Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন সেনাবাহিনীর সংবেদনশীল ডেটা ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
মার্কিন সেনাবাহিনীর সংবেদনশীল ডেটা ফাঁস
Share on FacebookShare on Twitter

মার্কিন সরকার এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে অনলাইনে, জানিয়েছে এক নিরাপত্তা প্রতিষ্ঠান।

ভিপিএনমেন্টর নামে ওই নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান অটোক্লার্কের অরক্ষিত সার্ভার থেকে ১৭৯ গিগাবাইট ডেটা অ্যাকসেস করা যাচ্ছে। ডেটাবেইজটিতে সৈনিক এবং সাধারণ নাগরিকের সংবেদনশীল তথ্য রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর ওই তথ্যভাণ্ডার তালাবদ্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ফাঁস হওয়া ওই তথ্যের মধ্যে গ্রাহকের পুরো নাম, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নাম্বার এবং ভ্রমণের তথ্য রয়েছে। মস্কো এবং তেল আভিভের মতো সংবেদনশীল জায়গাগুলোতে ভ্রমণের তথ্য, হোটেল, কিছু ক্ষেত্রে রুম নাম্বারও পাওয়া গেছে এই ডেটাবেইজে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকের পেমেন্ট কার্ড নাম্বারও রয়েছে। কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত।

বড় পরিসরে ওয়েব স্ক্যানিং এবং ম্যাপিং প্রকল্প চালানোর সময় তারা এই উন্মুক্ত ডেটাবেইজের সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন গবেষক নোয়াম রোটেম এবং র‍্যান লোচার। তারা বলেন, এতে “মার্কিন সরকার এবং সেনা কর্মকর্তাদের কার্যক্রমের মূল্যবান তথ্য রয়েছে।”

“মার্কিন সরকারের সতর্ক ঘণ্টা বাজা উচিত।”

সাধারণ নাগরিকের এক লাখের বেশি ভ্রমণের তথ্যও ফাঁস হয়েছে বলে জানিয়েছেন ওই দুই গবেষক।

ভিপিএনমেন্টর জানায়, তারা এই ডেটার বিষয়ে অটোক্লার্ককে জানালেও কোনো জবাব পাওয়া যায়নি। এর পাশাপাশি মার্কিন কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠানের তথ্য ফাসের খবর পাওয়া গেছে। এবার ওই তালিকায় যোগ হলো অটোক্লার্ক।

চয়েস হোটেলস, ইন্টারকন্টিনেন্টাল, র‍্যাডিসন, হায়াট, হিলটন, টেলিটেক্সট হলিডেইজ, চীনা হোটেল চেইন হুয়াঝু এবং অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠানের তথ্য হারিয়েছে বা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

২০১৮ সালে হ্যাকিংয়ের ঘটনায় ম্যারিয়ট হোটেল চেইনের ৩৩ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়। ওই ঘটনায় চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের তথ্য কমিশনার প্রতিষ্ঠানটিকে ৯.৯ কোটি ব্রিটিশ পাউন্ড জরিমানা করার উদ্যোগ নেবেন বলে ঘোষণা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ

টেলিগ্রাম ক্লিকে সর্বনাশ, অনলাইন ফাঁদে উড়ে গেল ৩৪ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রাম ক্লিকে সর্বনাশ, অনলাইন ফাঁদে উড়ে গেল ৩৪ কোটি টাকা

কম দামের স্মার্টফোন আর পাওয়া যাবে না!
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আর পাওয়া যাবে না!

অপো রেনো ৪- ফুল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ৪- ফুল স্পেসিফিকেশন

আসছে ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬
অটোমোবাইল

আসছে ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬

প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ফিরছেন পণ্য বিভাগের সাবেক প্রধান

Load More

ট্রেন্ডিং টপিক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০১৯

মার্কিন সেনাবাহিনীর সংবেদনশীল ডেটা ফাঁস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix