Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 November 2026
স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
Share on FacebookShare on Twitter

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার নষ্ট হওয়ার পর ওয়ারেন্টি সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এক গ্রাহক। ফ্রিজের গায়ে লাগানো স্টিকারের সঙ্গে কম্প্রেসারের সিরিয়াল নম্বরে অমিল থাকায় ওয়ারেন্টি দাবি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের মো. সাইফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০২০ সালের আগস্টে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকার ট্রান্সকম ডিজিটাল থেকে একটি স্যামসাং (Samsung) ফ্রিজ কেনেন। কেনার সময় পণ্যটির পার্টস ও সার্ভিসে দুই বছর এবং কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছিল।

সাইফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ ফ্রিজটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এরপর তিনি স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠানোর কথা জানানো হয়। পরে তাঁকে জানানো হয়, সার্ভিস ইঞ্জিনিয়ারের শিডিউল অনুযায়ী ১৮ অক্টোবর লোক পাঠানো সম্ভব হবে। অনুরোধের পর ১৭ অক্টোবর একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তাঁর বাসায় যান।

কম্প্রেসারের সিরিয়াল নম্বর নিয়ে জটিলতা

গ্রাহকের দাবি, সার্ভিস ইঞ্জিনিয়ার ফ্রিজ পরীক্ষা করে কম্প্রেসার নষ্ট হওয়ার কথা জানান। ওয়ারেন্টি দাবি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখালে সেগুলো ঠিক আছে বলেও জানান তিনি। তবে ফ্রিজের গায়ে লাগানো স্টিকার এবং কম্প্রেসারের গায়ে লেখা সিরিয়াল নম্বরের মধ্যে অমিল পাওয়া যায়।

সাইফুল ইসলামের ভাষ্য, ফ্রিজের গায়ে লাগানো স্টিকারটি আংশিক ছিঁড়ে যাওয়ায় সেখানে ‘AV80ALR TT3’ লেখা দেখা যাচ্ছে। অন্যদিকে, কম্প্রেসারের গায়ে লেখা রয়েছে ‘NC4AV80ALR TT3’। এই পার্থক্যের কারণে কম্প্রেসারের ওয়ারেন্টি দাবি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ওই গ্রাহকের প্রশ্ন, ফ্রিজ কেনার সময় বিক্রেতা সিরিয়াল নম্বরের এমন কোনো বিষয় বা ভবিষ্যতে ওয়ারেন্টি দাবি করতে এ ধরনের সমস্যা হতে পারে—এমন তথ্য তাঁকে জানাননি। স্টিকার আংশিক ছিঁড়ে যাওয়ার কারণে কম্প্রেসারের ওয়ারেন্টি সুবিধা না পেলে তার দায় গ্রাহককে নিতে হবে কেন, সে প্রশ্নও তুলেছেন তিনি।

ওয়ারেন্টি সুবিধা পাওয়ার দাবি

সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, ফ্রিজের স্টিকার ও কম্প্রেসারের সিরিয়াল নম্বরে অমিল থাকলেই কি ১০ বছরের ওয়ারেন্টি সুবিধা বাতিল হয়ে যাবে? বিষয়টি হয়রানি কি না এবং এ অবস্থায় তাঁর করণীয় কী, সে বিষয়ে পরামর্শও চেয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: After Sales ServiceCompressor WarrantyConsumer Rights BangladeshCustomer ComplaintSamsung BangladeshSamsung RefrigeratorTranscom Digital

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের মামলার মুখোমুখি গুগল
প্রযুক্তি সংবাদ

ফের মামলার মুখোমুখি গুগল

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়
নির্বাচিত

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা
প্রযুক্তি বাজার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চেয়ে চিঠি

নতুন ইমোজি আসবে ২০২২ সালে
নির্বাচিত

নতুন ইমোজি আসবে ২০২২ সালে

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 November 2026

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV