Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের ‘ফাইভ জি’ সম্প্রসারণে হুয়াওয়ের ভূমিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 November 2019
চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

যুক্তি বাজারে আলোড়ন সৃষ্টি করে চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘতম ‘ফাইভ জি’ নেটওয়ার্ক সেবা চালু করার পর আবারো একবার নড়ে-চড়ে বসেছে প্রযুক্তিবিদসহ নেটিজেনরা। অতি সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত টেলিকম সেবাদানকারী তিনটি প্রতিষ্ঠান একযোগে ওয়্যারলেস এই প্রযুক্তি সেবা প্রদান শুরু করার এই সংবাদ প্রযুক্তি প্রেমীদের কাছে নতুন নয়। কিন্ত প্রশ্ন হচ্ছে চীন কীভাবে এটা সফল করেছে? কিংবা এই প্রযুক্তি সম্প্রসারণে আমেরিকার বাজারে নিষিদ্ধ হওয়া চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ভূমিকাই বা কী?

চীনে ৮৫ কোটি মানুষ স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে। এসব ব্যবহারকারীদের মধ্যে ‘ফাইভ জি’ সেবা পৌঁছানোর পর নিশ্চয়ই বৈশ্বিক বাজার দখল করতেও চেষ্টা চালাবে চীন। যাতে করে প্রযুক্তিগত মূল্যায়নে চীন আরো প্রভাবশালী হয়ে উঠবে। দাম এবং নেটওয়ার্ক বিবেচনায় এই ‘ফাইভ জি’ সেবা শুধু চায়নাতে নয় যোগান চক্রে সারা বিশ্বে এক বিশেষ ভূমিকা রাখবে।

এখন চোখ রাখা যাক, চীনের ‘ফাইভ জি’ নেটওয়ার্ক সম্প্রসারণে হুওয়াইয়ের ভূমিকার দিকে:

চায়না মোবাইল (সিএইচএল), চায়না টেলিকম (সিএইচএ) ও চায়না ই্‌উনিকম (সিএইচইউ) চীনের রাষ্ট্রায়ত্ত এই তিনটি প্রতিষ্ঠান ‘ফাইভ জি’ সেবা প্রদান করবে। যেখানে আল্ট্রা ফাস্ট ইন্টারনেট সুবিধা পাবে ব্যবহারকারীরা। এই সুবিধা নিরবচ্ছিন্ন ও বিস্তৃত করতে কাজ করে চলেছে চীন। অন্যদিকে সার বিশ্বের প্রযুক্তি বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতেও মরিয়া বেইজিং।

বিশ্বের সবচেয়ে বড় টেলিকিমিউনিকেশন যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’ যারা বেশ সুনামের সাথে স্মার্টফোনের ব্যবসায়ও নেতৃত্ব দিয়ে যাচ্ছে। চায়নার এই ‘ফাইভ জি’ সেবা প্রদানের ক্ষেত্রে হুয়াওয়ের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সেনজেন ভিত্তিক এই প্রতিষ্ঠান চায়নার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলোর সাথে ব্যবসা করে থাকে। যেখানে ‘চায়না মোবাইল’ (রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান) হচ্ছে দেশের সবচেয়ে বড় ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা যারা কিনা তাদের অর্ধেকের মত ‘ফাইভ জি’ নেটওয়ার্কের চুক্তি করেছে হুয়াওয়ের সাথে। এ থেকে সহজেই অনুমেয় পারছেন হুয়াওয়ের ভূমিকা কতটুকু।

এই বাজারে হুয়াওয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এরকিসন, নোকিয়া এবং জেডটিই-এর মত প্রতিষ্ঠানগুলো। কিন্ত তারা যথেষ্ট শক্তিশালী অবস্থানে নেই। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা ‘চায়না ডেইলি’ এই সংবাদ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে হুওয়াইয়ের ব্যবসা সংকুচিত হওয়ার পর ওয়াশিংটন হুয়াওয়ের বিরুদ্ধে ‘ফাইভ জি’ সেবার মাধ্যমে গোয়েন্দাগিরির অভিযোগ এনে, এর সব ধরনের যন্ত্রাংশ বিশ্বের অন্যান্য দেশের বাজারেও নিষিদ্ধ করার ব্যাপারে প্রচারণা চালাচ্ছে। কিন্ত হুয়াওয়ের পক্ষ থেকে এমন অভিযোগ বরাবরে মত প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি হুয়াওয়ে বলছে, তাদের ব্যবসা দিন দিন বেড়ে চলেছে। হুয়াওয়ে ইতোমধ্যে ‘ফাইভ জি’ সেবার জন্য ক্রেতা তৈরিতে মুনশিয়ানা দেখিয়েছে, এমন দাবি পক্ষে যুক্তিও উপস্থাপন করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি এরিকসন এবং নোকিয়াকে পেছনে ফেলে গত মাসেই বিশ্বের বিভিন্ন দেশে ‘ফাইভ জি’ সেবার জন্য ৬০টি চুক্তি স্বাক্ষর করেছে চীনা প্রযুক্তি জায়ান্টটি।

‘ফাইভ জি’ স্মার্টফোন বিক্রি
চায়নার অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে ‘ফাইভ জি’ স্মার্টফোন তৈরি এবং তা বিক্রি শুরু করেছে। কিন্ত হুয়াওয়ের সাথে তারা পেরে উঠছে না। হুয়াওয়ের অবস্থান সবসময়ের মতো শীর্ষে। ক্যনালিস গবেষণা প্রতিষ্ঠানের একজন গবেষক নিকল পেনগ বলেছেন, সেবা প্রদানে অপারেটরদের সাথে নিবিড় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ বিষয়ের তাদের নিয়ন্ত্রণ সিস্টেম, হুয়াওয়ের এই সফলতার পথকে সহজ করেছে।

গত বুধবার গবেষণা প্রতিষ্ঠান ক্যনালিসের একজন নিকল পেনগ তার এক গবেষণা নোটে বলেছেন, ‘হুওয়াইয়ের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি অপো, ভিভো এমনকি শাওমির জন্যেও এই বিভাগে বড় ধরনের কোন আশার আলো তিনি দেখছেন না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ

সস্তায় বড় ডিসপ্লের ল্যাপটপ এলো
প্রযুক্তি সংবাদ

সস্তায় বড় ডিসপ্লের ল্যাপটপ এলো

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন
নির্বাচিত

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

এই ফোনের দাম মাত্র ৭৯৯
প্রযুক্তি সংবাদ

এই ফোনের দাম মাত্র ৭৯৯

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে
ই-কমার্স

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2019

চীনের ‘ফাইভ জি’ সম্প্রসারণে হুয়াওয়ের ভূমিকা

Techzoom.TV |
TechzoomTV