Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এসেছে ভারতে সংযোজিত আইফোন এক্সআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 October 2019
বাজারে এসেছে ভারতে সংযোজিত আইফোন এক্সআর
Share on FacebookShare on Twitter

ভারতের বাজারে আইফোনের তুমুল জনপ্রিয়তা রয়েছে। যত দিন যাচ্ছে দেশটিতে আইফোনের চাহিদা ততই বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি মাথায় রেখে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন ভারতের মাটিতে আইফোন সংযোজনের সিদ্ধান্ত নেয় আগেই। এবার ভারতে সংযোজিত আইফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। মূলত ভারতীয় গ্রাহকদের হাতে তুলনামূলক কম দামে আইফোন তুলে দেয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে মার্কিন এ টেক জায়ান্ট। খবর এনডিটিভি ও ইকোনমিক টাইমস।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। গতকাল থেকে দেশটিতে সংযোজিত আইফোন এক্সআর মডেলটির বিক্রি শুরু হয়েছে। বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির পর তাইপেভিত্তিক টেক জায়ান্ট ফক্সকনের ভারতীয় কারখানায় এ মডেলের স্মার্টফোন সংযোজন করা হয়েছে।

ভারতে সংযোজিত স্মার্টফোন আমদানিতে বিপুল পরিমাণ কর দিতে হয়। সে তুলনায় স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানিতে কর দিতে হয় কম। এ সুযোগটি কাজে লাগিয়েছে অ্যাপল। তুলনামূলক কম কর দিয়ে যন্ত্রাংশ আমদানির পর ভারতের মাটিতেই সংযোজন করা হয়েছে আইফোন এক্সআর মডেলটি। এর মধ্য দিয়ে ভারতীয় ক্রেতারা তুলনামূলক কম দামে আইফোন কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপল।

আইফোন এক্সআরের প্যাকেটে লেখা রয়েছে ‘ভারতে সংযোজিত’। ৬৪ গিগাবাইটের এ মডেলের স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯০০ ভারতীয় রুপি বা ৭৯৪ ডলার। ভারতে প্রিমিয়াম ফোনের বাজারে কিছুদিন ধরে পিছিয়ে পড়ছিল অ্যাপল। বিশেষত ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের প্রতিযোগিতা ক্রমে তীব্র হচ্ছিল। এ পরিস্থিতিতে বিদ্যমান প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ও আগামী দিনগুলোয় ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে ভারতের মাটিতে তুলনামূলক সস্তা আইফোন সংযোজনের পরিকল্পনা করে অ্যাপল। ফলাফল হিসেবে বাজারে এসেছে আইফোন এক্সআর। পরবর্তীতে আরো উন্নত মডেলের দামি আইফোনও ভারতের মাটিতে সংযোজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। তার এ পরিকল্পনা বাস্তবায়নের পথে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অ্যাপল ছাড়াও অনেক নামিদামি টেক জায়ান্টও ভারতে কারখানা খুলেছে অথবা খোলার উদ্যোগ নিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন প্রিমো এনফাইভ ফোনের প্রি-বুকে ২০০০ টাকা ছাড়
ছাড় ও অফার

ওয়ালটন প্রিমো এনফাইভ ফোনের প্রি-বুকে ২০০০ টাকা ছাড়

সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালে উৎপাদন বাড়াতে চায় অ্যান্ড্রয়েড নির্মাতারা

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

গ্রাহকের স্বাধীনতা খর্ব করছে টফি অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের স্বাধীনতা খর্ব করছে টফি অ্যাপ

ডিজিটাল প্রযুক্তি গ্রহণের সক্ষমতায় বাংলাদেশ এগিয়ে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তি গ্রহণের সক্ষমতায় বাংলাদেশ এগিয়ে: মোস্তাফা জব্বার

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে
প্রযুক্তি সংবাদ

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2019

বাজারে এসেছে ভারতে সংযোজিত আইফোন এক্সআর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix