Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের নতুন ফোনে থাকছে না গুগলের অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
হুয়াওয়ের নতুন ফোনে থাকছে না গুগলের অ্যাপ
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ম্যাপস, ইউটিউবের মতো গুগলের জনপ্রিয় অ্যাপগুলো থাকবে না। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে হুয়াওয়ের কাছে পণ্য ও সেবা বিক্রিতে অনুমতি না আসায় অ্যাপের লাইসেন্স দিতে পারছে না গুগল। গুগলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় হুয়াওয়ের পরবর্তী ফোনে গুগল প্লে অ্যাপ স্টোরও সমর্থন করবে না। এতে গ্রাহকেরা অন্যান্য অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়বেন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গুগলের অ্যাপ ছাড়া ফোন বিক্রি করতে সমস্যায় পড়তে হবে হুয়াওয়েকে।

গত মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে মার্কিন সরকার। এতে দেশটির কোম্পানিগুলোর পক্ষে হুয়াওয়েকে পণ্য ও সেবা দেওয়ার পথ বন্ধ হয়ে যায়। জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করা হয়। হুয়াওয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রত্যাখ্যান করে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেন, কিছু ছাড়ের অনুমতি দেওয়া হবে।

হুয়াওয়ের কাছে পণ্য ও সেবা বিক্রির ১৩০টির বেশি আবেদন পড়লেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হুয়াওয়ের সঙ্গে ব্যবসার জন্য কোনো লাইসেন্স মঞ্জুর করেননি।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার। তাই অনেক স্মার্টফোন নির্মাতা স্মার্টফোন ও ট্যাবে এই সফটওয়্যার ব্যবহার করে। তবে স্মার্টফোনে ম্যাপ, সার্চ, ফটোজ, প্লেস্টোর ও ইউটিউবের মতো সেবা যুক্ত করতে গুগলের সঙ্গে চুক্তির প্রয়োজন পড়ে।

হুয়াওয়ের স্মার্টফোনে অ্যাপ রাখার জন্য গুগল আবেদন করেছে কিনা তা গুগলের পক্ষ থেকে জানানো হয়নি।

হুয়াওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার অনুমতি দিলে তারা অ্যান্ড্রয়েড ওএস এবং এই ইকোসিস্টেমের ব্যবহার চালিয়ে যাবে। তা না হলে তারা নিজস্ব অপারেটিং সিস্টেম উন্নয়নকাজ চালিয়ে যাবে।
অ্যান্ড্রয়েড নিয়ে হুয়াওয়ের সম্পর্ক বিষয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে তারা হুয়াওয়ে আনসারস নামের একটি ওয়েবসাইট চালু করেছে।

হুয়াওয়ে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন মেট ৩০ প্রো উন্মুক্ত করবে কয়েক সপ্তাহের মধ্যেই। গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এটাই তাদের বড় ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনার উদ্যোগ। বাজার বিশ্লেষকেরা বলছেন, গুগলের সেবা ছাড়া ফোন আনা হলে ইউরোপের বাজারে বড় ধাক্কা খাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে বর্তমানে অ্যান্ড্রয়েডের বিকল্প পরিকল্পনা হিসেবে হারমনি ওএস তৈরিতে কাজ করছে।

Tags: গুগলের অ্যাপহুয়াওয়েহুয়াওয়ে নিষিদ্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়
নির্বাচিত

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়

নকিয়ার নতুন সংযোজন নকিয়া সি১ প্লাস 
নির্বাচিত

নকিয়ার নতুন সংযোজন নকিয়া সি১ প্লাস 

প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম

বিকাশের নতুন যত সেবা
নির্বাচিত

‘আইকনিক কোম্পানি’ হিসেবে পুরস্কৃত বিকাশ

শক্তিশালী ব্যাটারির স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারির স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix