Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 October 2026
বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
Share on FacebookShare on Twitter

পণ্য বা সেবার মূল্য বাংলা কিউআরের মাধ্যমে গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে গেলে বিক্রেতাকে ১ শতাংশ হারে মাশুল দিতে হতো। এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আজ থেকে মার্চেন্টের অর্থ উত্তোলনে ১ শতাংশ এমডিআর দিতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘সর্বস্তরের মানুষের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে একটি নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলা কিউআর চালু করা হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বাংলা কিউআরের ব্যবহার গত কয়েক মাসে দ্রুত বেড়েছে। বর্তমানে ৪০ লাখ মার্চেন্ট এ প্লাটফর্ম ব্যবহার করছে। জুনে ব্যাংক বা এমএফএসের নিজস্ব কিউআর কোডের বিপরীতে একক ‘‌বাংলা কিউআর’ কোড বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে এ প্লাটফর্মের মাধ্যমে লেনদেন সাড়ে তিন গুণ বেড়েছে। আর্থিক মূল্যে এ লেনদেন বেড়েছে প্রায় পাঁচ গুণ। জুনে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে এক লাখ লেনদেনের অর্থমূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে সেই লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় সাড়ে ৩ লাখে পৌঁছেছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

তিনি আরো জানান, আজ থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পারসন টু পারসন (পিটুপি) লেনদেন চালু হবে। এর ফলে ব্যক্তিপর্যায়ের আন্তঃলেনদেন আরো সহজ হবে।

এতদিন বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধকৃত অর্থ মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হতো দুই-একদিন পরে। তবে আজ থেকে তাৎক্ষণিকভাবে মার্চেন্টের অ্যাকাউন্টে অর্থ জমা হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘বাংলা কিউআরের ব্যবহার আরো বাড়াতে ১ অক্টোবর (আজ) থেকে কিউআর কোডের মাধ্যমে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। ফলে পণ্য বা সেবার মূল্য পরিশোধের পর মার্চেন্টকে অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।’

বাংলা কিউআর জনপ্রিয় করার মাধ্যমে ২০২৮ সালের মধ্যে দেশের অন্তত ৫০ শতাংশ লেনদেনকে নগদবিহীন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, ‘বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ দিতে ১ অক্টোবর থেকে নতুন প্রণোদনা ব্যবস্থাও চালু হচ্ছে। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠানকে দশমিক ১০ শতাংশ ও অর্থ প্রদানকারী প্রতিষ্ঠানকে দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক।’ এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলা কিউআরে লেনদেন ব্যর্থ হলে দ্রুত অর্থ ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ প্লাটফর্মের অন্যতম বড় সুবিধা আন্তঃব্যবহারযোগ্যতা। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের কিউআর ব্যবহার করা হলেও অন্য প্রতিষ্ঠানের গ্রাহক সেটি ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে আলাদা কিউআর ব্যবহারের প্রয়োজন কমবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলা কিউআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন
প্রযুক্তি সংবাদ

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ
প্রযুক্তি সংবাদ

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ

শহিদ ওসমান হাদি হত্যা: খুনির পকেটে অবৈধ মোবাইল ও ১৭ সিম!
প্রযুক্তি সংবাদ

শহিদ ওসমান হাদি হত্যা: খুনির পকেটে অবৈধ মোবাইল ও ১৭ সিম!

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

ডিজিটাল সংযোগ ও আধুনিক টেলিযোগাযোগ সেবা প্রান্তিক মানুষের...

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2026

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

Techzoom.TV |
TechzoomTV