Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 July 2026
বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সাইবার স্পেসে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে বহুপাক্ষিক সাইবার শাসনব্যবস্থা, প্রযুক্তি ও জ্ঞানের সহজলভ্যতা এবং ডিজিটাল বৈষম্য দূরীকরণে তিন দফা প্রস্তাব তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২২ জুলাই) চীনের ঐতিহাসিক শহর শি’আনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, ‘প্রাচীন সিল্ক রোড যেমন সভ্যতা, জ্ঞান ও বাণিজ্যের সেতুবন্ধন তৈরি করেছিল, তেমনি বর্তমান ডিজিটাল যুগেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও নিরাপদ সাইবার ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৬৫ শতাংশই তরুণ ও কর্মক্ষম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, ‘বর্তমানে দেশের ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল সংযোগের আওতায় এসেছে। মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে গেছে। একই সঙ্গে জাতীয় পোর্টাল ও ডি-নথির মাধ্যমে সরকারি সেবা ডিজিটাল হয়েছে এবং ভূমি রেকর্ড থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত বিভিন্ন খাতে প্রযুক্তির ব্যবহার নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘ডিজিটাল রূপান্তর শুধু অবকাঠামো নির্মাণের বিষয় নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গেও এটি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এআই গবেষণা, ফিনটেক উদ্ভাবন এবং ডাটা সেন্টার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। পাশাপাশি বন্যার পূর্বাভাস ও কৃষিতে প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নেও কাজ চলছে।’

সম্মেলনে যৌথ অগ্রগতির লক্ষ্যে তিনি তিনটি মূল প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো— দক্ষতা উন্নয়ন ও জ্ঞান হস্তান্তরের মাধ্যমে তরুণদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর সহজ করে সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল পাবলিক গুডস ধারণার আওতায় প্রযুক্তিগত জ্ঞান ও ডাটা অবকাঠামোকে বৈশ্বিক কল্যাণে উন্মুক্ত করা।

সাইবার অপরাধ, ভুয়া তথ্য এবং ডাটা উপনিবেশবাদের মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক আইনভিত্তিক, স্বচ্ছ ও বহুমাত্রিক সাইবার শাসনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, প্রাচীন সিল্ক রোডের ভিত্তি ছিল পারস্পরিক আস্থা ও বিশ্বাস। একইভাবে ডিজিটাল যুগের বৈশ্বিক সংযোগও বিশ্বাস, সহযোগিতা ও উদ্ভাবনের ভিত্তিতেই গড়ে উঠতে হবে। এ যাত্রায় বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করতে প্রস্তুত।

দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, স্মার্ট স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হয়। পাশাপাশি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল ভবিষ্যৎ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
নির্বাচিত

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
টেলিকম

অবৈধ মোবাইল ফোন বন্ধ করবে বিটিআরসি

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ
নির্বাচিত

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ

২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এমআই ব্যান্ড ৪
প্রযুক্তি সংবাদ

২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এমআই ব্যান্ড ৪

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা
নির্বাচিত

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 July 2026

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব

Techzoom.TV |
TechzoomTV