Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়েকে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি প্রকল্পে অংশগ্রহণের অনুমোদন না দিতে প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিত্র দেশগুলোকে ফাইভজি অবকাঠামো নির্মাণে প্রতিষ্ঠানটির সরঞ্জাম বর্জনের আহ্বান জানিয়ে আসছে।

এবার হুয়াওয়ে সরঞ্জামের নিরাপত্তা ইস্যু নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যারা ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়ের অংশগ্রহণের বিরোধিতা করছেন, তারা প্রতিষ্ঠানটির বিকল্প কী তা বলুন। হুয়াওয়ের পরিবর্তে কোন প্রতিষ্ঠানের সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করলে অধিক নিরাপদ থাকা যাবে, তা জানতে চেয়েছেন তিনি।

যুক্তরাজ্য যাতে ফাইভজি নেটওয়ার্ক নির্মাণে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকে, সেজন্য দেশটিতে একদল সরকারি কর্মকর্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যে দলটি গত সোমবার যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তাদের সামনে হুয়াওয়ের সরঞ্জামের ঝুঁকিসংক্রান্ত নতুন তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে। যেখানে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহারের সিদ্ধান্তকে পাগলামি বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশটির ফাইভজি সম্প্রসারণে হুয়াওয়ের অংশগ্রহণ থাকবে কিনা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা হুয়াওয়ের সরঞ্জামের ঝুঁকিসংক্রান্ত যেসব নতুন তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পছন্দ হয়নি। গত মঙ্গলবার বিবিসি টিভিকে জনসন বলেন, যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভাব্য সেরা প্রযুক্তি সংযোগের সুবিধা থাকার অধিকার রয়েছে। যদি মানুষ একটি ব্র্যান্ড বা অন্য কিছু ব্যবহারের বিরোধিতা করে, তবে অবশ্যই এর বিকল্প তাদের জানাতে হবে।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আমি চাই না কোনো অবকাঠামোতে প্রযুক্তি ব্যবহার নিয়ে কুসংস্কারের কারণে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়টি আটকে থাকুক।

সম্প্রতি হুয়াওয়েকে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি প্রকল্পে অংশগ্রহণের অনুমোদন দেয়া দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করতে নতুন একটি বিল এনেছেন মার্কিন সিনেটর টম কটন। বিলটি পাস হলে যেসব দেশ ফাইভজি অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে, সে দেশগুলোর সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেয়া হবে।

টম কটনের প্রস্তাবিত বিলটি যদি আইন আকারে পাস হয়, তবে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্কে ব্যাপক প্রভাব পড়তে পারে। এছাড়া হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারকারী অন্য দেশের ওপর এর প্রভাব পড়তে পারে।

হুয়াওয়ে বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতাই নয়; দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতাও। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সরঞ্জামকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আসছে যুক্তরাষ্ট্র। হুয়াওয়ে গোপনে চীন সরকারের কাছে তথ্য তুলে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত তাদের অভিযোগের সপক্ষে বিশ্বাসযোগ্য কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি। অথচ সরঞ্জামের নিরাপত্তা ত্রুটির অভিযোগে গত বছর হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সময় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে নিজেদের পণ্য উন্নয়নে মার্কিন প্রযুক্তি ক্রয়ের পথ বন্ধ হয়ে যায়।

গত সপ্তাহে টেলিযোগাযোগ খাতের বৃহত্তম বাজার ভারতে ফাইভজি ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি পেয়েছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র ও এর কয়েকটি মিত্র দেশের চাপে চীনভিত্তিক প্রতিষ্ঠানটির ফাইভজি প্রযুক্তি নিয়ে উদ্বেগ থাকলেও ভারত সরকারের হুয়াওয়েকে ফাইভজি ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি দেয়াকে ইতিবাচক মনে করা হচ্ছে। কারণ পঞ্চম প্রজন্মের আল্ট্রা-হাইস্পিড মোবাইল নেটওয়ার্ক ফাইভজি অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে হুয়াওয়ে। ফাইভজি অবকাঠামো নির্মাণ ও বাণিজ্যিক ব্যবহারের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্ব্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তির ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি দিয়েছে হুয়াওয়েকে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হুয়াওয়ে তাদের টেলিকম সরঞ্জামের মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য চীন সরকারের কাছে পাচার করার অভিযোগ তোলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের শিকার হুয়াওয়ে বিষয়ে কিছুটা দেরিতে হলেও নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত। এর আগে মালয়েশিয়া, রাশিয়া ও ইতালির কাছ থেকেও ফাইভজি প্রযুক্তি নিয়ে ইতিবাচক সাড়া পায় হুয়াওয়ে।

বিবৃতিতে হুয়াওয়ে জানিয়েছে, ভারত সরকারের সিদ্ধান্ত দেশটিতে পঞ্চম প্রজন্মের দ্রুতগতির টেলিযোগাযোগ প্রযুক্তি স্থাপনে তাদের প্রত্যাশাকে বহু গুণ বাড়িয়ে তুলেছে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’
প্রযুক্তি সংবাদ

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!
নির্বাচিত

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়
কিভাবে করবেন

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?
নির্বাচিত

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?

সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার
নির্বাচিত

সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট
অটোমোবাইল

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix