Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ ডিসেম্বর শুরু হচ্ছে সিটিও টেক সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ নভেম্বর ২০১৯
৭ ডিসেম্বর শুরু হচ্ছে সিটিও টেক সামিট
Share on FacebookShare on Twitter

‘চতুর্থ শিল্পবিপ্লব এবং ফিনটেক বাংলাদেশ’ শিরোনামে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সিটিওদের সর্ববৃহৎ মিলনমেলা সিটিও টেক সামিট-২০১৯’। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এস চৌধুরী হলে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হবে।

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় ফিনটেক এর গুরুত্ব এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ সংক্রান্ত সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিয়ে দেশের সিটিওদের পারস্পারিক মতবিনিময় এবং প্রযুক্তিপ্রদর্শনই এই ‘সিটিও টেক সামিট-২০১৯ এর মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, ফোরামের প্রতিষ্ঠানকালীন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারী , যুগ্ম সম্পাদক এবং সামিটের আহবায়ক মোহাম্মদ আলী, সামিটের যুগ্ম আহবায়ক এবং কোষাধ্যক্ষ মো: মইনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিম ইউ হক, নির্বাহী সদস্য এবং ‘সিটিও টেক সামিট- ২০১৯’ এর সমন্বয়ক গোপাল চন্দ্র গুহ রায়।

সংবাদ সম্মেলনে সামিটের আহবায়ক মোহাম্মদ আলী জানান, চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধাকে কাজে লাগানো এবং সৃষ্ট সমস্যা মোকাবেলায় ফিনটেক গুরুত্বপূর্ণ। ব্লকচেইন, বিটকয়েন. বিগডাটা, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন প্রযুক্তি প্রয়োগে আমরা সিটিওরা একদিকে যেমন আগ্রহী অপরদিকে এ প্রযুক্তিগুলোতে নিজেদের অবস্থান সহ প্রায়োগিক সুবিধা অসুবিধাও বিবেচ্য।

এক্ষেত্রে সচেতনতা এবং সক্ষমতা দুই-ই প্রয়োজন। এধরনের আয়োজনে পারস্পারিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয় ফলে পারস্পারিক সক্ষমতা বৃদ্ধি পায় যা চতুর্থ শিল্পবিপ্লবের সমস্যা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রযুক্তিবিদগণ সহ দেশের তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নেবেন। ডিজিটাল বাংলাদেশে দেশের প্রায় প্রতিটি খাতেই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য।

আর এই কাজটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা অর্থাৎ ব্যবসায়িক কাজে প্রযুক্তি প্রয়োগ ব্যবসায়িক উন্নয়ন বা সক্ষমতা বাড়াবার কাজটির পূর্ণ তদারকিতে থাকেন একজন সিটিও। একজন সিটিওকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তিতে নিজেদের অভ্যস্ততা, সাইবার জগতের সুবিধা এবং প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়।

যেহেতু প্রযুক্তি প্রতিনিয়তই পরিবর্তনশীল তাই বিভিন্ন প্রতিষ্ঠানের সিটিওদের নিজেদের অভিজ্ঞতার আদান প্রদানের মাধ্যমে ব্যক্তি সক্ষমতা বাড়ানো জরুরি আর এর জন্য প্রয়োজন প্লাটফর্ম। সিটিও ফোরাম দীর্ঘদিন ধরে এই প্লাটফর্ম তৈরির কাজটিই করে আসছে সফলতার সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবারের এ আয়োজন।

এবারের আয়োজনে দেশের সিটিওরা আরও কিভাবে একে অন্যের সহায়তায় তথ্যপ্রযুক্তিতে সক্ষমতা অর্জন সহ বিরাজিত সমস্যাগুলো মোকাবেলা করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং সরকারের রূপকল্প- ২০২১ বাস্তবায়নে প্রযুক্তি প্রতিবন্ধকতা এবং সমাধানের উপায়গুলো তুলে ধরা হবে।

দেশের সিটিওদের মধ্যকার সম্পর্কে আরও জোরদার করাও এই সামিটের অন্যতম লক্ষ্য। এছাড়াও মেলায় ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, আইওটি সহ নতুন নতুন প্রযুক্তি বিষয়ে ৬ টি সেমিনার যেখানে দেশ বিদেশী মোট ৪০ জন বক্তা উপস্থিত থাকবেন।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সিটিও টেক সামিট ২০১৯ এর উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এ সম্মেলনকে কেন্দ্র করে দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট গণ্যমান্য এবং নীতি নির্ধারণী ব্যক্তিগণ একত্রিত হচ্ছেন, যা আমাদের কমিউনিটি উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বর্তমানে যে ইমার্জিং টেকনোলজি নিয়ে আমরা কথা বলছি সে প্রযুক্তির সফল ব্যবহার কিভাবে করা যায় এটা গুরুত্বপূর্ণ।

এ ধরনের আয়োজন এই বিষয়গুলোর উন্নয়নে কার্যকরী বলে আমরা মনে করি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনে সাইবার হুমকি, সাইবার নিরাপত্তা, ব্লকচেইন, বিটকয়েন, ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

গত কয়েক বছর সিটিওদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হলেও এবার আরও বড় পরিসরে সিটিও সামিট আয়োজন করা হবে। দেশের সিটিওদের দক্ষতা উন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন আয়োজকরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে

আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’
নির্বাচিত

আইফোন ১৭-এ থাকতে পারে ‘ভেপার চেম্বার কুলিং’

হারমনি ওএস৪যুক্ত ডিভাইসের সংখ্যা কোটি ছাড়াল
নির্বাচিত

হারমনি ওএস৪যুক্ত ডিভাইসের সংখ্যা কোটি ছাড়াল

ভয়ানক সৌরঝড়ে বিঘ্নিত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট সেবা
টেলিকম

ভয়ানক সৌরঝড়ে বিঘ্নিত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট সেবা

রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ এলজির
নির্বাচিত

রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ এলজির

বাংলাদেশে ৫জি ব্যবহারের সুযোগ বৃহস্পতিবার
নির্বাচিত

বাংলাদেশে ৫জি ব্যবহারের সুযোগ বৃহস্পতিবার

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix