Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন
Share on FacebookShare on Twitter

সব সরকারি দপ্তর ও সরকার নিয়ন্ত্রিত অন্যান্য সংস্থায় বিদেশী প্রযুক্তির ব্যবহার বন্ধ করার চিন্তাভাবনা করছে চীন। এজন্য এসব দপ্তরে নতুন করে বিদেশী কোম্পানির তৈরি কোনো হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনা হবে না। এমনকি আগে থেকে ব্যবহার হওয়া বিপুল পরিমাণ হার্ডওয়্যার ও সফটওয়্যার পর্যায়ক্রমে বদলে ফেলবে চীন সরকার। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে নিজেদের প্রযুক্তি কোম্পানিগুলোর বাজার সুরক্ষায় চীন সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলে চীনের ক্রমবিকাশমান প্রযুক্তি বাজারে পশ্চিমা কোম্পানিগুলো চাপের মুখে পড়তে পারে। খবর সিএনএন ও ফিন্যান্সিয়াল টাইমস।

চীন সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনজুড়ে সরকারি ও সরকার নিয়ন্ত্রিত দপ্তরগুলো থেকে বিদেশী হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে তিন বছরের সময়সীমা গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে এসব দপ্তর থেকে সব ধরনের বিদেশী হার্ডওয়্যার ও সফটওয়্যার সরিয়ে ফেলা হবে। ধারণা করা হচ্ছে, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সেলফোন, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় তিন কোটি ডিভাইস বদলে ফেলতে হবে। একই সঙ্গে এসব দপ্তরের জন্য নতুন করে বিদেশী কোম্পানির তৈরি করা কোনো হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনা হবে না।

আন্তর্জাতিক গণমাধ্যমে চীন সরকারের এ পরিকল্পনাকে উচ্চাভিলাষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্টেট কাউন্সেলরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকারের এ পরিকল্পনা চলমান বাণিজ্যযুদ্ধে এগিয়ে থাকার একটি কৌশল। প্রায় দুই বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে জড়িয়ে আছে। একে অন্যের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ও বেইজিং। আলোচনার মাধ্যমে সংকট নিরসন না হলে আগামী দিনগুলোয় বাড়তি শুল্কের আওতায় পণ্যের তালিকা আরো দীর্ঘ হতে পারে। এ পরিস্থিতিতে চীনের সরকারি দপ্তরে বিদেশী কোম্পানির তৈরি প্রযুক্তি পণ্য ব্যবহার বন্ধের কৌশল দেশটিতে বাণিজ্যযুদ্ধের দামামায় এক ধাপ এগিয়ে দেবে। কেননা চীনের প্রযুক্তি বাজার দ্রুত বড় হচ্ছে। ক্রমবিকাশমান এ বাজারের অন্যতম ক্রেতা দেশটির সরকারি দপ্তরগুলো। নতুন এ পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চিমা কোম্পানিগুলো চীনের প্রযুক্তি বাজারের বড় হিস্যা হারাতে পারে।

একই সঙ্গে নতুন এ পরিকল্পনা চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য সুসংবাদ বয়ে আনবে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক ওনাডা করপোরেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজার বিশ্লেষক জেফরি হ্যালি। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ‘মেড ইন চায়না’ নীতি বাস্তবায়নে বেইজিং বদ্ধপরিকর। এ নীতির আওতায় সরকারি দপ্তরগুলোয় বিদেশী কোম্পানির বদলে নিজেদের তৈরি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটি। এতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজার বড় হবে। প্রযুক্তি খাতে দেশটি আরো স্বনির্ভর হবে।

তিনি আরো বলেন, নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকির সুর তুলে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বেইজিংকে প্রযুক্তি খাতে স্বনির্ভর হতে উৎসাহ জুগিয়েছে। চীন মনে করছে, নিজেদের তৈরি প্রযুক্তি পণ্য ব্যবহারে একদিকে যেমন স্বনির্ভর হওয়া যাবে; অন্যদিকে এইচপি, ডেল, মাইক্রোসফটের মতো চীন সরকারের সঙ্গে ব্যবসা করা পশ্চিমা প্রযুক্তি কোম্পানিগুলোকে পরোক্ষভাবে চাপে ফেলা যাবে। মূলত এ কারণে তিন বছরের মধ্যে সরকারি দপ্তরে নিজস্ব প্রযুক্তি পণ্যের ব্যবহার নিশ্চিত করতে চাইছে চীন। পরবর্তী সময়ে হয়তো দেশটি বেসরকারি দপ্তরের জন্যও একই নীতি চালু করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ঈদ ক্যাম্পেইন: ভাগ্যবান বিজয়ী পেলেন ২ লাখ টাকার মোটরসাইকেল
নির্বাচিত

রিয়েলমি ঈদ ক্যাম্পেইন: ভাগ্যবান বিজয়ী পেলেন ২ লাখ টাকার মোটরসাইকেল

ব্যাটারি সেভিং এর জন্য যাদুকারী টিপস
নির্বাচিত

ব্যাটারি সেভিং এর জন্য যাদুকারী টিপস

যুক্তরাষ্ট্রের বাইরে ডেল-এর প্রথম গবেষণা কেন্দ্র সিঙ্গাপুরে
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বাইরে ডেল-এর প্রথম গবেষণা কেন্দ্র সিঙ্গাপুরে

আসুসের নতুন ল্যাপটপ এক্সপার্টবুক বি১৪০০
নির্বাচিত

আসুসের নতুন ল্যাপটপ এক্সপার্টবুক বি১৪০০

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’
নির্বাচিত

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ডিসেম্বর ২০১৯

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix