Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 August 2026
রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
Share on FacebookShare on Twitter

পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদন, সবকিছুর জন্যই ইন্টারনেট অত্যন্ত জরুরি। আর এই কাজের জন্য ঘরে ঘরে এখন ব্যবহার করা হয় ওয়াইফাই রাউটার। তবে অনেক সময় রাউটারের স্পিড কমে গেলে ইন্টারনেটের গতি বাড়াতে মানুষ নানা রকম কৌশল খুঁজতে শুরু করে। ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অদ্ভুত কৌশল বেশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, রাউটারের ওপর একটি পাঁচ টাকার কয়েন রাখলেই নাকি ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায়।

অনেকের ধারণা, এই কয়েন সিগন্যালের দিক পরিবর্তন করে কানেক্টিভিটি উন্নত করতে সাহায্য করে। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি এর ফলে হিতে বিপরীত হতে পারে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

রাউটারের ওপর কেন কয়েন রাখা হচ্ছে?
ভাইরাল হওয়া দাবিগুলোতে বলা হচ্ছে, কয়েনের ধাতু রাউটার থেকে নির্গত তরঙ্গকে প্রতিফলিত বা অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে। যে ঘরে নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, সেভাবে কয়েন রাখলে নাকি ওয়াইফাই সিগন্যাল সহজে পৌঁছে যায়।

এমনকি কিছু মানুষ নেটওয়ার্কে সামান্য উন্নতির দাবিও করছেন। তবে টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞরা একে স্রেফ একটি ভ্রান্ত ধারণা হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং এর কোনো প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন।

ধাতব বস্তু রাউটারের জন্য কেন ক্ষতিকর?
প্রযুক্তি বিশেষজ্ঞরা কখনোই রাউটারের ওপর বা তার কাছাকাছি কোনো ধাতব বস্তু রাখার পরামর্শ দেন না। এর পেছনে রয়েছে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ-

সিগন্যাল দুর্বল হওয়া: ধাতু ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গকে বাধাগ্রস্ত করতে পারে বা সেগুলোর গতিপথ এলোমেলো করে দিতে পারে। ফলে ইন্টারনেট সিগন্যাল শক্তিশালী হওয়ার পরিবর্তে উল্টো আরও দুর্বল হয়ে যায়।

রাউটার অতিরিক্ত গরম হওয়া: রাউটারের ওপর কয়েন বা অন্য কোনো ভারী বস্তু রাখলে তার ভেন্টিলেশন বা বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এর ফলে রাউটার অতিরিক্ত গরম হয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।

যেভাবে ওয়াইফাই সিগন্যাল বাড়াবেন
কয়েন রাখার মতো অবৈজ্ঞানিক কৌশল বাদ দিয়ে ঘরের ইন্টারনেটের স্পিড এবং কভারেজ বাড়াতে কিছু কার্যকরী নিয়ম মেনে চলতে পারেন-

সঠিক স্থান নির্বাচন: রাউটার সবসময় ঘরের মাঝামাঝি এবং কিছুটা উঁচুতে স্থাপন করুন। এতে বাড়ির সব কোণায় সমানভাবে সিগন্যাল পৌঁছাতে পারে।

দূরত্ব বজায় রাখুন: মোটা দেওয়াল, লোহার আলমারি কিংবা বড় আসবাবপত্রের পেছনে রাউটার রাখা থেকে বিরত থাকুন।

ইলেকট্রনিক যন্ত্র থেকে দূরে রাখুন: মাইক্রোওয়েভ ওভেন, কর্ডলেস ফোন এবং টেলিভিশনের কাছাকাছি রাউটার রাখবেন না। কারণ এসব যন্ত্র ওয়াইফাই সিগন্যালে বড় ধরনের ইন্টারফেয়ারেন্স বা বিঘ্ন সৃষ্টি করতে পারে।

নিয়মিত রিস্টার্ট: সপ্তাহে অন্তত এক-দুবার রাউটার রিস্টার্ট করুন। এতে এর মেমোরি পরিষ্কার হয় এবং পারফরম্যান্স কিছুটা উন্নত হয়।

এক্সটেন্ডার ব্যবহার: বাড়ি অনেক বড় হলে বা সিগন্যাল ডেড-জোন (যেখানে নেটওয়ার্ক পৌঁছায় না) থাকলে ওয়াইফাই এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াইফাই স্পিডরাউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
প্রযুক্তি পরামর্শ

আইফোনে এখনো সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকে কেন

অনলাইন গেমে আসক্ত সন্তান? ফিরিয়ে আনবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অনলাইন গেমে আসক্ত সন্তান? ফিরিয়ে আনবেন যেভাবে

ঘরে ইন্টারনেটের ধীরগতির কারণ হতে পারে যে ৪ ভুল
প্রযুক্তি পরামর্শ

ঘরে ইন্টারনেটের ধীরগতির কারণ হতে পারে যে ৪ ভুল

ফ্রিজ থেকে অস্বাভাবিক শব্দ? মেকানিক ডাকার আগে নিজেই করুন এই পরীক্ষা
টিপস

ফ্রিজ থেকে অস্বাভাবিক শব্দ? মেকানিক ডাকার আগে নিজেই করুন এই পরীক্ষা

ঘরের বাতাস দূষিত কি না জানাবে স্মার্টফোন
নির্বাচিত

ঘরের বাতাস দূষিত কি না জানাবে স্মার্টফোন

একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়
কিভাবে করবেন

পাসওয়ার্ড ছাড়াই বিকল্প পদ্ধতিতে গুগলে লগ ইন

Load More

ট্রেন্ডিং টপিক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2026

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

Techzoom.TV |
TechzoomTV