Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে। ‘ফিনি’ নামের এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে দামি ও নিরাপদ ফোন হিসেবেও অবহিত করা হয়ে থাকে।

বাংলাদেশে এই ফোনটি আমদানি করার জন্য ২৭ আগস্ট ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী অক্টোবর মাসে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচন করতে পারে ইনডেক্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

২০১৮ সালের অক্টোবরে সুইজারল্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা সিরিন ল্যাবস ‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন নকশার স্মার্টফোনটি বাজারে নিয়ে আসে।

ফোনটির বিশেষত্ব হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি। স্মার্টফোনটির ওয়ালেট হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেম তৈরি করেছে কুইন্সল্যান্ডের প্রতিষ্ঠান।

ফোনের নকশা ও উৎপাদনের কাজ করেছে চীনাভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি গ্রুপ। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন, সনির ভিডিও গেম কনসোল প্লেস্টেশন ও অ্যামাজনের কিন্ডল সিরিজের ডিভাইস সংযোজন করে আসছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে নিরাপত্তা ফিচারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সোলারিন মোবাইল ফোন উন্মোচন করে ব্যাপক সাড়া ফেলেছে সিরিন ল্যাবস।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনি হচ্ছে বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৮.১-এর ওপর ভিত্তি করে তৈরি সিরিন ওস-ভিত্তিক ফোনটিতে দুই ইঞ্চি স্লাইডার ‘সেফ স্ক্রিন’ রয়েছে।

এতে ইন্ট্রুসন প্রোটেকশন সিস্টেম (আইপিএস) রয়েছে। এর বাইরে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকছে।

ব্লকচেইন প্রযুক্তিকে সাম্প্রতিক সময়ের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে তথ্য সংরক্ষণ করা হয়।

‘সাতোশি নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক বলে মনে করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির বিবর্তন ঘটে চলছে।

সম্প্রতি সিঙ্গাপুর সরকার সে দেশের অর্থ লেনদেন প্রতিষ্ঠানগুলোকে ব্লকচেইন ছাড়া লেনদেন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আগামীতে বিশ্বজুড়ে ডাটা নিরাপত্তার জন্য সকল দেশেই ক্রমান্বয়ে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে। ফলে নতুন ধারার এই স্মার্টফোনটি বাজারও দ্রুত বড় হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে
পাঁচমিশালি

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ
পাঁচমিশালি

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ

প্রিয়শপ ডটকমে ফ্রি ডেলিভারি ও ফ্রি স্মার্টফোন অফার
পাঁচমিশালি

প্রিয়শপ ডটকমে ফ্রি ডেলিভারি ও ফ্রি স্মার্টফোন অফার

হোন্ডা বাজারে আনলো ৩৫০ সিসির ফরজা ৩০০ স্কুটার
পাঁচমিশালি

হোন্ডা বাজারে আনলো ৩৫০ সিসির ফরজা ৩০০ স্কুটার

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
পাঁচমিশালি

কাপল মেসেজিং অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে নিয়োগ
পাঁচমিশালি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে নিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
প্রযুক্তি বাজার

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!
প্রযুক্তি সংবাদ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!

কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ
প্রযুক্তি সংবাদ

কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০১৯

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV