Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফট করপোরেশন পেন্টাগনের ১ হাজার কোটি ডলারের (১০ বিলিয়ন) ক্লাউড কম্পিউটিং চুক্তি জিতেছে। প্রতিদ্বন্দ্বী অ্যামাজনকে হটিয়ে এ চুক্তি বাগিয়ে নিতে সক্ষম হয়েছে মাইক্রোসফট। গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।

পেন্টাগনের এ ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে প্রযুক্তি জায়ান্টগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কর্মীদের তীব্র আপত্তির মুখে গত বছরের শেষ দিকে পেন্টাগনের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তিতে না যাওয়ার ঘোষণা দেয় গুগল। একই সময় দেশটির সেনাবাহিনীর কয়েকটি প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পেন্টাগনের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি ইস্যুতে গুগলের ঠিক বিপরীত পথে হাঁটার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। ওই সময় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নিজেদের সব ধরনের প্রযুক্তি সরবরাহে ইচ্ছুক বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।

পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে প্রযুক্তি জায়ান্টগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ চুক্তিতে অ্যামাজনের আগ্রহ নিয়ে অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অভিযোগ করে। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে। চুক্তিটিকে কেন্দ্র করে অ্যামাজন ও এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে একহাত নিয়েছিলেন তিনি। গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পেন্টাগনের সঙ্গে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিষয়টি পর্যালোচনা করে দেখছেন তিনি।

‘জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড (জেইডিআই)’ চুক্তিটি পেন্টাগনের আরো বিস্তৃত ডিজিটাল আধুনিকীকরণের অংশ, যা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নত করবে। বিশেষ করে, জেইডিআইয়ের ফলে মার্কিন সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের তথ্য এবং ক্লাউড প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার পাবে। পেন্টাগনের এ চুক্তি হস্তগত করতে মাইক্রোসফট ও অ্যামাজন দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে।

ওরাকল করপোরেশন আগেই পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং চুক্তি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের হয়ে কাজ করা সাবেক এক অ্যামাজন কর্মীর উদ্ধৃতি দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, প্রকল্পটি অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসা নীতিমালার পরিপন্থী। যে কারণে অ্যামাজন ছেড়ে প্রতিরক্ষা বিভাগের ক্লাউড প্রকল্পে যোগদানকারী কর্মীও কিছুদিনের মধ্যে চাকরি ছাড়েন এবং পুনরায় অ্যামাজন ওয়েব সার্ভিসেসে যোগদান করেন।

বহুজাতিক প্রযুক্তি জায়ান্টগুলোর সেনাবাহিনীর নানা প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে। গত বছরের জুনে গুগলের কয়েক হাজার কর্মী প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মার্কিন সেনাবাহিনীর ড্রোন ফুটেজে ব্যবহারসংক্রান্ত চুক্তিতে তীব্র আপত্তি জানান। গুগল শেষ পর্যন্ত ওই চুক্তিও বাতিল করে।

অবশ্য মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের কর্মীদের কোনো উদ্বেগ থাকলে তারা তা শুনতে রাজি। পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে তখনই নিজেদের অবস্থান পরিষ্কার করে প্রতিষ্ঠানটি। এছাড়া গত বছরের অক্টোবরেও মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা ও ব্র্যাড স্মিথ মিলে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর প্রকল্পে যুক্ত থাকার বিষয়ে আলোচনা করেন।

ব্র্যান্ড স্মিথের ভাষ্যে, ‘আমরা মনে করি যুক্তরাষ্ট্রের শক্ত প্রতিরক্ষার প্রয়োজন। যেসব মানুষ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত, তাদের সবার মাইক্রোসফটসহ যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা উচিত। কাজেই মাইক্রোসফটে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্তের পক্ষে সমর্থন চাওয়া বা প্রত্যাশা করা হবে না। যারা এ প্রকল্পে কাজ করতে চান না, তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে।’

গত বছর অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের জেইডিআই প্রকল্পের ক্লাউড কম্পিউটিং চুক্তির দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল। নৈতিক নীতিমালার সঙ্গে ওই প্রকল্প সাংঘর্ষিক বলেই এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহারের মূল বাধা হচ্ছে, এটি অস্ত্র বা যেকোনো ক্ষতিকর সার্ভিসে ব্যবহার করা হলে তা মানবাধিকার ও নজরদারির আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে যাবে।

গত বছর মার্চে গুগল মার্কিন সরকারের তথ্য নিয়ে পরিমিত পরিসরে নিরাপত্তার কাজ করার সনদ পায়। এক্ষেত্রে মাইক্রোসফট ও অ্যামাজন ডটকম পুরোপুরি অনুমতি পেয়েছে। পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং চুক্তির ক্ষেত্রে অ্যামাজনকেই এগিয়ে রাখা হয়েছিল। তবে চুক্তিটি মাইক্রোসফটের হস্তগত হওয়ায় প্রযুক্তি খাতসংশ্লিষ্টরা কিছুটা অবাক হয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর ও অ্যাপল অথরাইজড রি-সেলার ‘গ্যাজেট স্টুডিও’ চালু করেছে ‘গ্যাজেট এন্ড গিয়ার’
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর ও অ্যাপল অথরাইজড রি-সেলার ‘গ্যাজেট স্টুডিও’ চালু করেছে ‘গ্যাজেট এন্ড গিয়ার’

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে

নতুন রূপে মিলছে ভিভো ওয়াই৩৩এস
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে মিলছে ভিভো ওয়াই৩৩এস

এইচপি গেমিং ল্যাপটপ আনল
প্রযুক্তি সংবাদ

এইচপি গেমিং ল্যাপটপ আনল

বিটিআরসি চেয়ারম্যানের পিএসসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রযুক্তি সংবাদ

বিটিআরসি চেয়ারম্যানের পিএসসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইরানে ফের ইন্টারনেট বন্ধ
নির্বাচিত

ইরানে ফের ইন্টারনেট বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ
পাঁচমিশালি

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬
নির্বাচিত

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ অক্টোবর ২০১৯

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix