Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বামী ও স্ত্রী দুজনই ফ্রিল্যান্সার, মাসে আয় কত জানেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জুন ২০২৫
স্বামী ও স্ত্রী দুজনই ফ্রিল্যান্সার, মাসে আয় কত জানেন?
Share on FacebookShare on Twitter

ছোটবেলা থেকেই ব্যবসা করার একটা প্রবণতা ছিল ইশতিয়াক আহমেদের; কিন্তু ২০১৪ সালে বাবা কায়েম আলী এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় চাকরি করতে বাধ্য হন তিনি। তবে চাকরির পাশাপাশি সব সময়ই ব্যবসা–সংক্রান্ত কিছু একটা নিয়ে ভাবতেন। যেহেতু বাবা ব্যবসায়ী, সে কারণেই ইশতিয়াকের একটু বেশি ঝোঁক ছিল ব্যবসার প্রতি। আর ব্যবসা তাঁকে টানত। পরপর টি–শার্ট, পাটের পণ্য ও কাঁচা সবজি—তিনটি ব্যবসাও শুরু করেন চাকরির পাশাপাশি; কিন্তু তিনটিতেই ব্যর্থ হন ইশতিয়াক। পরে একদিন বন্ধু সিজ্জিলের কাছে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন এবং নিজেকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউব ঘাঁটতে থাকেন। পরে নাজমুন নাহার নামের এক ফ্রিল্যান্সারের খোঁজ পান। ২০১৯ সালে তাঁর কাছে থেকেই একটি কোর্স করেন, যেটি ছিল এসইওর (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ওপর। নিজেকে দক্ষ করে তোলার জন্য ১০টির বেশি কোর্স করেন ইশতিয়াক। ২০২১ সাল থেকেই আয় শুরু করেন। এখন ইশতিয়াক অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে কাজ দেওয়া–নেওয়ার ওয়েবসাইট আপওয়ার্কসহ স্থানীয় কাজও করছেন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে।

ঝিনাইদহের সদরের খন্দকার পাড়ায় বাড়ি ইশতিয়াক আহমেদের। বাবা কায়েম আলী, একজন কাঠের ব্যবসায়ী। বর্তমানে বার্ধক্যের কারণে ব্যবসার পরিধি খুবই ছোট করে ফেলেছেন। মা আলেয়া বেগম গৃহিণী। ২০০৪ সালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০০৬ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় আসেন ২০০৮ সালে। ২০১২ সালে বিবিএ (বিপণন) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সম্পন্ন করেন। পরে চাকরি নিলেন তৈরি পোশাকশিল্পে (গার্মেন্টস), মার্চেন্ডাইজার হিসেবে।

ইশতিয়াকের স্ত্রী সোহানা রহমান হিসাববিজ্ঞানের ওপর পড়াশোনা করছেন মোফাজ্জল–মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে। যুক্ত হয়েছেন স্বামীর কাজে। ফ্রিল্যান্সিং দলের সদস্যদের কাজ শেখান এবং তাঁদের পরিচালনা করেন। ইশতিয়াক–সোহানা দম্পতি এখন থাকেন ঢাকার সাভার উপজেলার গেন্ডায়। বাড়ির একটি ঘরকেই অফিসের জন্য তৈরি করেছেন।

ইশতিয়াকের ফ্রিল্যান্সিংয়ের শুরুটা হয় ২০২১ সালে। এরপর নিজেকে দক্ষ করতে করতে পেরিয়ে যায় বছরখানেক। তারপর একটা কাজ পান ইশতিয়াক। প্রথম যে বাইরের কাজ করেন, সে কাজ চার মাস করে মাত্র ৩০ ডলার পান। এরপর আস্তে আস্তে দল বড় করতে থাকেন।

ইশতিয়াক আহমেদ বলেন, ‘একটা গার্মেন্টসে কাজ করতাম। বেতন ছিল ৬৩ হাজার টাকা। যখন ওই পরিমাণ টাকা আমার ফ্রিল্যান্সিং থেকে পাওয়া শুরু করলাম, তখন আমি আমার চাকরি ছেড়ে দিলাম। তখন তারা আমাকে ৭০ হাজার টাকা পর্যন্ত অফার করে, তবু চাকরিটি ছেড়ে দিয়ে পুরোদমে ফ্রিল্যান্সিংয়ে সময় দিলাম। তবে আমার অনেক দিন এমন গেছে, ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে এসে অনলাইনে ক্লাস করতে করতে টেবিলে ঘুমিয়ে পড়তাম।’

ইশতিয়াক আহমেদ আপওয়ার্কের একজন ‘টপ রেটেড প্লাস’ ফ্রিল্যান্সার। এখন মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেন। ১৬ জনের একটি দল তিনি চালান। যাঁরা সবাই পড়াশোনা করছেন এবং ইশতিয়াকের এখান থেকে কাজ করে আয়ও করছেন। ইশতিয়াক প্রত্যেককেই কাজ শিখিয়ে আগে দক্ষ করেছেন। আর দক্ষ করেই তাঁর দলে কাজের সুযোগ করে দিচ্ছেন। এই দলের ৮ জন মেয়ে ও ৮ জন ছেলে। যাঁদের পরিচালনা করেন ইশতিয়াকের স্ত্রী সোহানা রহমান।

ইশতিয়াকের দলে এক বছর ধরে কাজ করেন আনজুমান আক্তার। তিনি সাভার গভর্মেন্ট কলেজে উচ্চমাধ্যমিক পড়ছেন। আনজুমানের মায়ের ক্যানসার ধরা পড়েছে চার মাস আগে। চিকিৎসাও চলছে। তিনি বলেন, ‘আমি এসইও নিয়ে কাজ করছি। পড়াশোনার পাশাপাশি কাজও করছি। মা অসুস্থ, যে টাকাটা আয় হয়, মোটামুটি চলছে।’

ইশতিয়াক কাজ করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেমন এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ইত্যাদি। ইশতিয়াক কাজ আনেন এবং তাঁর ছোট্ট দলটি কাজ করে। দলটি পরিচালনা করেন ইশতিয়াকের স্ত্রী সোহানা রহমান। তিনি বলেন, ‘আমি কাজটা উপভোগ করি। পড়াশোনার পাশাপাশি কাজটা করে যাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা ১৬ জনের কর্মসংস্থান করতে পেরেছি।’

ইশতিয়াক–সোহানা দম্পতির ভবিষ্যৎ পরিকল্পনা, খুব তাড়াতাড়ি একটা বড় অফিস নেওয়া। আর একটা এজেন্সি প্রতিষ্ঠা করে সেখানে ৫০ থেকে ১০০ জনের কর্মসংস্থান করা।

Tags: নারী ফ্রিল্যান্সারফ্রিল্যান্সারসফল ফ্রিল্যান্সার

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন
টেলিকম

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলো চট্টগ্রামের ব্যবসায়ী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলো চট্টগ্রামের ব্যবসায়ী

৩০ লক্ষ সদস্য নিয়ে সার্চ ইংলিশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রযুক্তি সংবাদ

৩০ লক্ষ সদস্য নিয়ে সার্চ ইংলিশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা
প্রযুক্তি সংবাদ

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টে লাখ টাকা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টে লাখ টাকা পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix