Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাক্য’র সদস্যদের জামানত ছাড়াই ঋণ দিবে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 July 2020
বাক্য’র সদস্যদের জামানত ছাড়াই ঋণ দিবে আইপিডিসি
Share on FacebookShare on Twitter

বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্প খাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থনৈতিক দিক দিয়ে সহযোগিতা করার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সদস্যদের জামানত ছাড়াই ঋণ প্রদান করবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম এবং বাক্কো’র সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতামূলক উদ্যোগটি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের এই সংকটকালে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) টিকে থাকার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আইটি সেক্টরের জন্য চমকৎকার একটি উপহার নিয়ে এসেছে আইপিডিসি। যার মাধ্যমে নতুন উদ্যোক্তারা সহজেই অর্থের সরবরাহ, টার্ম লোন গ্রহণ করতে পারবে। করোনা পরবর্তী সময়েও আইপিডিসি এর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আইপিডিসির মাধ্যমে বিপিও খাতের উদ্যোক্তাদের সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দূরত্বটা অনেকটা দূর হয়ে গেল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইপিডিসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস, আইপিডিসির হেড অব আইটি অ্যান্ড বিজনেস ট্রান্সফরমেশন আলেয়া আর. ইকবাল, বাক্কো’র সহ-সভাপতি তানভীর ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তারা সহজেই টার্ম লোন ও লিজ ফাইন্যান্স ও জয়ী (মহিলা উদ্যোক্তা ঋণ) উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ছাড়ের মাধ্যমে প্রসেসিং ফি ও সীমিত সুদে ঋণ গ্রহণ করতে পারবে বাক্য’র সদস্যরা। বাক্কো’র সদস্যরা যাতে বাসায় বা অফিসে বসেই ঋণ আবদেনসহ যাবতীয় সেবা পেতে পারে, সেজন্য আইপিডিসি রিলেশনশিপ ম্যানজোর নিয়োগ করেছে।

নিজেদের সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য জামানতবিহীন, ছাড়যুক্ত প্রক্রিয়া ফি ও সীমিত হারে সুদ সুবিধাসহ ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স ও ফ্যাক্টরিং-এর মত অর্থায়ন সুবিধা পাবেন বাক্কো’র সদস্যরা। সদস্যদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট ও অন্যান্য অর্থায়ন সুবিধার জন্য ইনভয়েস অর্থায়ন প্রদানের মাধ্যমে আইপিডিসি’র নগদ অর্থ প্রবাহ ও দক্ষতা আরও উন্নত করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বাক্কো’র সদস্যদের সদস্যদের জন্য অর্থায়ন প্রক্রিয়াটি ডিজিটাইজ করতে ব্লক চেইন প্ল্যাটফর্ম ও আইপিডিসির অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে বাক্কো এবং আইপিডিসি একসাথে কাজ করে যাবে।

এই চুক্তির অধীনে, বাক্কো’র সদস্যরা যে কোন সময় আইপিডিসির কার্ড রেটের চেয়ে বেশি সুদে এফডিআর, ডিপিএস ও সকল ধরণের ডিপোজিট স্কিমসহ বিভিন্ন ডিপোজিট পণ্য উপভোগ করতে পারবেন। ফলে বাক্য’র সদস্যরা চ্যালেঞ্জিং সময়ে তাদের বিনিয়োগের উপর অনেক বেশি রিটার্ন পাবেন। এ কারণে ভবিষ্যতের জন্য সকলের সঞ্চয় শুরু করা অত্যাবশ্যকীয়।

আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, “বিশ্বের অর্থনীতিতে বিপিও শিল্প খাতের যে সম্ভাবনা রয়েছে তা সম্পর্কে পুরোপুরি অবহিত আইপিডিসি। আমরা বাক্কো’র সদস্যদের জন্য গ্রাহককেন্দ্রিক ও ঝামেলামুক্ত আর্থিক সমাধান প্রদান করে তাদের ব্যবসাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বাক্য’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এছাড়া সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের গড়ার লক্ষ্যে আইপিডিসি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা সবসময় বাক্য ও আইটি সেক্টরের সাথে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।”

এই ধরনের কোলাবোরেশন এর জন্য আইপিডিসি ফাইন্যান্সকে ধন্যবাদ জ্ঞাপন করে বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাক্য সবসময়ই সদস্য প্রতিষ্ঠানগুলোর সুযোগসুবিধা বৃদ্ধিতে কাজ করে আসছে । তবে বর্তমান পরিস্থিতিতে সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ফাইন্যান্সিং সুবিধা দিতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এইরকম আরও কিছু কার্যক্রম গ্রহনের মাধ্যমে বিপিও শিল্পের প্রতিষ্ঠানগুলোকে বিশেষায়িত অর্থায়ন সুবিধা দিতে কাজ করে যাবে বাক্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু
নির্বাচিত

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
টেলিকম

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ

টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার ইলন মাস্কের
প্রযুক্তি সংবাদ

টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার ইলন মাস্কের

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

অটো ডিলিট হবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2020

বাক্য’র সদস্যদের জামানত ছাড়াই ঋণ দিবে আইপিডিসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix