন্য প্রয়োজন কার্যকর আইন, প্রযুক্তিগত সক্ষমতা এবং ফেসবুক-ইউটিউবের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা।

তারা মনে করেন, বাংলাদেশে এসব প্রতিষ্ঠানের অফিস স্থাপন ও স্থানীয় আইন মেনে চলার বাধ্যবাধকতা তৈরি করা গেলে সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করতে হলে ফেসবুক-ইউটিউবকে জবাবদিহির আওতায় আনার দাবি এখন সময়ের বাস্তবতা। কারন বাংলাদেশে গুজবের বিস্তার, জবাবদিহিতার বাইরে রয়েছে সোশ্যাল মিডিয়া।

ফেসবুক-ইউটিউবের কাছে বাংলাদেশ সরকারও অসহায়। এর প্রধান কারণ হলো বাংলাদেশে তাদের অফিস নেই।

তাই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ন্ত্রণ করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত
বিবিধ

এআই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত

প্রথম টোল ফ্রি কল সেন্টার নম্বর চালু করলো ব্র্যাক ব্যাংক
বিবিধ

প্রথম টোল ফ্রি কল সেন্টার নম্বর চালু করলো ব্র্যাক ব্যাংক

নিয়োগ
বিবিধ

নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স
বিবিধ

ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

নির্বাচিত

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

আপনার ফোনটি কি অকেজো হওয়ার তালিকায়?

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
নির্বাচিত

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা
নির্বাচিত

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা
বিবিধ

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা

বিজ্ঞানের উৎকর্ষতা দেশ ব্যক্তি ও সমাজের জন্য আশির্বাদ...

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে

ফুলফ্রেম বনাম ব্রিজ ক্যামেরা: নতুন সনি RX10 V কি পারবে মিররলেসের জায়গা নিতে?

ফুলফ্রেম বনাম ব্রিজ ক্যামেরা: নতুন সনি RX10 V কি পারবে মিররলেসের জায়গা নিতে?

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুলাই ২০২৬

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix