Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 31 August 2026
দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
Share on FacebookShare on Twitter

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ফোনটিতে থাকছে স্মুথ পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।

কাজের জায়গায় সেরাটা দেওয়া থেকে ব্যক্তিগত সময় উপভোগ – দিনের প্রতিটি মুহূর্তে তরুণরা চান স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস। এই জীবনযাপনকে ঘিরেই ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে এসেছে ভিভো ভি৮০ লাইট ফাইভজি।

অফিসে ক্লায়েন্ট মিটিং বা দিনের শেষে ক্যাফেতে সময় কাটানো – প্রতিটি জায়গাতেই নজর কাড়বে এর ডুয়াল-কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেয় স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা নিশ্চিত করে স্মুথ দেখার অভিজ্ঞতা। বাঁকানো প্রান্ত ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক, আর ইজি গ্রিপ নিশ্চিত করে আরামদায়ক ব্যবহার।

নিজের আলাদা ছাপ রাখবে ভি৮০ লাইট ফাইভজি। এর স্কাইলাইন ক্যামেরা ডিজাইন যোগ করেছে বাড়তি আকর্ষণ। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশা প্রথম দেখাতেই তৈরি করে নিজস্ব পরিচয়।

এই পরিচয় আরও ফুটে ওঠে রঙের পছন্দেও। সিল্ক হোয়াইটে রয়েছে মার্জিত লুক, আর স্যাফায়ার ব্লুতে রয়েছে নজরকাড়া উপস্থিতি।

দীর্ঘদিন স্মুথ থাকার কথা মাথায় রেখেই তৈরি ভি৮০ লাইট ফাইভজি। ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম মাল্টিটাস্কিংয়েও ফোনকে রাখে দ্রুত ও স্মুথ। এছাড়া গভীর সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তার বেশি সময় পারফরম্যান্স মসৃণ রাখতে সাহায্য করে।

দিনের আড্ডা যখন গড়ায় রাতের গল্পে, তখনও মুহূর্ত ধরে রাখে ভি৮০ লাইট ফাইভজি। ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরায় সবাইকে এক ফ্রেমে রাখা যায়, প্রতিটি মুখ থাকে স্পষ্ট। আর ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট মোড কম আলোতেও ধরে রাখে স্পষ্ট ডিটেইল।

দিনের শুরু থেকে শেষ – ভি৮০ লাইট ফাইভজি প্রস্তুত প্রতিটি মুহূর্তের জন্য। এর ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ব্যস্ত দিনেও দেয় দীর্ঘ ব্যবহারের নিশ্চয়তা। আর আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সুরক্ষা থাকায় বৃষ্টি বা ভেজা হাতেও ফোনটি থাকে নির্ভরযোগ্য।

ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯,৯৯৯ টাকা। এছাড়াও, ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা থাকছে ৯ মাস পর্যন্ত।

নিজের মতো করে দিন কাটাতে প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে ভি৮০ লাইট ফাইভজি-তে। স্টাইল, গতি ও নির্ভরতার এই সমন্বয় প্রতিদিনের ব্যস্ততা থেকে অবসর – সব মুহূর্তেই দেবে স্বচ্ছন্দ অভিজ্ঞতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ভি৮০ লাইট ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনের রিটেইল ব্যবসায় ধাক্কা, আরও চারটি ‘ফ্রেশ’ রিটেইল দোকান বন্ধের ঘোষণা
ই-কমার্স

অফিসে কর্মীদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে অ্যামাজন

সাশ্রয়ী বৈদ্যুতিক এসইউভি আনলো ফোক্সওয়াগেন
অটোমোবাইল

সাশ্রয়ী বৈদ্যুতিক এসইউভি আনলো ফোক্সওয়াগেন

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ অসংখ্য পুরস্কার
ছাড় ও অফার

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ অসংখ্য পুরস্কার

বাজেট সেগমেন্টের দখল নিতে নতুন ফোন আনলো শাওমি
নির্বাচিত

বাজেট সেগমেন্টের দখল নিতে নতুন ফোন আনলো শাওমি

আসুস ও লেনোভো গেমিং ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস
নির্বাচিত

আসুস ও লেনোভো গেমিং ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2026

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix