Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরো ৮ হাজার কোটি রুপি পরিশোধ করেছে এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২০
আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল
Share on FacebookShare on Twitter

সর্বোচ্চ আদালতের আদেশ মেনে দ্বিতীয় কিস্তিতে বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর (এজিআর) আরো ৮ হাজার ৪ কোটি রুপি পরিশোধ করেছে ভারতী এয়ারটেল। গত মাসের তৃতীয় সপ্তাহে প্রথম কিস্তিতে মোট বকেয়া এজিআরের প্রায় এক-তৃতীয়াংশ বা ১০ হাজার কোটি রুপি দেশটির টেলিযোগাযোগ বিভাগকে (ডিওটি) পরিশোধ করেছিল প্রতিষ্ঠানটি। এ নিয়ে মোট ১৮ হাজার ৪ কোটি রুপি পরিশোধ করল প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।

২০০৫ সাল থেকে এজিআরের সংজ্ঞা নিয়ে ভারতের ব্যক্তিখাতের টেলিকম কোম্পানি এবং ডিওটির মধ্যে আইনি লড়াই চলে আসছে। গত বছর অক্টোবরের শেষ দিকে এজিআর নিয়ে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশন ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আবেদন খারিজ করে দিয়ে ডিওটির সংজ্ঞাকে বৈধতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সময় বকেয়া পরিশোধে সেলফোন অপারেটরগুলোকে গত জানুয়ারির ২৩ তারিখ সময় বেঁধে দেয়া হয়েছিল। এর কয়েক সপ্তাহ পর দেশটির সেলফোন অপারেটরগুলোর পক্ষ থেকে সর্েবাচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। তবে এজিআর নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যায়। এর পরও অপারেটরগুলো বকেয়া এজিআর পরিশোধ না করায় দ্বিতীয় ধাপে আদালতের পক্ষ থেকে গত মাসের ২০ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছিল। আদালত দ্বিতীয় ধাপে সময় নির্ধারণ করে দেয়ার পরপরই ১০ হাজার কোটি রুপি পরিশোধ করেছিল ভারতী এয়ারটেল।

ভারতের টেলিযোগাযোগ খাতে রিলায়েন্স জিও ইনফোকম বাদে খারাপ সময় পার করছে সবগুলো সেলফোন অপারেটর। আদালত নির্ধারণ করে দেয়া বকেয়া এজিয়ারের কারণে ভোডাফোন আইডিয়া লিমিটেড সবচেয়ে খারাপ সময় পার করছে। এখন ভারতের টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম দাঁড়িয়েছে। ভারতের সর্বোচ্চ আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে ডিওটিকে অপারেটরগুলোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনাও দিয়েছেন।

ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ভারতী এয়ারটেলকে দেশটির কেন্দ্রীয় সরকারকে ৩৫ হাজার ৫৮৬ কোটি রুপি পরিশোধ করতে হবে। এর মধ্যে তরঙ্গভাড়া ২৪ হাজার ৭২৯ কোটি এবং লাইসেন্স ফি বাবদ ২৮ হাজার ৩০৯ কোটি রুপি পরিশোধ করতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বকেয়া এজিআরের কারণে ভোডাফোন আইডিয়ার সংকট ক্রমেই বাড়ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে মোট ৫৩ হাজার কোটি রুপি বকেয়া এজিআরের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ কোটি রুপি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বকেয়া এজিআরের আংশিক পরিশোধের পর থেকে অপারেটরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভোডাফোন আইডিয়া শুরু থেকে বলে আসছিল এ বিপুল পরিমাণ বকেয়া পরিশোধ করার মতো পরিস্থিতিতে তারা নেই। বকেয়া এজিআর পরিশোধে বাধ্য করা হলে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

ভারতের টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টদের দাবি, ভারতী এয়ারটেলের বকেয়ার পরিমাণ কম হওয়ায় দুই কিস্তিতে মোট বকেয়ার প্রায় অর্ধেক পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। তবে বকেয়া এজিআরের কারণে ভোডোফোন আইডিয়ার কার্যক্রম বন্ধ হলে প্রায় ১৫ হাজার কর্মী চাকরি হারাবেন। একই সঙ্গে বিপদে পড়বেন প্রতিষ্ঠানটির গ্রাহকরাও। দেশটিতে ৩৩ কোটির বেশি গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির। এ বিপুলসংখ্যক গ্রাহক তো বিপদে পড়বেনই। সেসঙ্গে কাজ হারাবেন ভোডাফোনের ওপর নির্ভরশীল অসংখ্য ব্যবসায়ী। দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর ভোডাফোনের কার্যক্রম বন্ধ হলে ভারতের টেলিযোগাযোগ ব্যবসা খাতও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এছাড়া প্রতিযোগিতা কমে যাওয়ায় গ্রাহকদের ওপরও চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

বকেয়া এজিআর নিয়ে আদালতের সিদ্ধান্ত আসার পর গত বছরের ডিসেম্বরেই ভোডাফোন আইডিয়া লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া তার প্রতিষ্ঠানের পক্ষে ভারতে ব্যবসা চালানো সম্ভব নয়। এরপর গত কয়েক মাসে সে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। লোকসানের অংকও বেড়েছে। ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও শিগগিরই অপারেটরটির কার্যক্রম বন্ধের ঘোষণা আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এয়ারটেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল—কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল—কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ

ব্রাজিলের রাষ্ট্রদূতের উপায় অফিস পরিদর্শন
প্রযুক্তি সংবাদ

ব্রাজিলের রাষ্ট্রদূতের উপায় অফিস পরিদর্শন

কমোডের চেয়েও বেশি নোংরা ল্যাপটপ, পরিষ্কার করার উপায় জানুন
প্রযুক্তি সংবাদ

কমোডের চেয়েও বেশি নোংরা ল্যাপটপ, পরিষ্কার করার উপায় জানুন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
প্রযুক্তি সংবাদ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক...

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২০

আরো ৮ হাজার কোটি রুপি পরিশোধ করেছে এয়ারটেল

Techzoom.TV |
TechzoomTV