Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
১১ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’
Share on FacebookShare on Twitter

আমার উদ্ভাবন, আমার স্বপ্ন- এই স্লোগানকে সামনে রেখে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প বা ‘আইডিয়া প্রকল্প’ এর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দেশের অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখতে যাদের উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নের জন্য ফান্ডিং করাই হলো এই আয়োজনের মূল লক্ষ্য।

গত ১৫ সেপ্টেম্বর, ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার টু’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের সকল শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ জানান। সারাদেশের শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সারাদেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২৫টি ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা থেকে ৭৫টি প্রকল্প বাছাই করা হবে। পরবর্তীতে নির্বাচিত স্টার্টআপদের ৩ দিনের ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’- এ ‘আইডিয়া’ প্রকল্পের বাছাই কমিটি এবং অভিজ্ঞ বিচারকগণের মাধ্যমে নির্বাচন করা হবে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ। বিজয়ী ১০টি স্টার্টআপের প্রতিটিকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। সেই সঙ্গে শীর্ষ ৩০-এ থাকা অপর ২০ স্টার্টআপও রানারআপ হিসেবে আইডিয়া প্রকল্প থেকে গ্রুমিং ও বিশেষ প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো প্রস্তুত হলে তাদের জন্যও অনুদান প্রদান করবে আইডিয়া প্রকল্প। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১-৩ সদস্য বিশিষ্ট গঠিত টিম নিয়ে অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। শিক্ষার্থীরা দেশের ৮ বিভাগের ২৫ জেলার নিজের পছন্দের ভেন্যুতে রেজিষ্ট্রেশন করে তাদের আইডিয়াগুলো পিচ করতে পারবে।

‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ের ক্যাম্পাস পিচিং এর আয়োজনের প্রস্ততি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। আগামীকাল ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্টার্টআপদের ক্যাম্পাস পিচিং এর মাধ্যমে এই দুটি ভেন্যুর প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে।

অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.s2s.startupbangladesh.gov.bd। ২৫টি ভেন্যুর সময়সূচি পাওয়া যাবে এই লিংকে: bit.ly/s2s2bd। রেজিস্ট্রেশন করা যাবে প্রতিটি ভেন্যুর জন্য নির্ধারিত তারিখের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তা খোঁজার এই আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ‘ইয়াং বাংলা’ প্ল্যাটফর্ম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব আইআইজিএবির
টেলিকম

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব আইআইজিএবির

প্রচলিত শিল্প-বাণিজ্যের ডিজিটাল রূপান্তর শুরু হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

প্রচলিত শিল্প-বাণিজ্যের ডিজিটাল রূপান্তর শুরু হয়েছে: মোস্তাফা জব্বার

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়
কিভাবে করবেন

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’
প্রযুক্তি সংবাদ

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ সেপ্টেম্বর ২০১৯

১১ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

Techzoom.TV |
TechzoomTV