Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 November 2019
সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
Share on FacebookShare on Twitter

সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ২৭৯ টি এন্ড্রয়েড ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশ। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকায় নগরীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়। একই অভিযানে দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সিলেটের শহরতলী তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বারবিহীন একটি প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এসএমপি’র জালালাবাদ থানার পুলিশের পেট্রোল টির্ম। পরে তল্লাশি করে গাড়িটিতে কিছু না পেয়ে এবং গাড়িটি কোনো দুর্ঘটনা কবলিত হওয়ায় থানায় নিয়ে আসা হয়। পরে গাড়িটি সম্পর্কে জানতে ও মালিককে খুঁজে বের করতে অনুসন্ধানে নামে পুলিশ।

অনুসন্ধানে তারা জানতে পারেন, নগরীর সাগরদিঘীরপাড়স্থ ফিজা ফ্যাক্টরির সামনে দুস্কৃৃতিকারীরা ফেলে রেখে চলে গেলে স্থানীয়দের বুঝতে দেয়ার আগেই মোটরসাইকেলযোগে একজন ও আরও ৩-৪ জন সেখানে এসে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে এলাকার বাজার কমিটিকে জানিয়ে গাড়িটি তেমুখী বাইপাস সড়কের কাছে নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ির পিছনের অংশের খালি জায়গায় থাকা কিছু অবৈধ মালামাল বের করে এনে অন্য একটি প্রাইভেট কারে করে নিয়ে যায়। তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বারবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া প্রাইভেট কারটি রাস্তার পাশেই ফেলে রেখে সিলেট শহরের দিকে চলে যায়।

অনুসন্ধানে তারা আরও জানতে পারেন, তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বারবিহীন যে প্রাইভেট কারটি পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সেটির পিছনে করে ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে অবৈধভাবে আসা বিভিন্ন কোম্পানির এন্ড্রয়েড মোবাইল ছিল। চোরাকারবারিরা মোবাইল সেটগুলো যখন এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকা থেকে নিয়ে শহরের দিকে আসতে শুরু করে, তখন তাদের পিছনে পিছনে অপরিচিত কয়েকজনকে মোটরসাইকেলযোগে আসতে দেখে।

পরে তারা ভাবে পুলিশ হয়তো তাদের পিছু নিয়েছে। পরে তারা গাড়িটি দ্রুত চালিয়ে নিয়ে এসে নগরীর সাগরদিঘীর পাড়স্থ ফিজা ফ্যাক্টরির সামনে ফেলে রেখে চলে যায়।

পরে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী (পিপিএম) এর নেতৃত্বে গত রোববার ও মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ২৭৯টি এন্ড্রয়েড ফোন উদ্ধার ও চারজনকে আটক করে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় দু’টি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছেন- নগরীর পশ্চিম শাহী ঈদগাহ এলাকার মোশারফ হোসেন খান (৩৮), নগরীর দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪), নগরীর কাজীটুলার মক্তবগলি এলাকার ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

এসএমপি সূত্র জানায়, এ চারজনকে আটকের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত ভারতে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ২৭৯টি চোরাইকৃত এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দকৃত ২টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলের যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি এবং দ্রুত বিচার আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে “ফ্রি ওয়াইফাই” চালু
নির্বাচিত

সিলেটে “ফ্রি ওয়াইফাই” চালু

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

জেনেনিন নগদের মালিকানায় আছেন যারা

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য: মোস্তাফা জব্বার

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ২০ কমেছে শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 November 2019

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

Techzoom.TV |
TechzoomTV