Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমএনপি সেবায় ৭০ শতাংশই যাচ্ছে রবিতে

আট মাসে সবচেয়ে বেশি গ্রাহক বের হয়ে গেছেন গ্রামীণফোন থেকে। এ সংখ্যা এক লাখ ৬৮ হাজার ১৮৮, যা অপারেটর পরিবর্তনের প্রায় ৪১ দশমিক ৮৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুলাই ২০১৯
এমএনপি সেবায় ৭০ শতাংশই যাচ্ছে রবিতে
Share on FacebookShare on Twitter

দেশে মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর সেবা পরিবর্তন (এমএনপি) চালুর আট মাসে (অক্টোবর ২০১৮-মে ২০১৯) অপারেটর বদল করেছেন চার লাখের বেশি গ্রাহক। অপারেটর পরিবর্তনের এ সেবায় সবচেয়ে বেশি প্রায় ৭২ শতাংশ গ্রাহক গেছেন রবি আজিয়াটায়। আর নিজেদের গ্রাহক ধরে রাখতে হিমশিম খাচ্ছে গ্রামীণফোন ও বাংলালিংক। কারণ, অপারেটর ছেড়ে যাওয়া গ্রাহকের মধ্যে এ দুই কোম্পানিরই ছিল ৮০ শতাংশের বেশি।

তথ্যমতে, আট মাসে মোট চার লাখ এক হাজার ৭৩৯ গ্রাহক অপারেটর পরিবর্তন করেছেন। এর মধ্যে দুই লাখ ৮৮ হাজার ৭৯ জনই গেছেন রবিতে, যা অপারেটর পরিবর্তনের ৭১ দশমিক ৭১ শতাংশ। এছাড়া গ্রামীণফোনে গেছেন ৭৩ হাজার ৫৪৯ জন বা ১৮ দশমিক ৩০ শতাংশ গ্রাহক। আর আট মাসে অপারেটর পরিবর্তন করে বাংলালিংকে গেছেন ৩৬ হাজার ৮০২ গ্রাহক ও টেলিটকে গেছেন তিন হাজার ৩০৯ জন।

এদিকে আট মাসে অপারেটর পরিবর্তন করতে চেয়ে বাধা পেয়েছেন তিন লাখ ৪১ হাজার ৪৫১ জন। এর মধ্যে রবিতে যেতে চেয়ে বাধা পান সবচেয়ে বেশি। দুই লাখ ১৮ হাজার আট জন রবিতে যেতে বাধা পান। আর গ্রামীণফোনে যেতে বাধা পান ৮৭ হাজার ৯৬৮ জন। এছাড়া বাংলালিংকে যেতে বাধা পান ৩৩ হাজার ৮৩০ জন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকে যেতে বাধা পান এক হাজার ৬৪৫ জন।

তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, আট মাসে সবচেয়ে বেশি গ্রাহক বের হয়ে গেছেন গ্রামীণফোন থেকে। এ সংখ্যা এক লাখ ৬৮ হাজার ১৮৮, যা অপারেটর পরিবর্তনের প্রায় ৪১ দশমিক ৮৬ শতাংশ। আর বাংলালিংক থেকে বের হয়ে গেছেন এক লাখ ৬১ হাজার ৩৮ জন, যা মোট পরিবর্তনের ৪০ দশমিক শূন্য ৯ শতাংশ। এছাড়া আট মাসে রবি থেকে বের হয়ে যান ৬৬ হাজার ৯৫৭ জন এবং টেলিটক থেকে বের হন পাঁচ হাজার ৫৫৬ জন।

এদিকে আট মাসে গ্রামীণফোন থেকে বের হয়ে বাধার সম্মুখীন হন এক লাখ আট হাজার ৬৩ জন। তবে অপারেটর পরিবর্তনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হন বাংলালিংকের গ্রাহক। আট মাসে এক লাখ ৬৯ হাজার ৭৯০ গ্রাহক অপারেটর পরিবর্তন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। এছাড়া রবি থেকে বের হতে গিয়ে বাধার সম্মুখীন হন ৫৪ হাজার ২০২ ও টেলিটক থেকে বের হতে গিয়ে বাধার সম্মুখীন হন ছয় হাজার ৩৯৬ গ্রাহক।

উল্লেখ্য, মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এমএনপি সেবা চালু হয় গত বছরের অক্টোবরে। তখন অপারেটর বদলে মোট ব্যয় ছিল ১৫৮ টাকা, যার কর ছিল ১০৮ টাকা। তবে ২৪ ঘণ্টার মধ্যে সেবাটি চালু করতে চাইলে তার জন্য দিতে হয় আরও বাড়তি ১০০ টাকা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেষ্টা করে এটি কমিয়ে ৫৮ টাকায় নামিয়ে আনে।

যদিও অপারেটররা জানিয়েছে, চলতি অর্থবছরের জন্য নতুন বাজেট পাসের পর তা বেড়ে ২৫৮ টাকা হয়েছে। এর মধ্যে সিম কর দাঁড়িয়েছে ২০০ টাকা এবং মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সাড়ে সাত টাকা। এ ছাড়া বাজেটে মোবাইল অপারেটরগুলোর মোট আয়ের ওপর ন্যূনতম কর শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি আজিয়াটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঁজ করা ল্যাপটপ আনার ঘোষণা দিল ইনটেল
প্রযুক্তি সংবাদ

ভাঁজ করা ল্যাপটপ আনার ঘোষণা দিল ইনটেল

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
প্রযুক্তি সংবাদ

চিপ প্রযুক্তির সুরক্ষায় তাইওয়ানের নতুন আইন

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ

আইসিটি বিভাগের কোন সুবিধা বাদ দেননি ‘সাইবার টিনস’ এর সাদাত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের কোন সুবিধা বাদ দেননি ‘সাইবার টিনস’ এর সাদাত

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
প্রযুক্তি সংবাদ

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুলাই ২০১৯

এমএনপি সেবায় ৭০ শতাংশই যাচ্ছে রবিতে

Techzoom.TV |
TechzoomTV