স্বল্পমূল্যে স্মার্টফোন ও ফোরজি হ্যান্ডসেট মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের পরিকল্পনার মধ্যে দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড সিম্ফনি বাজারে এনেছে নতুন হ্যান্ডসেট ‘Symphony Q100’। ফোনটির বিশেষত্ব হলো টাচস্ক্রিনের পাশাপাশি এতে রয়েছে ফিজিক্যাল QWERTY কিপ্যাড।
সরকারের পক্ষ থেকে ৫ থেকে ৬ হাজার টাকা মূল্যসীমার মধ্যে সাশ্রয়ী স্মার্টফোন ও ফোরজি হ্যান্ডসেট বাজারে আনার উদ্যোগের কথা জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সাশ্রয়ী দামের নতুন এই ডিভাইসটি বাজারে এনেছে সিম্ফনি।
টাচস্ক্রিন ও QWERTY কিপ্যাড
Symphony Q100-এ রয়েছে ২.৮ ইঞ্চির টাচ ডিসপ্লে। স্ক্রিনে স্পর্শ করে মেনু নেভিগেশন ও বিভিন্ন কনটেন্ট ব্যবহারের পাশাপাশি টাইপিংয়ের জন্য ব্যবহার করা যাবে ফিজিক্যাল QWERTY কিপ্যাড।
ফলে টাচস্ক্রিনের সুবিধার পাশাপাশি প্রচলিত ফিজিক্যাল কিপ্যাডে টাইপ করার অভিজ্ঞতাও পাওয়া যাবে।
৪জি, ওয়াই-ফাই ও GPS
কম দামের হ্যান্ডসেট হলেও Symphony Q100-এ রাখা হয়েছে 4G VoLTE সুবিধা। এর মাধ্যমে ফোরজি নেটওয়ার্কে ভয়েস কল করা যাবে।
ইন্টারনেট ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে Wi-Fi এবং অবস্থান নির্ণয়ের জন্য GPS। প্রসেসিংয়ের দায়িত্বে রয়েছে UNISOC T137 কোয়াড-কোর প্রসেসর।
দাম ৫,৯৯৯ টাকা
Symphony Q100-এর অফিসিয়াল বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৯৯৯ টাকা, যেখানে ভ্যাট প্রযোজ্য।
দেশজুড়ে সিম্ফনির অফিসিয়াল আউটলেট ও বিভিন্ন মোবাইল শপে ফোনটি পাওয়া যাচ্ছে।
স্বল্পমূল্যের এই হ্যান্ডসেটে টাচস্ক্রিন, QWERTY কিপ্যাড, 4G VoLTE, Wi-Fi ও GPS—এই সুবিধাগুলো একসঙ্গে থাকায় এটি মূলত সাশ্রয়ী দামের ফিচারফোন ও স্মার্টফোনের মধ্যবর্তী ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।




















