Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতি মাসে ১ লাখ মেট এক্স বিক্রি করেছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 January 2020
মিনিটেই শেষ হুয়াওয়ে মেট এক্স
Share on FacebookShare on Twitter

গত ৭-১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সব থেকে বড় প্রযুক্তি আসর কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো (সিইএস)– ২০২০। বিশ্বের বড় বড় বা জায়ান্ট প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো চোখ ধাঁধানো সব প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হয় এই আয়োজনে।

এ মেলায় স্যামসাংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, ২০১৯ সালে কোম্পানিটি ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ বিক্রয় করেছে ৪ লাখ ইউনিট। ফোল্ডেবল স্মার্টফোনের যুগে সবেমাত্র প্রবেশ করেছে বিশ্ব, আর এই ফোনের দাম আকাশ ছোঁয়া হওয়া সত্ত্বেও স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন তিনি।

আর তার পরপরই হুয়াওয়ে জানিয়েছে যে, তাদের ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স’ কেমন চলছে। ২০১৯ সালে হুয়াওয়ে প্রতি মাসে ১ লাখ ইউনিট ‘মেট এক্স’ বিক্রয় করেছে বলে জানিয়েছে।

স্যামসাং ফোল্ডেবল ফোন লঞ্চ করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। আর হুয়াওয়ে লঞ্চ করে একই বছরের নভেম্বরে। ‘গ্যালাক্সি ফোল্ড’ দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর সহ বিভিন্ন আরো বেশ কিছু দেশের বাজারে উন্মোচন করা হয়। অন্যদিকে ‘মেট এক্স’ উন্মোচন করা হয় কেবল চীনের বাজারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ‘কালো তালিকাভুক্ত’ করায় ‘মেট এক্স’ ফোনে গুগলের অ্যাপস ব্যবহার করতে পারেনি হুয়াওয়ে। ফলে চীনের বাইরে অন্য কোনো দেশে মেট এক্স উন্মোচন করেনি কোম্পানি। তবে চীনের বাজারেই প্রতি মাসে ১ লাখ ইউনিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। নভেম্বর এবং ডিসেম্বরে মিলিয়ে প্রায় ২ লাখ ইউনিট ‘মেট এক্স’ বিক্রয় করেছে হুয়াওয়ে।

চীনের বাইরে ‘মেট এক্স’ কবে আসবে, তার আনুষ্ঠানিক কোনো তারিখ সিইএস মেলায় ঘোষণা করেনি হুয়াওয়ে। তবে এর আগে জানিয়েছিল যে, এ বছরের প্রথম প্রান্তিকে ইউরোপের বাজারে ফোনটি উন্মোচন করবে।

এবারের সিইএস ২০২০ মেলায় ফোল্ডেবল স্মার্টফোনের ট্রেন্ড ল্যাপটপের দিকে অগ্রসর হতে দেখা গেছে। লেনোভো প্রথমবারের মতো মেলায় প্রদর্শন করে ফোল্ডেবল ল্যাপটপ, যার মডেল ‘থিংকপ্যাড এক্স১ ফোল্ড’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
টেলিকম

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত
নির্বাচিত

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত

যাত্রাপথে সহজের সুরক্ষা
প্রযুক্তি সংবাদ

যাত্রাপথে সহজের সুরক্ষা

আসছে ওয়াকিটকি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

এআই ফিচারসহ ফোন আনলো গুগল
নির্বাচিত

এআই ফিচারসহ ফোন আনলো গুগল

যেসব কারণে অফলাইনে রাইড শেয়ার করবেন না
অটোমোবাইল

যেসব কারণে অফলাইনে রাইড শেয়ার করবেন না

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

বাংলাদেশে মোবাইল যোগাযোগব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করতে ২জি থেকে...

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2020

প্রতি মাসে ১ লাখ মেট এক্স বিক্রি করেছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV