Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 March 2024
ইউটিউব ভিডিও স্লো লোডিং হলে যা করবেন
Share on FacebookShare on Twitter

ইউটিউব চ্যানেল খুলে এখন অনেকেই অর্থ আয় করেন। এমনকি অনেক নির্মাতা রীতিমতো তারকাও বনে গেছেন। অনেকেই ইউটিউব থেকে আয় করার জন্য একাধিক ভিডিও প্রকাশ করেন। তবে এখনো মনিটাইজেশন বা অর্থ আয়ের সুযোগ চালু করতে পারেননি। আবার অনেক চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু হলেও বিভিন্ন নীতি না মানার ফলে এটি বন্ধ করে দেওয়া হয়। ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের খুঁটিনাটি এবং অর্থ আয় করার সুযোগ বন্ধের কারণ সম্পর্কে তথ্য থাকছে এ প্রতিবেদনে।

মনিটাইজেশন চালু হয় যেভাবে
ইউটিউবে চ্যানেল খোলার পর মনিটাইজেশন–সুবিধা পেতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ইউপিপি) অংশ নিতে হয়। দুটি পদ্ধতিতে এতে অংশ নেওয়ার সুযোগ থাকে। প্রথমত, গ্রাহক বা সাবস্ক্রাইবার সংখ্যা। দ্বিতীয়ত, কত ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা হয়েছে (ওয়াচটাইম)।

অবশ্য কর্মসূচিতে অংশ নিতে সবার আগে খেয়াল রাখতে হবে বসবাসরত দেশে এ কর্মসূচি চালু রয়েছে কি না। বাংলাদেশে এ কর্মসূচি চালু রয়েছে। যেসব দেশে এ কর্মসূচি চালু রয়েছে, তার তালিকা দেখা যাবে এই ওয়েব ঠিকানায়।

এবার জেনে নেওয়া যাক গ্রাহকসংখ্যা ও ওয়াচটাইম সম্পর্কে। ২০২৩ সালে ন্যূনতম গ্রাহকের সংখ্যা ১ হাজার থেকে কমিয়ে ৫০০ করে ইউটিউব। পাশাপাশি ইউটিউব ভিডিওতে বিগত এক বছরে ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হয় অথবা বিগত ৯০ দিনে ইউটিউব শর্টস ভিডিওতে ৩০ লাখ ভিউ থাকতে হয়। এ ছাড়া গত ৯০ দিনে অবশ্যই ন্যূনতম ৩টি ভিডিও প্রকাশ করার শর্ত রয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলের সঙ্গে গুগলের অ্যাডসেন্স অ্যাকউন্ট যুক্ত থাকতে হবে।

যেসব শর্ত মানতে হবে
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালুর জন্য কিছু নীতি ও শর্ত মানতে হয়। সেগুলোর তালিকা দেখে নেওয়া যাক।

১. গুগল অ্যাডসেন্স পলিসিস

২. কপিরাইট গাইডলাইনস

৩. ইউটিউবের শর্তাবলি

বিভিন্ন কারণে ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। দেখে নেওয়া যাক।

১. ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নীতিমালায় থাকা বিধিনিষেধ ভঙ্গ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। সাধারণত স্প্যাম, নগ্নতা ও যৌন উদ্দীপক আধেয় বা কনটেন্ট, শিশুদের নিরাপত্তা হুমকিতে ফেলে এমন আধেয়, ক্ষতিকারক বা বিপজ্জনক আধেয়, ঘৃণাবিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য (হেটস্পিচ), হয়রানি ও সাইবার বুলিংয়ের কারণে মনিটাইজেশন নীতিমালা ভঙ্গ হতে পারে।

২. অনুপযুক্ত শব্দ ব্যবহারের কারণে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। অশালীন ও অশ্লীল শব্দ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

৩. আধেয়তে সহিংসতা থাকলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। তাই রক্তপাত, আঘাত, সহিংসতা ইত্যাদি ভিডিওতে প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে।

৪. আধেয়তে মাদক ও তামাক–সম্পর্কিত বিষয়বস্তু থাকলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। মাদক ও তামাক সমাজের জন্য ক্ষতিকর হওয়ায় ইউটিউবে এ ধরনের আধেয়র কারণে মনিটাইজেশন বন্ধের শঙ্কা রয়েছে।

৫. আধেয়তে আগ্নেয়াস্ত্র–সম্পর্কিত বিষয়বস্তু থাকলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে।

৬. ভিডিওতে অন্যের ভিডিও বা অডিও ব্যবহারের কারণে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। এ জন্য সব সময় প্রকৃত আধেয় দিতে হবে। আবহসংগীত ব্যবহারে যেসব সংগীতের মেধাস্বত্ব বা কপিরাইট নেই সেগুলো ব্যবহার করতে হবে।

৭. কৃত্রিমভাবে ভিডিওর ভিউ বাড়ালে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য যন্ত্র থেকে নিয়মিত নিজেদের তৈরি ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার সময় বাড়ান অনেকেই। কিন্তু একই যন্ত্র থেকে একই চ্যানেলে বারবার ভিডিও দেখা হলে চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করা হয় না।

এসব ছাড়াও বেশ কিছু চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করে না ইউটিউব। এগুলো হলো ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো চ্যানেল, অশ্লীল ভিডিওর চ্যানেল, ধ্বংসাত্মক ও ভয়ংকর কনটেন্টনির্ভর চ্যানেল, অন্যের নাচের অনুকরণে ভিডিও চ্যানেল, রিমিক্স ভিডিও চ্যানেল, কণ্ঠ বা ছবি ছাড়া গেমিং চ্যানেল, ছবি বা স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করা চ্যানেল, কণ্ঠ ছাড়া একাধিক খেলার দৃশ্য যুক্ত করে ভিডিও চ্যানেল, একই চ্যানেলে বিভিন্ন শ্রেণির ভিডিওযুক্ত চ্যানেল, কণ্ঠ ছাড়া বিভিন্ন পণ্য বা সেবার রিভিউ করা চ্যানেল ইত্যাদি। তবে শিক্ষণীয় বিভিন্ন চ্যানেল, যেমন রান্না বা ছবি আঁকা শেখানোর ভিডিওগুলোয় কণ্ঠ না থাকলেও মনিটাইজেশন সুবিধা পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউবইউটিউব চ্যানেলইউটিউব শর্টস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ এসএমএস গেজেট
প্রযুক্তি সংবাদ

ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ এসএমএস গেজেট

হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

ছেলেরা গুগলে এই ৫ টি জিনিস বেশি সার্চ করে
প্রযুক্তি সংবাদ

ছেলেরা গুগলে এই ৫ টি জিনিস বেশি সার্চ করে

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেড’ চালু করবেন যেভাবে
নির্বাচিত

উন্মোচনের ৫ দিনেই ১০ কোটির মাইলফলকে থ্রেডস

জিপিএসের চেয়ে নির্ভুল ফলাফল দেবে নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

জিপিএসের চেয়ে নির্ভুল ফলাফল দেবে নতুন প্রযুক্তি

৫ ‘টিকটক বালিকার’ বিরুদ্ধে ফৌজদারি মামলা
প্রযুক্তি সংবাদ

এবার টিকটকে দেখা যাচ্ছে তিন মিনিটের ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 March 2024

যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix