Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্যযুদ্ধেও বিক্রয় রাজস্বে ১৮% প্রবৃদ্ধি হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২০
চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ে গত বছরের বিক্রয় রাজস্ব ৮৫ হাজার কোটি চাইনিজ ইউয়ান বা ১২১ বিলিয়ন ডলারে পৌঁছার আশাবাদ ব্যক্ত করেছে, যা বিশ্বের বৃহৎ টেলিকম সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির ২০১৮ সালের মোট বিক্রয় রাজস্বের চেয়ে ১৮ শতাংশ বেশি। বিশ্বজুড়ে কয়েকটি বাজারে নিজেদের টেলিযোগাযোগ সরঞ্জামের নিরাপত্তা নিয়ে চাপে থাকলেও বিক্রয় রাজস্বে ধারাবাহিক উল্লম্ফনকে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসার জন্য ইতিবাচক মনে করা হচ্ছে। খবর রয়টার্স ও টেলিকম লিড।

চীনভিত্তিক হুয়াওয়ে তাদের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম, এন্টারপ্রাইজ এবং স্মার্টফোন ব্যবসা গ্রুপের রাজস্ব প্রাক্কলন পৃথকভাবে প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটির আশঙ্কা চলতি বছর তাদের আরো কঠোর ব্যবসায় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। বৈশ্বিক ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে গত দুই বছর প্রতিষ্ঠানটির বিক্রয় রাজস্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের জেরে খারাপ সময় পার করতে হয়েছে। গত মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। এতে মার্কিন অংশীদারদের সঙ্গে হুয়াওয়ের ব্যবসা পরিচালনা স্থগিত হয়ে যায়।

হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের রোটেটিং চেয়ারম্যান এরিক জু নতুন বছর সামনে রেখে কর্মীদের উদ্দেশে এক ই-মেইল বার্তায় বলেন, বাড়তি চাপ সামলাতে হলেও তাদের ব্যবসা কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। হুয়াওয়ে যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ব্যবসা পরিচালনায় দৃঢ় সংকল্পবদ্ধ। গত বছরের বিক্রয় রাজস্ব তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, এরই মধ্যে ডিজিটাল রূপান্তর অংশীদার হিসেবে বিশ্বব্যাপী সাত শতাধিক শহর কর্তৃপক্ষ এবং ২২৪টি ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানি হুয়াওয়েকে মনোনীত করেছে। এ সংখ্যা আগামীতে আরো বাড়বে। আমরা বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম ক্যারিয়ারগুলোর সঙ্গে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি নিয়ে কাজ করছি।

২০১৯ সালের বিক্রয় রাজস্বের প্রাথমিক আর্থিক খতিয়ান প্রকাশের পাশাপাশি কম্পিউটিং বিজনেস স্ট্র্যাটেজি এবং নতুন দুটি অফার চালু করেছে হুয়াওয়ে। এগুলো হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত অ্যাসেন্ড ৯১০ প্রসেসর এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য এআই ক্লাস্টার সার্ভিস মডেল।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক বাজারে গত বছর হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ ২৪ কোটি ইউনিটে পৌঁছেছে। ডিভাইস ব্যবসার পাশাপাশি গত বছর একটি ইকোসিস্টেম উন্নয়নে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। যে ইকোসিস্টেমের মাধ্যমে পার্সোনাল কম্পিউটার (পিসি), ট্যাবলেট, ওয়্যারেবল ডিভাইস এবং স্মার্টস্ক্রিন ব্যবহারকারীদের একই ছাতার নিচে নিতে পারবে। এতে হুয়াওয়ের ডিজিটাল ডিভাইস এবং সেবা ব্যবহারে আরো উন্নত অভিজ্ঞতা মিলবে।

এরিক জু বলেন, ব্যবসায় পরিচালনার বাহ্যিক পরিবেশ আগের যেকোনো সময়ের থেকে জটিল হয়ে উঠেছে। এতে বাড়তি চাপ সৃষ্টি করেছে বৈশ্বিক অর্থনীতির নিম্নমুখী গতি। এছাড়া মার্কিন সরকার বাইরের কোনো প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রযুক্তি উন্নয়নের বাধা হয়ে দাঁড়াচ্ছে। আগামীতে দেশটির পক্ষ থেকে চাপ আরো বাড়বে। এ পরিস্থিতিতে টিকে থাকতে হুয়াওয়েকে খুব চ্যালেঞ্জিং পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি দাবি করেন, হুয়াওয়ের ব্যবসায় নীতি অত্যন্ত স্বচ্ছ ও দৃঢ়। যে কারণে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছে। আগামী বছরের মধ্যে আমরা ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের নতুন মাত্রা দেখতে পাব। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এ রকম সময় আমরা অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, সামগ্রিক কার্যক্রমের মান আরো উন্নত করতে জোর দিচ্ছি, যা গ্রাহক চাহিদা পূরণের মাধ্যমে এগিয়ে যেতে সহায়তা করবে।

তিনি আরো বলেন, এখন তথ্যপ্রযুক্তি পণ্যের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে গ্রাহক বিশ্বস্ততা অর্জন যেকোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। শক্তিশালী সফটওয়্যার প্রকৌশলের মাধ্যমে এ বিশ্বাস গড়ে তোলা সম্ভব। আমরা নিজেদের সর্বোচ্চ মানদণ্ডে রাখব, সাইবার নিরাপত্তা ও গ্রাহকদের গোপনীয়তা নিশ্চিত করব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ মোবাইল বন্ধ: ফয়েজ আহমদ তৈয়্যব কি পারবেন ‘অদৃশ্য সিন্ডিকেটের’ কলকাঠি ভাঙতে?
প্রযুক্তি পরামর্শ

অবৈধ মোবাইল বন্ধ: ফয়েজ আহমদ তৈয়্যব কি পারবেন ‘অদৃশ্য সিন্ডিকেটের’ কলকাঠি ভাঙতে?

‘নগদ’ নিয়ে ‘অপপ্রচার’: বিকাশের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ নিয়ে ‘অপপ্রচার’: বিকাশের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ভিভো, ওয়ানপ্লাস ও স্যামসাং ফোন আপডেট করলেই ব্যাটারি খতম!
প্রযুক্তি সংবাদ

ভিভো, ওয়ানপ্লাস ও স্যামসাং ফোন আপডেট করলেই ব্যাটারি খতম!

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন
নির্বাচিত

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন

শক্তিশালী ব্যাটারি দিয়েও কীভাবে এতটা আল্ট্রা স্লিম ভিভো ভি৫০ লাইট
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি দিয়েও কীভাবে এতটা আল্ট্রা স্লিম ভিভো ভি৫০ লাইট

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জানুয়ারি ২০২০

বাণিজ্যযুদ্ধেও বিক্রয় রাজস্বে ১৮% প্রবৃদ্ধি হুয়াওয়ের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix