Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮০ কোটি ডলারে নতুন কারখানা করবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ আগস্ট ২০১৯
৮০ কোটি ডলারে নতুন কারখানা করবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড ব্রাজিলের সাও পাওলোয় নতুন একটি কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ কারখানা নির্মাণে আগামী তিন বছরে ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সাও পাওলোর গভর্নর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে লাতিন আমেরিকায় উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ব্রাজিলে বিনিয়োগ বাড়াচ্ছে হুয়াওয়ে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার চীন সফরের সময় সাও পাওলোর গভর্নর জাওয়া দোরিয়া হুয়াওয়ের নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এ সময় ব্রাজিলের ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জামের চাহিদা পূরণে স্থানীয়ভাবে একটি কারখানা নির্মাণের বিষয়ে আলোচনা হয়। ২০২০ সালে দেশটিতে ফাইভজি স্পেকট্রামের নিলাম অনুষ্ঠিত হবে। যে কারণে খুব অল্প সময়ের মধ্যে ব্রাজিলে কারখানা নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ব্রাজিলে হুয়াওয়ের নতুন কারখানায় স্মার্টফোন উৎপাদন করা হবে। কারখানাটির উৎপাদন সক্ষমতা কেমন হবে, তা নির্ভর করছে দেশটিতে স্মার্টফোনের চাহিদার ওপর। তবে কারখানাটি থেকে ব্রাজিলের স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য বাজারে ডিভাইস সরবরাহের পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের।

টানা ২১ বছর ধরে ব্রাজিলে কার্যক্রম পরিচালনা করে আসছে হুয়াওয়ে। সাও পাওলোয় এরই মধ্যে একটি কারখানা রয়েছে প্রতিষ্ঠানটির। যেখানে টেলিযোগাযোগ অবকাঠামোর সরঞ্জাম উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ব্রাজিলে হুয়াওয়ের বিদ্যমান কারখানার কর্মী সংখ্যা দুই হাজার।

সাও পাওলোর গভর্নর জাওয়া দোরিয়ার ভাষ্যে, হুয়াওয়ের নতুন কারখানায় এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যমান কারখানার আশপাশে নাকি অন্য কোথাও নতুন কারখানা নির্মাণ করা হবে, তা আগামী মাসে চূড়ান্ত হবে। তবে কারখানাটি নির্মাণে ৮০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রয়োজনে বিনিয়োগ বাড়ানো হতে পারে।

গত এপ্রিলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের স্মার্টফোন বাজার নিয়ে নতুন করে ভাবছে হুয়াওয়ে। বাজারটিতে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটির আধিপত্য বাড়ছে। ব্রাজিলে একাধিক হাই-এন্ড হ্যান্ডসেট উন্মোচন করে ব্যাপক সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিদিন ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে
ছাড় ও অফার

৬ ফোনের দাম কমাল হুয়াওয়ে

বিপিও সামিট শুরু হচ্ছে ২১ এপ্রিল
প্রযুক্তি সংবাদ

বিপিও সামিট শুরু হচ্ছে ২১ এপ্রিল

বাজারে ১ টেরাবাইটের মেমোরি কার্ড!
প্রযুক্তি সংবাদ

বাজারে ১ টেরাবাইটের মেমোরি কার্ড!

চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনল মেটা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনল মেটা

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান
কিভাবে করবেন

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

একজন স্বপ্নবাজ পথপ্রদর্শক: আশিক চৌধুরী
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল সেবায় বিনিয়োগ টানার নতুন নকশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন,...

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ আগস্ট ২০১৯

৮০ কোটি ডলারে নতুন কারখানা করবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV