Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 September 2026
২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজার থেকে প্রায় ২৭ লাখের মতো গাড়ি ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি ও ফক্সওয়াগন। গাড়িগুলোর স্টিয়ারিং গিয়ারের একটি বিশেষ স্ক্রু বা বোল্টে সম্ভাব্য ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জার্মানির সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল মোটর ট্রান্সপোর্ট অথরিটি (কেবিএ) সম্প্রতি তথ্যটি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, ২৬ লাখ ৮০ হাজার ফক্সওয়াগন ও অডি ব্র্যান্ডের গাড়িতে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্টিয়ারিং গিয়ার আটকে রাখা বোল্টটিতে জং ধরে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাড়ি চলার সময় বোল্টটি ভেঙে গেলে চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। ফলে বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

বর্তমানে কেবিএর ওয়েবসাইটে বিষয়টি ‘তদন্তাধীন’ হিসেবে চিহ্নিত রয়েছে। ত্রুটিযুক্ত এ তালিকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের গাড়ি। এর মধ্যে অডির কিউ৩ ও ফক্সওয়াগনের গলফ, গলফ ভ্যারিয়েন্ট, টিগুয়ান, টুরান ও ক্যাডি মডেলের গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

জার্মানির বিলাসবহুল ব্র্যান্ড অডি জানায়, অভ্যন্তরীণ পরিদর্শনকালে বিষয়টি কোম্পানির নজরে আসে। রাস্তায় ছিটানো লবণ ও অন্যান্য পরিবেশগত প্রভাবের কারণে কয়েক বছর ব্যবহারের পর নির্দিষ্ট কিছু কিউ৩ মডেলে ক্ষয় দেখা দিয়েছে। অডি এটিকে ‘সতর্কতামূলক প্রত্যাহার’”হিসেবে অভিহিত করেছে।

অডি কিউ৩-এর ২০১৭ সালের ৩১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৩ মের মধ্যে তৈরি গাড়িগুলো ফেরত নেয়া প্রক্রিয়ার আওতায় পড়বে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, কারখানায় বা সার্ভিস সেন্টারে স্টিয়ারিংয়ের ত্রুটি ঠিক করতে এক ঘণ্টার মতো সময় লাগবে। গ্রাহকদের কাছ থেকে এজন্য কোনো ফি নেয়া হবে না। অন্যদিকে ফক্সওয়াগনের ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১ জুলাইয়ের মধ্যে তৈরি গাড়িগুলো ফেরত নেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফক্সওয়াগন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন বছরে নতুন লোগোতে দারাজ
ই-কমার্স

বিনা অভিজ্ঞতায় দারাজে ১০০০ জনের চাকরির সুযোগ

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

দেশের নতুন ই-কমার্স প্ল‍্যাটফর্ম দ্রব‍্য ডটকম
ই-কমার্স

দেশের নতুন ই-কমার্স প্ল‍্যাটফর্ম দ্রব‍্য ডটকম

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে
অর্থ ও বাণিজ্য

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’ সেবা
ই-কমার্স

পেপারফ্লাইয়ে আটকা অন্তত ৪০ লাখ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2026

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

Techzoom.TV |
TechzoomTV