Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 July 2026
অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর
Share on FacebookShare on Twitter

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Star Tech)-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই শিক্ষার্থী দাবি করেন, তিনি ম্যাকবুক এয়ার এম৫ (MacBook Air M5) মডেলটি ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যে প্রি-অর্ডার করেন এবং এর জন্য ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। তবে কয়েকদিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পণ্যটি স্টকে না থাকায় ডেলিভারি দেওয়া সম্ভব নয়।

ভুক্তভোগীর দাবি, অর্ডার বাতিলের কথা জানানোর পরও স্টার টেকের ওয়েবসাইট ও শোরুমে একই মডেলের ম্যাকবুক “ইন স্টক” দেখানো হচ্ছিল। তবে তখন ডিভাইসটির মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

তার অভিযোগ, কম মূল্যে নেওয়া প্রি-অর্ডার বাতিল করে বাড়তি দামে একই পণ্য বিক্রির উদ্দেশ্যেই স্টক সংকটের কথা বলা হয়েছে।

সমাধানের জন্য শোরুমে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পেশাদার আচরণ করেননি বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

তার ভাষ্য অনুযায়ী, একই পণ্য সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয় এবং বিভিন্ন প্রশ্নের জবাবে তাকে বলা হয়, “তোমার এখনও অনেক কিছু শেখার আছে।”

তিনি আরও দাবি করেন, পুরো ঘটনার প্রায় ৪০ মিনিটের অডিও রেকর্ডিং তার কাছে সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন হলে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, কোনো প্রতিষ্ঠান অগ্রিম অর্থ গ্রহণ করে থাকলে চুক্তির শর্ত অনুযায়ী পণ্য সরবরাহের দায় থাকে। যদি মূল্য বৃদ্ধির কারণে অর্ডার বাতিল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য সরবরাহে বিলম্ব করা হয়ে থাকে, তবে বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তদন্তের আওতায় আসতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগী ক্রেতারা প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ পরিশোধের রসিদ, ওয়েবসাইটের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) অভিযোগ করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: GPU Burn IssueGPU Warranty BangladeshPNY Graphics CardPNY RTX 5090RTX 5090RTX 5090 WarrantyStar Tech BangladeshStar Tech Complaintকম্পিউটার ওয়ারেন্টিবাংলাদেশ ভোক্তা অধিকারস্টার টেকস্টার টেক ওয়ারেন্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে
নির্বাচিত

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে

এসি দিয়ে মালদ্বীপে পণ্য রপ্তানি শুরু করলো ওয়ালটন
নির্বাচিত

এসি দিয়ে মালদ্বীপে পণ্য রপ্তানি শুরু করলো ওয়ালটন

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ
নির্বাচিত

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও
প্রযুক্তি সংবাদ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও

কি-লগার কী এবং কিভাবে কাজ করে?
কিভাবে করবেন

কি-লগার কী এবং কিভাবে কাজ করে?

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2026

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

Techzoom.TV |
TechzoomTV