Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 November 2026
অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
Share on FacebookShare on Twitter

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে জর্জরিত হয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানির জন্য।

ইতিবাচক বিক্রি ও বড় বাজারের পরও অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন অর্থায়ন বা অংশীদার খোঁজার উদ্যোগ নিয়েছে ‘লাইভওয়্যার’ নামের কোম্পানিটি।

সম্প্রতি হার্লি-ডেভিডসনের বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ডটি নিজেদের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে ঘোর অনিশ্চয়তা ও শঙ্কার কথা জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক পরিচালন লোকসান, ঋণাত্মক ক্যাশ ফ্লো বা কোম্পানিতে অর্থ আসার তুলনায় বেশি বেরিয়ে যাওয়া ও সীমিত আর্থিক সক্ষমতার কারণে তাদের বাণিজ্যিক অস্তিত্ব ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ প্রান্তিকে বিক্রি বৃদ্ধি ও ৫০ কিলোওয়াটের ওপরের অন-রোড ইভি বাইকের বাজারে ৮০ শতাংশ শেয়ার থাকার পরও এই সংকটের মুখে পড়ল কোম্পানিটি।

এ আর্থিক সংকট সামাল দিতে ‘স্পেশাল রিস্ট্রাকচারিং কমিটি’ গঠন করেছে লাইভওয়্যার।

এ কমিটি নতুন বিনিয়োগ বা অর্থায়ন, কোম্পানি বিক্রি, পুনর্গঠন কিংবা কৌশলগত অংশীদারিত্বের মতো নানা উপায় অনুসন্ধান করবে।

পাশাপাশি, ২০২৬ সালে সংস্থাটির পরিচালনা বাবদ সম্ভাব্য ৭ কোটি থেকে ৮ কোটি ডলার লোকসানের যে আগের অনুমান ছিল তা-ও বাতিল করে নেওয়া হয়েছে।

২০২২ সালে ‘স্প্যাক’ একীভূতকরণের মাধ্যমে আলাদা ইউনিট হিসেবে আত্মপ্রকাশের সময় লাইভওয়্যারের ৭৪ শতাংশ শেয়ার ছিল হার্লি-ডেভিডসনের দখলে।

এমন সময়ে এ সংকটের বার্তা এল যখন লাইভওয়্যার পাঁচ হাজার ডলারের কম দামে তাদের ‘এসফোর হাঞ্চো’ সিরিজের ই-বাইক বাজারে আনছে।

কোম্পানিটি বলেছে, তারা এরইমধ্যে মার্কিন বাজারে ‘এসফোর হাঞ্চো ট্রেইল’ মডেলটি সরবরাহ শুরু করেছে ও অক্টোবরেই ‘এসফোর হাঞ্চো স্ট্রিট’ সংস্করণটি শোরুমগুলোতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া, সম্প্রতি ‘ডাস্ট স্পার’ নামে নতুন আরেকটি মডেলের উন্মোচন করেছে কোম্পানিটি।

বিশ্বজুড়ে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার গেল পাঁচ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে।

‘মর্দোর ইন্টেলিজেন্স’-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালে রেকর্ড ১ কোটি ১ লাখ ৭০ হাজার ইউনিট ই-বাইক বিক্রি হয়েছে।

জোয়ারের পরও বাজারের সিংহভাগই এখনও জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেলের দখলে, যেখানে ২০২৪ সালের তথ্য অনুসারে যার বিক্রির হার প্রায় ৮৮ শতাংশ।

ই-বাইক বাজারের এই প্রবৃদ্ধির বড় অংশই দৃশ্যমান হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে।

২০২৫ সালে অঞ্চল দুটিতে ই-বাইকের বিক্রি বেড়েছে যথাক্রমে ৮৩ শতাংশ এবং ৮৬.৯ শতাংশ। একই সময়ে উত্তর আমেরিকার বাজারেও এ সংক্রান্ত বিক্রি ২৭ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের প্রতীক হার্লি-ডেভিডসনের জন্য লাইভওয়্যারের এই আর্থিক সংকট নিশ্চিতভাবেই বড় ধাক্কা।

বর্তমান তীব্র অর্থনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তা যদি কোম্পানিটি সক্ষমতার সঙ্গে সামলে উঠতে পারে তবে তাদের নতুন উন্মোচিত সাশ্রয়ী ই-বাইকগুলো নগদ অর্থের প্রবাহ বাড়াতে ও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবা চালুর অনুমতি দিয়েছে সরকার
অটোমোবাইল

শর্ত জুড়ে দিয়ে পাঠাও-উবারের বাইক চলাচলে বিআরটিএ’র প্রজ্ঞাপন

শিক্ষার্থীদের ‘রোবটিক্স’ শেখালো আইসিটি বিভাগ
নির্বাচিত

শিক্ষার্থীদের ‘রোবটিক্স’ শেখালো আইসিটি বিভাগ

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১

৫জি স্মার্টফোন নিয়ে এলো লেনোভো
নির্বাচিত

৫জি ফোন কেনার আগে এই বিষয়গুলি চেক করুন, নইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না

বাংলাদেশে স্বীকৃতি পেল হুয়াওয়ের চলমান কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে স্বীকৃতি পেল হুয়াওয়ের চলমান কার্যক্রম

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2026

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix