Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী কর্মী দ্বিগুণ করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জুলাই ২০১৯
নারী কর্মী দ্বিগুণ করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক কর্মী বৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে। এরই অংশ হিসেবে ২০২৪ সাল নাগাদ নারী কর্মী দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক কর্তৃপক্ষ গত মঙ্গলবার কর্মী বৈচিত্র্য নিয়ে নিজেদের লক্ষ্য প্রকাশ করেছে। খবর ব্লুমবার্গ।

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের কর্মী বাহিনীতে নারী ও সংখ্যালঘুদের নিয়োগ বাড়ানোর বিষয়টি এখন বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। টানা কয়েক বছর কর্মী বাহিনীতে বৈচিত্র্য আনতে কাজ করছে ফেসবুক। তবে এ বিষয়ে তারা সামান্যই এগোতে পেরেছে। এ নিয়ে আরো কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করে ফেসবুক কর্তৃপক্ষ। যে কারণে আগামী পাঁচ বছরে নারী কর্মীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণে নেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মী বাহিনীর অর্ধেক পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।

ফেসবুকের কর্মী বৈচিত্র্য বিভাগের প্রধান ম্যাক্সিন উইলিয়ামস এক ব্লগ পোস্টে জানান, বিশ্বের সব বর্ণ-গোত্রের মানুষ পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকতে ফেসবুক ব্যবহার করছে। মানুষের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে ভালো সেবা সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কর্মী বাহিনীতে বৈচিত্র্য আনতে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। আমরা ফেসবুককে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাইছি, যেখানে আগামী পাঁচ বছরে ৫০ শতাংশ কর্মী নারী থাকবে। এ নারী কর্মীদের নিয়োগ দেয়া হবে কৃষ্ণাঙ্গ, স্প্যানিশ, নেটিভ আমেরিকান, প্যাসিফিক দ্বীপপুঞ্জ থেকে। এছাড়া ফেসবুকে প্রতিবন্ধী নিয়োগ বাড়ানো হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মী বাহিনীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীগুলো থেকে ৫০ শতাংশ নিয়োগের বিষয়ে আমরা আশাবাদী। এটি ফেসবুকের কার্যক্রম আরো প্রসারিত করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেসবুকের কর্মী বাহিনীর ৪৩ শতাংশ বিভিন্ন সুবিধাবঞ্চিত গ্রুপের।

ফেসবুকের বার্ষিক কর্মী বৈচিত্র্য প্রতিবেদন অনুযায়ী, এখন বৈশ্বিক কর্মী বাহিনীতে নারী রয়েছেন ৩৬ দশমিক ৯ শতাংশ, যা এক বছর আগের ৩৬ দশমিক ৩ শতাংশের চেয়ে কিছু বেশি। যুক্তরাষ্ট্রে ফেসবুকের কর্মী বাহিনীতে কৃষ্ণাঙ্গ ও স্প্যানিশ কর্মীর উপস্থিতি রয়েছে ৯ শতাংশ, যা এক বছর আগে ছিল ৮ দশমিক ৪ শতাংশ। গত মার্চ শেষে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৩৮ হাজারে পৌঁছেছে।

ম্যাক্সিন উইলয়ামসের ভাষ্যে, ২০১৪ সাল শেষে ফেসবুকের বৈশ্বিক কর্মী বাহিনীতে যতসংখ্যক নারীর উপস্থিতি ছিল, তা এখন ২৫ গুণ বেড়েছে। একই সময়ের চেয়ে প্রতিষ্ঠানটিতে কৃষ্ণাঙ্গ পুরুষ কর্মীর সংখ্যা বেড়েছে ১০ গুণ। বর্তমানে কৃষ্ণাঙ্গ ও স্প্যানিশ কর্মীরা ফেসবুকের কারিগরি পদগুলোর মাত্র ৫ শতাংশের দখলে রয়েছেন, যা ২০১৪ সালের চেয়ে মাত্র ১ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

২০১৩ সালে ফেসবুকে যোগ দেয়া ম্যাক্সিন উইলিয়ামস বলেন, ফেসবুক নয় বছর আগে কর্মী বাহিনীতে বৈচিত্র্য আনতে কাজ শুরু করেছিল। এটি সহজ কাজ নয়। টানা কয়েক বছর এ নিয়ে কাজ করলেও লক্ষ্যে পৌঁছতে পারিনি। এ নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলো কর্মী বাহিনীতে বৈচিত্র্য আনতে চাপে রয়েছে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের কারিগরি পদগুলোর সিংহভাগ দখলে রেখেছে শ্বেতাঙ্গ ও এশীয়রা।

২০১৪ সালে বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মী বাহিনীর বৈচিত্র্য নিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু করে। একই বছর থেকে ফেসবুক তাদের কর্মী বৈচিত্র্য শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মী বাহিনীতে নারী ও সংখ্যালঘুদের নিয়োগ না দেয়ার অভিযোগ বেশ পুরনো। এমন অভিযোগ থেকে রেহাই পেতে অনেক প্রযুক্তি জায়ান্ট নিজেদের মতো করে কাজ করছে। এতে সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট উন্মোচন করল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট উন্মোচন করল হুয়াওয়ে

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

রিয়েলমি বাডস এয়ার সেভেনে ৫২ ঘণ্টা প্লে-টাইম
প্রযুক্তি বাজার

রিয়েলমি বাডস এয়ার সেভেনে ৫২ ঘণ্টা প্লে-টাইম

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’
অটোমোবাইল

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর চ্যাটবট বাতিল করলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ইসরায়েলি প্রধানমন্ত্রীর চ্যাটবট বাতিল করলো ফেসবুক

ওয়ালটনের ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন, দেশজুড়ে আনন্দ র‌্যালি ও ফ্রি চিকিৎসাসেবা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন, দেশজুড়ে আনন্দ র‌্যালি ও ফ্রি চিকিৎসাসেবা

Load More

ট্রেন্ডিং টপিক

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
কিভাবে করবেন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুলাই ২০১৯

নারী কর্মী দ্বিগুণ করবে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV