Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 October 2026
স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
Share on FacebookShare on Twitter

ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতার উদযাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্ফূরণ ৬.০’। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২ হাজারের বেশি তরুণ অংশগ্রহণকারী নিজেদের দৃষ্টিভঙ্গি, গল্প ও সৃজনশীলতা তুলে ধরেন।

গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিইউপিতে অনুষ্ঠিত এ আয়োজনের স্পনসর ছিল অপো বাংলাদেশ। এতে তরুণ ফটোগ্রাফার, সৃজনশীল ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।

স্ফূরণ ৬.০-এ ক্যামেরা ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং কনটেস্ট এবং আর্ট ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণদের ২ হাজারের বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি এ আয়োজনকে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের একটি বড় প্ল্যাটফর্মে পরিণত করে।

দুই দিনের আয়োজনে ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও উঠে আসে। তরুণেরা কীভাবে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও মুহূর্তকে ক্যামেরায় ধারণ করে সেগুলোকে ভিজ্যুয়াল গল্পে রূপ দেন, প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হয়।

আয়োজনের অংশ হিসেবে অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। এতে তরুণ সৃজনশীলদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দৈনন্দিন মুহূর্ত পর্যবেক্ষণ, ধারণ ও উপস্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।

এ ছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা দেওয়া নির্বাচিত ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা নিজেদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পান। দর্শনার্থীরাও তরুণদের চোখে মানুষ, স্থান ও দৈনন্দিন জীবনের নানা গল্প ও আবেগ দেখার সুযোগ পান।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, তরুণ সৃজনশীলরা তাদের চারপাশের জগতকে পর্যবেক্ষণ ও প্রকাশের নতুন পথ খুঁজে নিচ্ছেন। প্রযুক্তি তরুণদের চিন্তা ধারণ এবং দৈনন্দিন মুহূর্তকে অর্থবহ ভিজ্যুয়াল গল্পে রূপান্তরে সহায়তা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে স্ফূরণ ৬.০-এ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশ, ধারণা বিনিময় এবং বৃহত্তর সৃজনশীল কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে অপো আনন্দিত।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে অপো বিশেষ অফার ও আফটার-সেলস সার্ভিসে ছাড়ের মাধ্যমে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে যুক্ত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি, ফটোগ্রাফি ও সৃজনশীলতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে অপো। তরুণদের নিজস্ব ভিজ্যুয়াল ভাষা তৈরি ও নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর
নির্বাচিত

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন
প্রযুক্তি সংবাদ

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

Load More

ট্রেন্ডিং টপিক

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2026

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

Techzoom.TV |
TechzoomTV