Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 October 2026
বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত করতে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ডিজাইন, সফটওয়্যার, ডেটা সেন্টার ও ডিজিটাল সেবায় ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।

শনিবার রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’ প্রতিপাদ্যে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের ৩৫৫টি প্রকল্পের মধ্য থেকে ৪৪টি উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়। দুই দিনব্যাপী মূল্যায়ন শেষে এসব প্রকল্প নির্বাচন করেন শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি প্রশাসন ও স্টার্টআপ খাতের ৪০ জন বিচারক।

এবারের আয়োজনে ৯টি চ্যাম্পিয়ন, ১০টি উইনার এবং ২৫টি মেরিট পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও গিফট ভাউচার তুলে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। তাঁর ভাষায়, পুরস্কার পাওয়া উদ্ভাবনগুলো দেশের নিজস্ব সমস্যা থেকে তৈরি সমাধানের উদাহরণ এবং এগুলোকে প্রোটোটাইপ পর্যায় থেকে বাণিজ্যিক পণ্যে রূপ দিতে গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রয়োজন।

তিনি বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের তরুণ উদ্ভাবকদের পাইলট প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ের গ্রাহক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, উদ্ভাবন, গবেষণা ও ব্যবসার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকার, শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে সমন্বিত প্ল্যাটফর্ম প্রয়োজন।

তিনি বলেন, শুধু পুরস্কার বা বিচ্ছিন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে বড় অর্থনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় এবং ক্লাস্টারভিত্তিক উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশে উদ্ভাবনকে উৎসাহিত করার উদ্যোগ থাকলেও গবেষণা ও উদ্ভাবনকে বাজারজাতকরণ, ইনকিউবেশন ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে এখনও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করতে উদ্ভাবনবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, মেধাস্বত্ব সুরক্ষা, অর্থায়নে প্রবেশাধিকার, গবেষণা ও উন্নয়ন (R&D) বিনিয়োগে কর-সহায়তা এবং আধুনিক গবেষণা সরঞ্জাম আমদানিতে নীতি সহায়তার বিষয়গুলো নিয়েও কাজ চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT), জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও UNDP-কে বিভিন্ন উদ্যোগে অংশীদার করা হয়েছে।

বিজ্ঞান সচিব আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে—STEM ও মানবসম্পদ উন্নয়ন, Research to Market, Innovation to Market এবং Frontier Technology। সেমিকন্ডাক্টর, এআই, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি ও মহাকাশ গবেষণার মতো উদীয়মান প্রযুক্তিতে সক্ষমতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে না; মানসম্মত ইন্টারনেট, উপযুক্ত ডিভাইস ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাও জরুরি। নিয়ন্ত্রণব্যবস্থা যেন উদ্ভাবনের পথে বাধা না হয়ে বরং সহায়ক হয়, সে লক্ষ্যেই কাজ করার কথা জানান তিনি।

যেসব উদ্ভাবন পেল চ্যাম্পিয়ন পুরস্কার

এবারের আসরে প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং ব্যক্তি বা দলীয়—বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়টি উদ্ভাবন চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সক্রিও টেকনোলজিস লিমিটেডের ‘সক্রিও ডিএমএস’, টেটন প্রাইভেট লিমিটেডের ‘মাইইসিজিএআই’ এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ‘দ্য সুখী ওয়ে: কানেক্টেড কেয়ার থ্রু ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিসেস’।

শিক্ষার্থী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘এজেন্টআইএএম’, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ‘ক্রনিক’, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘সিঙ্ক ভি-১: ব্রেইল এমবসার’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘আরবর’ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের ‘ব্রেইলব্রিজ’। ‘ব্রেইলব্রিজ’-এর উদ্ভাবক সামিন ইয়াসার।

ব্যক্তিগত বা দলীয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘বিন্দো’ (Bindo)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন ও উইনার নির্বাচিত উদ্ভাবনগুলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (APICTA) Awards 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন পাবে।

অনুষ্ঠানে বিআইআইএন চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, বিআইআইএনের নির্বাহী পরিচালক রুবাবা দৌলা মতিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক, শিক্ষার্থী, বিচারক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন)। ইস্টার্ন ব্যাংক পিএলসি ছিল প্রেজেন্টিং স্পনসর এবং কার্টআপ ছিল ‘পাওয়ারড বাই’ পার্টনার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

‘পকেট ভেন্টিলেটর’ তৈরি করলেন বাঙালি বিজ্ঞানী

অর্ধযুগে ৪ হাজার টাওয়ার স্থাপন ইডটকোর
টেলিকম

অর্ধযুগে ৪ হাজার টাওয়ার স্থাপন ইডটকোর

ফোনে পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

ফোনে পেরিস্কোপ ক্যামেরা

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান
প্রযুক্তি সংবাদ

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান

দুই স্মার্টফোনের দাম কমালো ভিভো
নির্বাচিত

দুই স্মার্টফোনের দাম কমালো ভিভো

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2026

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix