Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 November 2026
আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক
Share on FacebookShare on Twitter

আইফোনের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৭ সালের শরতে উন্মোচনের সম্ভাব্য এই ফোনের নাম হতে পারে ‘আইফোন ২০ প্রো’ (iPhone 20 Pro)। তবে সাধারণ সংস্করণের পাশাপাশি সংগ্রাহকদের জন্য অতি সীমিত সংখ্যায় সিরামিক বডির একটি বিশেষ সংস্করণ আনার বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি—এমনটাই দাবি করেছেন এক টিপস্টার।

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর পরিচিত টিপস্টার ‘ফিক্সড ফোকাস ডিজিটাল’-এর (Fixed Focus Digital) বরাত দিয়ে ম্যাকরিউমারস ও ফোনঅ্যারেনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টিপস্টারের দাবি, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সংস্করণ তৈরির জন্য সিরামিক যন্ত্রাংশ নিয়ে কাজ করছে অ্যাপল। প্রাথমিক পর্যায়ের কিছু যন্ত্রাংশ ইতোমধ্যে সরবরাহব্যবস্থায় পৌঁছেছে বলেও দাবি করেছেন তিনি।

সীমিত সংখ্যায় আসতে পারে সিরামিক সংস্করণ

টিপস্টারের তথ্য অনুযায়ী, সিরামিক সংস্করণটির উৎপাদন পরিকল্পনা ও যন্ত্রাংশ তৈরির সক্ষমতা আপাতত সীমিত। ফলে এটি পুরো আইফোন ২০ প্রো সিরিজের সাধারণ সংস্করণ হিসেবে নয়, বরং সংগ্রাহকদের জন্য বিশেষ সংস্করণ হিসেবে বাজারে আসতে পারে।

তবে ফোনটির উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অ্যাপলের ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্টিং (EVT) এবং ড্রপ-টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসব পরীক্ষায় সফল হলেই কেবল বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শেষ পর্যন্ত সিরামিক সংস্করণটি বাজারে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এখানে সিরামিক শিল্ড ও সলিড সিরামিকের মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমান আইফোনে ব্যবহৃত সিরামিক শিল্ড মূলত কাচের সঙ্গে সিরামিক ক্রিস্টাল যুক্ত করে তৈরি করা হয়। কিন্তু গুঞ্জন অনুযায়ী, নতুন বিশেষ সংস্করণে ফোনের পেছনের অংশ বা বডির বড় অংশজুড়ে সলিড সিরামিক ব্যবহার করা হতে পারে।

সাধারণ মডেলে থাকতে পারে ৩ডি-প্রিন্টেড টাইটানিয়াম

সিরামিক সংস্করণের পাশাপাশি আইফোন ২০ প্রো-এর সাধারণ মডেলেও নির্মাণশৈলীতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২৭ নভেম্বর প্রকাশিত আইক্ল্যারিফায়েডের (iClarified) এক প্রতিবেদনে টিপস্টারের বরাত দিয়ে বলা হয়েছে, ফোনটির মিডফ্রেম তৈরিতে টাইটানিয়াম পাউডার ব্যবহার করে লেজারভিত্তিক ৩ডি প্রিন্টিং প্রযুক্তি কাজে লাগানো হতে পারে।

এ ছাড়া ফোনটিতে আইফোন এয়ারের মতো কোয়াড-কার্ভড গ্লাস, আরও সরু বেজেল এবং ছোট ফ্রন্ট ক্যামেরা কাটআউট থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো অ্যাপলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

দাম হতে পারে ২ হাজার ৭০০ ডলার!

সিরামিক বডির বিশেষ সংস্করণটি বাজারে এলে এর দাম সাধারণ আইফোনের তুলনায় অনেক বেশি হতে পারে। এর আগে অ্যাপল তাদের অ্যাপল ওয়াচের ‘এডিশন’ সংস্করণে বিলাসবহুল উপকরণ ব্যবহার করেছে। সিরামিক বডির অ্যাপল ওয়াচও সেই ধারার অংশ ছিল।

ফোনঅ্যারেনার প্রতিবেদনে অ্যাপল ওয়াচের অ্যালুমিনিয়াম ও সিরামিক সংস্করণের দামের পার্থক্যকে ভিত্তি করে আইফোনের সম্ভাব্য দাম হিসাব করা হয়েছে। সেখানে ৩৯৯ ডলারের অ্যালুমিনিয়াম সংস্করণের বিপরীতে সিরামিক সংস্করণের দাম ৮৯৯ ডলার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দাম প্রায় ২ দশমিক ২৫ গুণ।

এই অনুপাত আইফোন ২০ প্রো-এর সম্ভাব্য ১ হাজার ১৯৯ ডলার প্রারম্ভিক দামের ওপর প্রয়োগ করলে সিরামিক সংস্করণের দাম দাঁড়ায় প্রায় ২ হাজার ৭০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ২০ হাজার টাকার বেশি। তবে এটি কেবল আনুমানিক হিসাব; অ্যাপলের প্রকৃত মূল্য নির্ধারণের কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি।

এমন দাম নির্ধারণ করা হলে সিরামিক সংস্করণটি ১ হাজার ৯৯৯ ডলারের সম্ভাব্য ফোল্ডেবল আইফোন ডুয়োর (iPhone Duo) চেয়েও দামি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরামিক ব্যবহারে সুবিধা ও সীমাবদ্ধতা

সিরামিক উপাদানের অন্যতম সুবিধা হলো এর আঁচড় প্রতিরোধের সক্ষমতা। সাধারণ কাচ বা ধাতুর তুলনায় এটি চাবি কিংবা বালুর ঘষায় সহজে দাগ পড়ে না। এতে মরিচা ধরে না এবং হাতে ধরলে মসৃণ ও শীতল অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি রেডিও সিগন্যাল চলাচলে ধাতব বডির মতো বাধা তৈরি না করায় অ্যান্টেনা নকশাতেও সুবিধা দিতে পারে।

তবে সিরামিক ব্যবহারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বড় আকারের স্মার্টফোনে এটি ব্যবহার করলে ওজন বেড়ে যেতে পারে। এ ছাড়া সিরামিকের উৎপাদন ব্যয় বেশি এবং প্রক্রিয়াজাতকরণের সময় উপকরণ নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। আঁচড় প্রতিরোধী হলেও শক্ত মেঝে বা টাইলসে পড়ে গেলে এর কোণা বা প্রান্ত ভেঙে যেতে পারে।

সব মিলিয়ে, আইফোনের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে অ্যাপল সত্যিই সিরামিকের বিশেষ সংস্করণ বাজারে আনে কি না, তা নির্ভর করছে উন্নয়ন ও পরীক্ষার ফলাফলের ওপর। গুঞ্জন সত্যি হলেও সীমিত উৎপাদন ও সম্ভাব্য উচ্চমূল্যের কারণে ফোনটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: 3D Printed TitaniumAppleApple EditionCeramic iPhoneFoldable iPhoneiPhone 20 ProiPhone 20th Anniversary

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি

গ্রহাণু থেকে পাথর-মাটি নিয়ে  ফিরল জাপানি মহাকাশযান
প্রযুক্তি সংবাদ

গ্রহাণু থেকে পাথর-মাটি নিয়ে ফিরল জাপানি মহাকাশযান

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা
প্রযুক্তি বাজার

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা

পাওয়ারফুল ব্যাটারিসহ এল স্যামসাংয়ের দুুই ফোন
নির্বাচিত

পাওয়ারফুল ব্যাটারিসহ এল স্যামসাংয়ের দুুই ফোন

চার হাজার কোটি ডলারের শেয়ার বাইব্যাক ম্যাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

চার হাজার কোটি ডলারের শেয়ার বাইব্যাক ম্যাইক্রোসফটের

এফ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে অপো
নির্বাচিত

এফ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক
প্রযুক্তি সংবাদ

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক
প্রযুক্তি সংবাদ

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণের স্মার্টফোন বাজারে...

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 November 2026

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix