Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং

Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্থাপিত স্যামসাং কারখানায় গত এক বছরে ১৫ লাখ ফোরজি স্মার্টফোন উৎপাদিত হয়েছে। এর ফলে স্যামসাং দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে অর্থমূল্য এবং সর্ব্বোচ্চ বিক্রির সংখ্যা উভয় বিচারেই চলতি বছরে শীর্ষ অবস্থানে রয়েছে। এই এক বছরে স্যামসাং কারখানায় এক হাজার বাংলাদেশি তরুণের প্রযুক্তি পণ্য উৎপাদন কর্মী হিসেবে কর্মসংস্থান হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা এসব তথ্য জানানো হয়।

এ সময় কারখানা স্থাপনের বর্ষপূর্তিতে আগামী দশ দিন পর থেকেই স্যামসাং স্মার্টফোন কোন ধরনের পূর্বমূল্য (ডাউন পেমেন্ট) ছাড়াই কিস্তিতে বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স।

সংবাদ সম্মেলনে দেশে স্মার্টফোন উৎপাদন এবং প্রযুক্তি পণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ উৎসাহিত করতে কিছু অসাধু কোম্পানির তৃতীয় পক্ষ ব্যবহার করে ‘আন্ডার ইন ভয়েসিং’ বা বাজার মূল্যের চেয়ে কমমূল্য দেখিয়ে স্মার্টফোন আমদানি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

এতে আরও বক্তব্য দেন- স্যাসমাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন এবং ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো.মেজবাহউদ্দিন। উপস্থিত ছিলেন- সিনিয়ন ডিরেক্টর এইচ ডি লি, জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব মার্কেটিং আশিক হাসান, হেড অক প্রোডাক্ট ফজলুর মুশাইর চৌধুরী ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া স্যামসাং ব্রান্ডের প্রায় ৯৫ শতাংশই র্স্মাটফোনই ‘মেড ইন বাংলাদেশ’ লোগো সহ বাংলাদেশে উৎপাদিত। আগামী দুই মাসের মধ্যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেল ‘এস’ ও ‘নোট’ সিরিজের উচ্চ স্মার্টফোনও বাংলাদেশে উৎপাদন শুরু হবে। এর ফলে বাংলাদেশের বাজারে এই উচ্চ প্রযুক্তির স্মার্টফোনও আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এর ফলে বাংলাদেশের বাজারে পাওয়া একশ’ ভাগ স্যামসাং স্মার্টফোনই হবে ‘মেড ইন বাংলাদেশ’।

এতে আরও জানানো হয়, আগে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ ছিল। এখন স্যামসাং সেই সুযোগকে আরও সহজ করছে। এখন থেকে ব্যাংকের ক্রেডিট ছাড়াই এবং কোন পূর্ব জমা মূল্য বা ডাউন পেমেন্ট ব্যতিরেকে কিস্ততিতে কেনা যাবে স্যামসাং স্মার্টফোন। আগামী দশ দিনের মধ্যে এ সেবা চালু সংক্রান্ত ঘোষণা আসবে।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বর্তমানে অর্থমূল্য এবং সর্বোচ্চ বিক্রির সংখ্যা, উভয় দিক থেকেই স্যামসাং ব্র্যান্ড বাংলাদেশের বাজারে শীর্ষে রয়েছে। অর্থমূল্যে বর্তমানে স্যামসাং স্মার্টফোনের মার্কেট শেয়ার ৪৩ শতাংশ এবং সর্বোচ্চ বিক্রির দিক দিয়ে ৩১ শতাংশ।

সংবাদ সম্মেলনে ফেয়ার ইলেকট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বর্তমান সরকারের গৃহীত সহায়ক নীতির কারণেই দেশের কারখানায় বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্মার্টফোন সফলভাবে উৎপাদন এবং বাজারজাত করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের সংশ্নিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু ব্র্যান্ডের স্মার্টফোন মূল উৎপাদকের মাধ্যমে রপ্তানি না করে অসাধু উদ্দেশ্যে প্রায় নাম পরিচয়বিহীন তৃতীয় পক্ষের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে। আর এসব ব্র্যান্ডের স্মার্টফোন দেশে প্রবেশের ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্য দেখিয়ে বা ‘আন্ডার ইন ভয়েসিং’ কৌশল নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দেশীয় স্মার্টফোন উৎপাদন শিল্পও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

তিনি এ ধরনের অসাধু পন্থায় এবং চোরাচালানোর মাধ্যমে স্মার্টফোন আমদানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানান।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক

নিষিদ্ধ ‘বিগো লাইভ’ অ্যাপের ব্যবহারকারী ৪০০ মিলিয়ন
নির্বাচিত

নিষিদ্ধ ‘বিগো লাইভ’ অ্যাপের ব্যবহারকারী ৪০০ মিলিয়ন

পরিবর্তন করা যাবে ক্যামেরার লেন্স, দ্বিতীয় মডুলার ফোন আনল নাথিং
প্রযুক্তি বাজার

পরিবর্তন করা যাবে ক্যামেরার লেন্স, দ্বিতীয় মডুলার ফোন আনল নাথিং

স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটসহ ফ্ল্যাগশিপ ফোন আনছে অপো
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটসহ ফ্ল্যাগশিপ ফোন আনছে অপো

লাইফস্টাইল ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর শো-রুম উদ্বোধন
ই-কমার্স

লাইফস্টাইল ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর শো-রুম উদ্বোধন

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
নির্বাচিত

আইফোনে চলবে অ্যানড্রয়েড!

Load More

ট্রেন্ডিং টপিক

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix