Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কো-ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেন সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ২০ জানুয়ারি ২০২০
কো-ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেন সুবিধা
Share on FacebookShare on Twitter

সম্প্রতি সার্কুলার জারি করে বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহের জন্য কো-ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেনের অনুমতি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল মার্কেটিং খাতের বিকাশে বেসিসের যৌক্তিক প্রস্তাবনা বিচার-বিবেচনার পর এই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগে কো-ব্র্যান্ডেড কার্ড দিয়ে আইটি এবং আইটি সেবা/পণ্য ক্রয় করা গেলেও, ক্রমবর্ধমান ডিজিটাল মার্কেটিং খাতের জন্যও এই কার্ড ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। জারিকৃত নতুন সার্কুলারের মাধ্যমে কো-ব্র্র্যান্ডেড কার্ড দিয়ে ফেসবুক, গুগলসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থ পরিশোধ করতে পারবে বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহ।

এ বিষয়ে গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সাথে এবং নির্বাহী পরিচালক হুমায়ুন কবির ও জেনারেল ম্যানেজার খুরশিদ ওয়াহাবের সাথে দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ১১টি বাণিজ্যিক ব্যাংকের হেড অব কার্ডস ও হেড অব রিটেইল ব্যাংকিংসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসিসের পক্ষে উভয় সভায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে সহ-সভাপতি শোয়েব আহমেদ মাসুদ ও বেসিসের ডিজিটাল কমার্স স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

ডিজিটাল মার্কেটিং খাতভিত্তিক পেমেন্টের ক্ষেত্রে উক্ত বৈঠকে বলা হয়, ক্রমবর্ধমান ডিজিটাল শিল্পের সাথে জড়িত আছে বড়-ছোট প্রায় ১০০০ এর মতো এজেন্সি। এছাড়া এই শিল্পের সাথে জড়িত আছে অসংখ্য ফ্রিল্যান্সার, প্রোডাকশন হাউজ, কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও আরো অনেকে। এই শিল্পে কর্মরত আছে আনুমানিক ৫০,০০০ থেকে ৮০,০০০ এর মতো জনবল, যারা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে অসংখ্য ডিজিটাল কন্টেন্ট এবং প্রদান করছে ডিজিটাল মিডিয়ার বিভিন্ন সার্ভিস (বিজ্ঞাপন বিতরণ, ক্রয়, বিজ্ঞাপনের প্রযুক্তি প্ল্যাটফর্ম, দেশীয় কনটেন্ট প্ল্যাটফর্ম ইত্যাদি)।

প্রতি বছর ২০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে ফেসবুক এবং গুগলসহ অন্যান্য বিদেশি অনলাইন বিজ্ঞাপনী চ্যানেলে পরিশোধ করা হচ্ছে। এই অর্থের একটা বড় অংশ পরিশোধ করা হয় বিভিন্ন ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট ও প্রি-পেইড কার্ড দ্বারা। এই সমস্ত কার্ডে ট্রাভেল কোটায় বছরে ১২,০০০ মার্কিন ডলার পর্যন্ত খরচের সুবিধা থাকে। বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, ছোট এজেন্সি, ই-কমার্স ও এফ-কমার্স মডেলের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সুবিধা ব্যবহার করেই গুগল এবং ফেসবুকে বিজ্ঞাপনের মূল্য পরিশোধ করে থাকে।

এর পরিপ্রেক্ষিতে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পেমেন্ট প্রদান করার সুবিধা চাওয়া হয়। বেসিসের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সার্কুলার জারি করে কো-ব্র্যান্ডেড কার্ডের প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বার্ষিক ব্যয়সীমা ৩০,০০০ থেকে ৪০,০০০ মার্কিন ডলার করেছে।

বাংলাদেশ ব্যাংক বেসিসের প্রস্তাবনা গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছি। আমরা আনন্দিত বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় আমাদের সহায়তা করেছেন। ক্রমবর্ধমান এই খাতের প্রসারের বেসিস সদস্যদের জন্য নেওয়া সিদ্ধান্ত সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো
প্রযুক্তি সংবাদ

এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো

‘আইসিটি জগতে এক বাংলাদেশি অস্ট্রেলিয়ানের সাফল্য গাঁথা’
প্রযুক্তি সংবাদ

‘আইসিটি জগতে এক বাংলাদেশি অস্ট্রেলিয়ানের সাফল্য গাঁথা’

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন

জাতীয় পরিচয়পত্রের সবকিছু এখন অনলাইনে
নির্বাচিত

জাতীয় পরিচয়পত্রের সবকিছু এখন অনলাইনে

গ্রহাণু মোকাবিলায় নাসার নয়া অস্ত্র
প্রযুক্তি সংবাদ

গ্রহাণু মোকাবিলায় নাসার নয়া অস্ত্র

দেশের বাজারে পঞ্চম প্রজন্মের এসএসডি আনলো ব্রাইট ইন্টারন্যাশনাল
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পঞ্চম প্রজন্মের এসএসডি আনলো ব্রাইট ইন্টারন্যাশনাল

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
ই-কমার্স

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

অরক্ষিত টেলিটকের তথ্যভান্ডার: রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের ফাটল

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস
প্রযুক্তি সংবাদ

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix