Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক ছাড়ার কারণ বললেন জাকারবার্গের বোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
ফেসবুক ছাড়ার কারণ বললেন জাকারবার্গের বোন
Share on FacebookShare on Twitter

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন ও ফেসবুকের সাবেক শীর্ষ কর্মকর্তা র‌্যান্ডি জাকারবার্গ। সম্প্রতি এক বক্তৃতায় তিনি জানিয়েছেন, কেন ব্যাপক সফলতার পরও ভাইয়ের গড়া প্রতিষ্ঠান ছাড়লেন। সেই সাথে জানিয়েছেন, প্রথম দিনের ফেসবুক নিয়ে সংগ্রাম করার দিনগুলোর কথাও।

ফেসবুক ছাড়ার পর ২০১৪ সালে ‘জাকারবার্গ মিডিয়া’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন র‌্যান্ডি জাকারবার্গ। এছাড়া ডট কমপ্লিকেটেট ও ডট অ্যানিমেশন নামের দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

অ্যাডএশিয়া ২০১৯ নামের একটি বাণিজ্যিক সম্মেলনে অংশ নিতে সম্প্রতি পাকিস্তান গিয়েছিলেন র‌্যান্ডি। লাহোরের অনুষ্ঠিত ওই সম্মেলনে এক ঘণ্টার একটি বক্তৃতা করেন তিনি। ভালো বক্তা হিসেবে খ্যাতি আছে র‌্যান্ডির। পুরো একঘন্টা শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছে তার বক্তৃতা।

নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে র‌্যান্ডি জাকারবার্গ বলেন, আমি মার্কেটিং প্রধান হিসেবে আমার ভাইয়ের সাথে(মার্ক) কাজ করতে ইচ্ছুক ছিলাম না। র‌্যান্ডি বলেন, আমরা মাত্র ১২জন সদস্য নিয়ে শুরু করেছিলাম। আজ ফেসবুকের ১০২টি অফিস আছে। কয়েক হাজার কর্মী কাজ করে এই প্রতিষ্ঠানে।

তিনি বলেন, ফেসবুকের হেড অব মার্কেটিং হিসেবে আমার কোন বাজেট ছিল না। আমরা আবেগ দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েছি, দিন-রাত পরিশ্রম করেছি।

র‌্যান্ডি বলেন, সঙ্গীতের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা ছিলো। সেই ভালোবাসা থেকে ফেসবুক লাইভ শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমাদের প্রথম লাইভে দর্শক ছিলো মাত্র দু’জন- আমাদের বাবা ও মা। আর কেউ দেখেনি সেই প্রথম ফেসবুক লাইভ। পদক্ষেপটি পুরোপুরি ব্যর্থ ছিলো।

তবে এর এক সপ্তাহ পর এক বিখ্যাত সঙ্গীত শিল্পী তাকে ফোন করে ফেসবুক লাইভে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বলে জানান র‌্যান্ডি জাকারবার্গ। এরপর তার পথ ধরে অনেকে বিখ্যাত ব্যক্তিরা লাইভে যোগ দেন এবং পদক্ষেপটি সুপারহিট হয়।

র‌্যান্ডি বলেন, যাত্রা শুরুর মাত্র ৪ মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জনগনের সাথে সরাসরি সম্পৃক্ত হতে ফেসবুক লাইভে আসার আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে বিশ্বে আড়াইশ কোটি ফেসবুক ব্যবহারকারী আছে বলেও জানান তিনি।

র‌্যান্ডি বলেন, তবে এই সাফল্যের পরও কেন আমি ফেসবুক থেকে সরে গেছি সেই প্রশ্ন অনেকেই করেন। আসলে আমার বিশ্বাস ছিলো, সিলিকন ভ্যালির আর দশটি মেয়ের মতো কোন প্রতিষ্ঠানের একজন কর্মী হয়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমি আমার নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছি।

ফেসবুকের মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ও মুখপাত্র হিসেবে কাজ করার আগে ইন্টারনেট উদ্যোক্তা হিসেবে খ্যাতি ছিল র‌্যান্ডির। বর্তমানে তিনি নিজ উদ্যোগে গড়ে তোলা ব্যবসায় নিয়ে কাজ করছেন।

বক্তৃতায় র‌্যান্ডি পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফ জাই ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে পাকিস্তানের দুই মহান নারী হিসেবে আখ্যায়িত করেন। র‌্যান্ডি বলেন, পাকিস্তান সব সময়ই তার নারীদের যথাযথ সম্মান দিয়ে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে ইন্টারনেট সেবা চালুর সময় জানা গেল
টেলিকম

বাড়ছে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ

কিভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন
কিভাবে করবেন

কিভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
নির্বাচিত

গত নয় মাসে আয় বেড়েছে হুয়াওয়ের

ফোনে কতটুকু চার্জ দেবেন?
প্রযুক্তি সংবাদ

ফোনে কতটুকু চার্জ দেবেন?

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন
ছাড় ও অফার

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

কোয়ারেন্টাইনের কারণে ভার্চুয়ালে কমছে সিঙ্গেলদের সংখ্যা
প্রযুক্তি সংবাদ

কোয়ারেন্টাইনের কারণে ভার্চুয়ালে কমছে সিঙ্গেলদের সংখ্যা

Load More

ট্রেন্ডিং টপিক

ওপেনএআই ও ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওরাকল থেকে ২১ হাজার কর্মী ছাঁটাই

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা
প্রযুক্তি বাজার

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

দেশের খ্যাতিমান বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে...

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০১৯

ফেসবুক ছাড়ার কারণ বললেন জাকারবার্গের বোন

Techzoom.TV |
TechzoomTV