Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে ওয়ালটন: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে ওয়ালটন: পরিবেশমন্ত্রী

পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে ওয়ালটন

Share on FacebookShare on Twitter

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ‘ওয়ালটন কারখানা দেখে আমি অভিভূত হয়েছি। ওয়ালটন মান-সম্মত এবং পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে। ওয়ালটনের মতো ইন্ডাস্ট্রি গড়ে উঠলে দেশ আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষার সব নীতি মেনেই ওয়ালটন পণ্য উৎপাদন করছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন; বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের তরফ থেকে তাদেরকে সম্ভাব্য সব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

শনিবার (১৯ অক্টোবর) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে রেফ্রিজারেটর ও কম্প্রেসর উৎপাদন কারখানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ সচিব সুলতানা আফরোজ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহমেদ, পরিচালক মো. জিয়াউল হক, অতিরিক্ত সচিব মঞ্জুরুল হান্নান, বিএসটিআই মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

এর আগে অতিথিরা কারখানায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম। প্রথমে তারা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর ফ্রিজ, মেটাল কাস্টিং, কম্প্রেসর, তরল বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) ইত্যাদি ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, শরীফ হারুনুর রশীদ, অপারেটিভ ডিরেক্টর তৌফিক-উল-কাদের, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর সোহেল রানা, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহসিন আলী মোল্লা প্রমুখ।

পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী বলেন, মন্ট্রিল প্রোটোকলের আওতায় ফ্রিজ উৎপাদনে ওজোনস্তরের জন্য ক্ষতিকারক গ্যাসের ব্যবহার রোধে বাংলাদেশ সরকার, ইউএনডিপির সহায়তায় ওয়ালটনের মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশ্বে এটি এ ধরনের প্রথম এবং সফল প্রকল্প।

এর আগে সকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে ওই প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। সেইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশবান্ধব ফ্রিজ উৎপাদনের ওপর একটি টেকনিক্যাল কর্মশালা হয়। যাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিএসটিআই, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ওয়ালটনসহ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ফ্রিজ ও কম্প্রেসরে ক্ষতিকারক এইচএফসি গ্যাস ফেজ আউটের লক্ষ্যে বিশ্বের প্রথম ‘এইচএফসি ফেজ আউট প্রকল্প’ বাস্তবায়ন করছে ওয়ালটন। যাতে সহায়তা করছে বাংলাদেশ সরকারের পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএনডিপি। এক বছর মেয়াদী ওই প্রকল্পের আওতায় ওয়ালটন কারখানা এবং সার্ভিস সেন্টারে ফ্রিজ এবং কম্প্রেসর থেকে পুরোপুরি এইচএফসি ফেজ আউট করে গ্রিন হাইড্রোকার্বন টেকনোলজির ব্যবহার নিয়ে কাজ চলছে। উক্ত প্রকল্পে এইচএফসি-১৩৪এ রেফ্রিজারেন্টের পরিবর্তে পরিবেশবান্ধব এইচসি-৬০০এ (আইসোবিউটেন) রেফ্রিজারেন্ট ব্যবহার করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বায়ুমন্ডলে বার্ষিক প্রায় ২৩০ মেট্রিক টন এইচএফসি গ্যাসের নিঃসরণ রোধ হবে। যা ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন কার্বন নিঃসরণের সমান। এর মধ্য দিয়ে ‘গ্লোবাল ওয়ার্মিং’ কমিয়ে আনার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে ওয়ালটন তথা বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বিশ্ব উষ্ণায়ন রোধের ক্ষেত্রে এ প্রকল্প বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে গণ্য হবে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
নির্বাচিত

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

নির্বাচিত

ঝুঁকছে অ্যাপলের সরবরাহকারীরা

ব্যাংক হিসাব জব্দ
প্রযুক্তি সংবাদ

নগদের সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

ঈদে স্যামসাংয়ের ধামাকা অফার
ছাড় ও অফার

ঈদে স্যামসাংয়ের ধামাকা অফার

প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে
নির্বাচিত

প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে

ফেসবুকের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!

Load More

ট্রেন্ডিং টপিক

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix