Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালে ১০ লাখ টিভি বিক্রির করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২০
২০২০ সালে ১০ লাখ টিভি বিক্রির করবে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

চলতি বছর ১০ লাখ বা ১ মিলিয়ন ইউনিট স্মার্ট ও এলইডি টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন গ্রুপের দুই ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল। যা কিনা গত বছরে তাদের মোট টিভি বিক্রির তুলনায় প্রায় ৬৬.৬৭ শতাংশ বেশি। ২০১৯ সালে ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ড মিলে ৬ লাখ ইউনিট টিভি বিক্রি করেছিল। আগের বছরের চেয়ে তা প্রায় ৮৫ শতাংশ বেশি।

টিভি বিক্রির এই সাফল্য উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২০) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে দিনব্যাপী ‘মেগা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও বেস্ট টিভি ব্র্যার্ন্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২০ সালে ১ মিলিয়ন টিভি বিক্রির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা। তিনি নতুন এই টার্গেটের নাম দেন ‘মিশন ১ মিলিয়ন’।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম অভি, রাইসা সিগমা হিমা, মাহবুব আলম মৃদুল এবং রিফা তাসনিয়া স্বর্ণা।

দিনব্যাপী ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর মার্কেটিং নেটওয়ার্কের প্রধান মো. এমদাদুল হক সরকার, প্লাজা সেলস এন্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, তানভীর রহমান, সিরাজুল ইসলাম, কর্নেল (অব:) শাহাদাত হোসেন ও আমিন খান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়ালটনের পরিচালক রাইস সিগমা হিমা বলেন, ২০১৯ সালে ৫ লাখ ২ হাজার ইউনিট এলইডি ও স্মার্ট টিভি বিক্রির টার্গেট ছিল। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে বিক্রি হয়েছে ৬ লাখ টিভি। যা আগের বছরের চেয়ে প্রায় ৮৫ শতাংশ বেশি। প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় ২০২০ সালে আমাদের লক্ষ্য ১০ লাখ টিভি বিক্রি করা। যার নাম দেয়া হয়েছে ‘মিশন ১ মিলিয়ন’।

প্রতিষ্ঠানটির আরেক পরিচালক রিফা তাসনিয়া স্বর্ণা জানান, এই টার্গেট পূরণে নতুন বছরের শুরুতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৭টি নতুন মডেলের এলইডি ও স্মার্ট টিভি ছেড়েছে ওয়ালটন। ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে বিশ্বমানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেলিভিশন তুলে দিতে কাজ করছে শক্তিশালী গবেষণা ও উন্নয়ণ (আরএন্ডডি) টিম। টেলিভিশনের জন্য ওয়ালটনের নিজস্ব উদ্ভাবিত ‘রেজভী অপারেটিং সিস্টেম’ তৈরি করা হচ্ছে।

ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, নিজস্ব কারখানায় টিভির এলজিপি, এলডিপি, সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। টিভি উৎপাদন কারখানাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন। এরই ধারাবাহিকতায় আগামী জুন মাসের মধ্যেই ৬৫ ইি র টিভি বাজারে আনবে ওয়ালটন।

ওয়ালটন গ্রুপের টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন জানান, ২০১৯ সালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিভি বিক্রিতে অবদান রেখেছে সাশ্রয়ী দামে নতুন নতুন মডেল ও ফিচারের টেলিভিশন বাজারে ছাড়া, যেকোনো ব্র্যান্ডের পুরাতন টিভির বদলে নতুন মডেলের টিভি কেনার সুযোগ, ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইনের আওতায় আকষণীয় ছাড়। এছাড়া রয়েছে সহজ কিস্তি সুবিধা, ছয় মাসের রিপ্লেসমেন্টসহ ৩২ বা তদুর্ধ্ব সাইজের টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত গ্যারান্টি, দেশজুড়ে ৭৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের নিশ্চয়তা।

অনুষ্ঠানে টিভি বিক্রিতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন ও মার্সেলের ২৭ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৩টি সেলস উইং-এর প্রধান এবং জোনাল ম্যানেজার, ৯জন এরিয়া ম্যানেজার এবং ১২জন বিভাগীয় প্রধান।

এদিকে গত বছর দেশজুড়ে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইনের ব্যাপক প্রচারণা চালানোয় ২০ জন ডিস্ট্রিবিউটর ও প্লাজা ম্যানেজারকে দেয়া হয় বেস্ট টিভি ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল

অনার এক্স৮সি: ৫১২ জিবি স্টোরেজ, ১০৮ এমপি এআই ক্যামেরা ও মার্স গ্রিন ডিজাইনে বাজিমাত!
প্রযুক্তি সংবাদ

অনার এক্স৮সি: ৫১২ জিবি স্টোরেজ, ১০৮ এমপি এআই ক্যামেরা ও মার্স গ্রিন ডিজাইনে বাজিমাত!

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সর্তক বার্তা

প্রযুক্তি পরামর্শ

মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে এমন ৫টি অ্যাপ

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

প্রযুক্তির উৎকর্ষতা যখন মানুষের জীবনকে সহজ করার কথা,...

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix