Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
Share on FacebookShare on Twitter

ক্যাশলেস সোসাইটি গড়তে লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে সরকার শত কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। এর মধ্যেই বাংলা কিউআর ঠেকাতে টাঙ্গাইলের গোপালপুরে এজেন্টদের মৌখিক নির্দেশনা দিয়েছে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসের প্রতিনিধি। এজেন্টদের অভিযোগ তাদের জানানো হয়েছে যেসব এজেন্টের দোকানে বাংলা কিউআর কোড থাকবে, তাদের সঙ্গে ব্যবসা করবে না বিকাশ।

নাম প্রকাশ প্রকাশ না করার শর্তে একাধিক এজেন্ট জানান, সম্প্রতি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের গোপালপুর, ধনবাড়ী ও মধুপুরের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাঠ পরিদর্শনে এসে বাংলা কিউআর ব্যবহারকারীদের তালিকা নিয়ে যান। এর পরদিন গোপালপুরের সকল এজেন্টকে বাংলা কিউআরে লেনদেন না করার জন্য শক্তভাবে মৌখিক নির্দেশ দেন। যারা বাংলা কিউআরে লেনদেন করবে, তাদের সঙ্গে বিকাশ ব্যবসা করবে না বলেও জানানো হয়।

হাউসের এক প্রতিনিধি জানান, উর্ধ্বতনরা ভিজিটে এসে এজেন্টের দোকানে বাংলা কিউআর দেখলে, মাঠ পর্যায়ে চাপ প্রয়োগ করা হয়।

এদিকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পদক্ষেপ নিয়েছে সরকার। ১ জুলাই থেকে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে বাধ্যতামূলক বাংলা কিউআর কোড থাকতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়ন হলে ট্রেড লাইসেন্স নবায়ন করতেও বিপাকে পড়তে হবে ব্যবসায়ীদের।

এ সম্পর্কিত একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে রুবেল মজুমদার একজন এজেন্ট দাবি করেন, বাংলা কিউআর রাখার কারণে আমার এজেন্ট বন্ধ করে দিয়েছে। তারা বলেছে, বিকাশের ব্যবসা করতে হলে বাংলা কিউআর আপনার দোকানে রাখা যাবে না। তার দাবি, ফেনীর ডিস্ট্রিবিউশন হাউস এ কাজটি করেছেন।

মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলা কিউআরে পেমেন্ট করা যায়। এতে নগদ টাকা বহন ও জাল টাকার ঝুঁকি মুক্ত হয়। ব্যবসায়ীদের কিউআর কোডে লেনদেনে উৎসাহিত করতে ১ অক্টোবর হতে প্রণোদনার মাধ্যমে চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার।

কোনাবাড়ির বাসিন্দা আল-আমিন বলেন, বাংলা কিউআর আসায় অনেক সুবিধা হয়েছে, আগে ভাংতি টাকা না থাকলে দোকানে ২/৪ টাকা বেশি টাকা দিয়ে আসতে হতো। এর মাধ্যমে এসব বন্ধ হয়েছে।

টেলিকম ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ক্যাশ আউটের বদলে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে, এতে বিকাশের ব্যবসা কমে যাওয়ায় মৌখিক নির্দেশনা বিকাশ থেকে দিয়েছে এটা সত্য। তিনি আরও বলেন, এনপিএসবি লেনদেনেও বিকাশ বাধাগ্রস্ত করছে। এনপিএসবিতে সাড়ে আট টাকা খরচে টাকা তোলা যায়, তাই বিকাশ তুচ্ছ অজুহাতে ইউজারদের এনপিএসবি সুবিধাও বন্ধ দিচ্ছে বলে অভিযোগ তার।

গোপালপুর উপজেলার সুপারভাইজার হুমায়ূন কবির জানান, কোন এজেন্ট পয়েন্টে যদি বাংলা কিউআর ইউস করে আমাদের লেনদেনটা একটু খারাপ হয়, সেজন্য এজেন্টদের বলা হয় বাংলা কিউআরে লেনদেনটা না কইরা আপনি এজেন্টের প্রতি আকৃষ্ট হন। ছোট লেনদেনে আমাদের আপত্তি নেই, বড় লেনদেন আমার কাছে অনৈতিক মনে হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিকাশের কমার্শিয়াল বিভাগের ডিস্ট্রিবিউশন এন্ড রিটেইল বিজনেসের এরিয়া ম্যানেজার এবিএম সাইদুল গণি মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোনো কোয়ারি থাকলে বিকাশের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করুন। আমরা এজেন্ট হ্যান্ডেল করি, মিডিয়া নিয়ে আমরা কাজ করি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলা কিউআরবিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮ মাস পর খুলে দেওয়া হল সামহোয়্যার ইন ব্লগ
প্রযুক্তি সংবাদ

৮ মাস পর খুলে দেওয়া হল সামহোয়্যার ইন ব্লগ

৫জি ফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

৫জি ফোন আনছে অপো

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

নকিয়ার ইতিহাস : কাগজ কল থেকে শুরু করে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নকিয়ার ইতিহাস : কাগজ কল থেকে শুরু করে স্মার্টফোন

স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে আইসিটি বিভাগ ও আইইবি: পলক
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে আইসিটি বিভাগ ও আইইবি: পলক

বাজারে এসেছে মোটোরোলা মোটো জী৮ পাওয়ার লাইট
প্রযুক্তি সংবাদ

বাজারে এসেছে মোটোরোলা মোটো জী৮ পাওয়ার লাইট

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০২৬

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix