Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 September 2026
এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভিমোটোর দুটি নতুন ইলেকট্রিক স্কুটার। এর একটি হলো সিইউ ডুকাটি এডিশনের একটি ইলেকট্রিক বাইক। অন্যটি ভিমোটো সিইউ মিনি। ভিমোটোর সিইউ ডুকাটি এডিশনের নতুন এ ইলেকট্রিক বাইকটি বিশ্বখ্যাত ইতালীয় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটির সঙ্গে আনুষ্ঠানিক লাইসেন্সিং সহযোগিতায় তৈরি একটি বিশেষ সংস্করণ।

অন্যদিকে ভিমোটো সিইউ মডেলের আরও ছোট, হালকা ও শহুরে যাতায়াতকেন্দ্রিক সংস্করণ। একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এ স্কুটার।

সিমবা মটরসের হাত ধরে রাজধানীর পল্টনে ভিমোটোর (ইভি লাইফ) নতুন শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার স্কুটার দুটি উন্মোচন করা হয়। ইভি লাইফের নতুন এই থ্রি এস শোরুম উদ্বোধন ভিমোটোর বিক্রয় কার্যক্রম ও গ্রাহকসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সিমবা মটরস।

নতুন উন্মোচন হওয়া সিইউ ডুকাটির রেসিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত রং, গ্রাফিক ডিজাইন ও স্পোর্টি উপস্থিতি স্কুটারটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। পরিবেশবান্ধব নগরযাত্রার পাশাপাশি যারা প্রিমিয়াম ও রেসিং অনুপ্রাণিত নকশা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সংযোজন। সিইউ ডুকাটি এডিশনের নতুন এই ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার, মোটরের সর্বোচ্চ ক্ষমতা ২ দশমিক ৩ কিলোওয়াট এবং একবার পূর্ণ চার্জে চলার সক্ষমতা সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এতে রয়েছে ৭২ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। এই ইলেকট্রিক বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।

অন্যদিকে ভিমোটো সিইউ মিনি সহজ পরিচালনা, যানজটে স্বচ্ছন্দ চলাচল এবং অল্প জায়গায় পার্কিং সুবিধার কারণে মডেলটি মূলত প্রতিদিনের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তৈরি, আগে ভিমোটো বাংলাদেশের লাইনআপে শুধু সিইউ মডেলটি যুক্ত ছিলো। ভিমোটো সিইউ মিনির সর্বোচ্চ কনফিগারেশনে রয়েছে ১ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার মোটর, ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি এবং এক চার্জে ৭০ কিলোমিটার চলার সক্ষমতা। এতে ব্যবহৃত ৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘণ্টা সময় নেয়। বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।

ভিমোটো ইউরোপের নাম্বার ওয়ান ইভি ব্র্যান্ড। বর্তমানে ৯০টির বেশি দেশে ভিমোটো তাদের তাদের ইলেকট্রিক পরিবেশবান্ধব বাইক নিয়ে গ্রাহকদের ইভি এক্সপেরিয়েন্স বদলে দিতে কাজ করছে। বাংলাদেশে ইতোমধ্যে ভিমোটোর বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার পাওয়া যাচ্ছে। বর্তমান মডেলগুলোর মধ্যে রয়েছে ভিমোটো টিসি, ভিমোটো টিএসএক্স, ভিমোটো সিইউ, ভিমোটো স্ট্রিট হান্টার, ভিমোটো সিটি এবং উচ্চক্ষমতা সম্পন্ন ভিমোটো স্ট্যাস। এছাড়া ইম্যাক্স সিরিজের ইম্যাক্স ৬০০, ইম্যাক্স এস৬০০, ইম্যাক্স এস৮০ এবং ইম্যাক্স এফএক্স মডেলও দেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন ডুকাটি এডিশন ও সিইউ মিনি যুক্ত হওয়ায় ভিমোটো বাংলাদেশের পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের, কাজ তো চলবেই
প্রযুক্তি সংবাদ

ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের, কাজ তো চলবেই

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা

এলজি ইলেক্ট্রনিক্সের ই-ওয়ারেন্টি ক্যাম্পেইন ঘোষণা
প্রযুক্তি সংবাদ

এলজি ইলেক্ট্রনিক্সের ই-ওয়ারেন্টি ক্যাম্পেইন ঘোষণা

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে মেটা
নির্বাচিত

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে মেটা

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

১২০-এর বেশি স্পোর্টস মোড পাবেন এই স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

১২০-এর বেশি স্পোর্টস মোড পাবেন এই স্মার্টওয়াচে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 September 2026

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

Techzoom.TV |
TechzoomTV