Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি নয়, উন্নত ফোরজি জরুরি: গ্রামীণফোন সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 March 2022
ফাইভজি নয়, উন্নত ফোরজি জরুরি: গ্রামীণফোন সিইও
Share on FacebookShare on Twitter

নিজেদের কার্যক্রমের ২৫ বছর পূর্তি করেছে গ্রামীণফোন। এই যাত্রাপথে ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি নানাভাবে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বছর স্বাধীনতার ৫১ বছর উদযাপন করছে বাংলাদেশ, একই সময়ে নিজেদের ২৫ বছর পূরণ করলো গ্রামীণফোন। ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের সম্ভাবনা উন্মোচনের লক্ষ্য নিয়ে গ্রামীণফোনের স্বপ্নের শুরু।

প্রতিষ্ঠানটির লক্ষ্য নিজেদের ডিজিটাল টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে পরিণত করা এবং কানেক্টিভিটির বাইরে অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখা। ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান নিজেদের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন সংবাদমাধ্যমের কাছে।

তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের রূপরেখা সামনে আসে। এরপর এটি বাস্তবায়নের জন্য সরকারি পর্যায় থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ২০১৩ সালে থ্রিজি এবং ২০১৮ সালে ফোরজি এসেছে। ২০২২ সালে আমরা ফাইভজি প্রযুক্তির সামনে দাঁড়িয়ে আছি। এখন শুধু ভয়েস কল নয়, মোবাইল ইন্টারনেটও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফাইভজির জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত জানতে চাইলে গ্রামীণফোনের সিইও বলেন, প্রকৃতপক্ষে ফাইভজির জন্য বাংলাদেশে ‘ইউস কেস’ নেই বললেই চলে। কারণ এন্টারপ্রাইজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেই মূলত ফাইভজির ব্যবহার বেশি। আর সাধারণ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জরুরি আরও উন্নত ফোরজি। ৩১ মার্চ বিটিআরসি বড় আকারে একটি বেতার তরঙ্গ নিলাম করতে যাচ্ছে। সেখান থেকে যে তরঙ্গ পাওয়া যাবে, সেটা ফোরজিতে নেটওয়ার্কের কোয়ালিটি নিশ্চিত করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।

গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপ বিশ্বের কয়েকটি দেশে এরই মধ্যে ফাইভজি চালু করেছে। ফলে গ্রামীণফোনেরও প্রস্তুতি আছে বলে জানালেন ইয়াসির আজমান।

ফোরজিতে এসেও গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার ব্যাকহল মাত্র ১৪ শতাংশের বেশি নয়, তাহলে ফাইভজির ক্ষেত্রে আরও বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে ইয়াসির আজমান বলেন, ‘এটা সত্য যে, এখন পর্যন্ত অপটিক্যাল ফাইবার ব্যাকহল প্রয়োজনের চেয়ে কম আছে। তবে এটা বেশিদিন থাকবে না। গ্রামীণফোন দ্রুততার সঙ্গেই অপটিক্যাল ফাইবার ব্যাকহল বাড়ানোর কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, ফাইবার অপটিক কেবল স্থাপন কিংবা ট্রান্সমিশন নেটওয়ার্ক বাংলাদেশে অপারেটররা পরিচালনা করতে পারে না। এর জন্য আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

শুধু মোবাইল নয়, সামরিক সরঞ্জামও বানায় স্যামসাং
নির্বাচিত

শুধু মোবাইল নয়, সামরিক সরঞ্জামও বানায় স্যামসাং

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে না তো আপনার হোয়াটসঅ্যাপ!

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি ফিরিয়ে আনবেন যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি ফিরিয়ে আনবেন যেভাবে

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

বিকাশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2022

ফাইভজি নয়, উন্নত ফোরজি জরুরি: গ্রামীণফোন সিইও

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix