Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 30 October 2026
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
Share on FacebookShare on Twitter

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

২৯ অক্টোবর, বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ বিধিমালার নাম হবে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’।

নতুন বিধিমালায় সংজ্ঞায় বলা হয়েছে, ‘ই-রিকশা’ বলতে সরকার অনুমোদিত ২ বা ৪ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন তিন চাকার স্বল্পগতির বাহনকে বোঝাবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার সীমাবদ্ধ থাকবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ফি জমার রশিদ ও ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে এবং কর্তৃপক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে।

ফি নির্ধারণের ক্ষেত্রে জানানো হয়, দুই জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন অটোরিকশার নিবন্ধন ফি (এককালীন) ৮ হাজার টাকা এবং নবায়ন ফি (বাৎসরিক) ৪ হাজার টাকা। চার জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন অটোরিকশার নিবন্ধন ফি (এককালীন) ১০ হাজার টাকা এবং নবায়ন ফি (বাৎসরিক) ৫ হাজার টাকা।

এছাড়া ফিটনেস সার্টিফিকেট ফি ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে। প্রতিটি নিবন্ধিত ই-রিকশাকে কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে। নম্বর প্লেটে সিটি করপোরেশনের নাম, অঞ্চলের কোড ও গাড়ির নম্বর সাদা অক্ষরে নির্ধারিত রঙের পটভূমিতে লিখতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর এবং একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফটাইম) হবে ১২ বছর। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। এক সিটিতে নিবন্ধিত রিকশা অন্য সিটিতে বাণিজ্যিক উদ্দেশে চালানো যাবে না।

চলাচলের নিয়মে বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) সড়কে ই-রিকশা চলতে পারবে না। কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে জোনভিত্তিক রুট নির্ধারণ করে দেবে এবং এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। চালককে সবসময় সড়কের বাম লেন অনুসরণ করতে হবে এবং ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন ব্যবহার নিষিদ্ধ। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কি.মি.। ফুটপাতে চালানো, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার, নিয়ম বহির্ভূত ওভারটেকিং ও লেন পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ। চালক ব্যতীত ২ বা ৪ জনের বেশি যাত্রী এবং যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য বহন করা যাবে না।

চার্জিং ও পরিবেশ সুরক্ষায় জানানো হয়, অনুমোদিত চার্জিং পয়েন্ট বা গ্যারেজ ছাড়া ব্যাটারি চার্জ দেওয়া যাবে না। পর্যায়ক্রমে চার্জিং স্টেশনে নেট মিটারিং, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। পুরাতন বা অকার্যকর ব্যাটারি উন্মুক্ত স্থানে, মাটিতে বা জলাশয়ে ফেলা বা পোড়ানো যাবে না। বিক্রেতা প্রতিটি নতুন ব্যাটারি বিক্রির সময় একটি পুরাতন ব্যাটারি ফেরত নিতে বাধ্য থাকবে। ই-রিকশা উৎপাদন নিয়ন্ত্রণসহ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে হবে। এ জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন অনুবিভাগ) আহ্বায়ক করে বুয়েট, পুলিশ, জেলা প্রশাসকের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সুপারিশ কমিটি থাকবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, নিবন্ধন ব্যতীত চালানো, অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চালানো, বিপজ্জনকভাবে চালানো, সিগন্যাল অমান্য করা বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যতিক্রমধর্মী ল্যাপটপ আসছে এসার ক্রোমবুক স্পিন ৫১৪
প্রযুক্তি সংবাদ

ব্যতিক্রমধর্মী ল্যাপটপ আসছে এসার ক্রোমবুক স্পিন ৫১৪

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ
প্রযুক্তি বাজার

প্রো সংস্করণসহ বাজারে ফিরছে রিয়েলমি ১৫ সিরিজ

Motorola G35 5G
নির্বাচিত

মটোরোলার এই কম দামের ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী মাধ্যম: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী মাধ্যম: পলক

ফোনের দাম বাড়লেও কমছে মোবাইল চার্জার, সিম বের করা পিনের দাম
নির্বাচিত

ফোনের দাম বাড়লেও কমছে মোবাইল চার্জার, সিম বের করা পিনের দাম

ঈদে ভিভো‘র একটি কিনলে আরেকটি ফ্রি
ছাড় ও অফার

ঈদে ভিভো‘র একটি কিনলে আরেকটি ফ্রি

Load More

ট্রেন্ডিং টপিক

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2026

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix