Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২ অক্টোবর বেসিসের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১২ অক্টোবর বেসিসের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস
Share on FacebookShare on Twitter

বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সৌজন্যে ৩য় বারের মতো অনুষ্ঠেয় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ এবছর ১১৭৫টি প্রকল্প জমা পড়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর ৩য় আসরে মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার প্রদান করা হবে।

আগামী ১২ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয় এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরছে।

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড সম্পর্কে আহ্বায়ক দিদারুল আলম বলেন, এবছরের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। থাকবে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি, নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

আগামী ৫ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় বেসিসের পাশে থাকবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এ লক্ষ্যে বেসিস-আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে আজ। অনুষ্ঠানে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর আহ্বায়ক দিদারুল আলম। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, ডিএমডি এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, রিজওয়ান দাউদ শামস এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ প্রমুখ।

চুক্তি স্বাক্ষর শেষে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সাথে দীর্ঘমেয়াদে থাকতে চাই। আজকের চুক্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন

প্রযুক্তি সংবাদ

কর্পোরেট ব্যাক্তিবর্গদের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য ‘দ্যা কর্পোরেট নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
নির্বাচিত

স্প্যাম মেইলে ভরে গেল জিমেইল গ্রাহকের ইনবক্স!

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

শাওমি আনল ‘ওয়াটার গান’
নির্বাচিত

শাওমি আনল ‘ওয়াটার গান’

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ অক্টোবর ২০১৯

১২ অক্টোবর বেসিসের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস

Techzoom.TV |
TechzoomTV