Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহৃত স্মার্টফোনের বাজার বড় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
ব্যবহৃত স্মার্টফোনের বাজার বড় হচ্ছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজার খারাপ সময় পার করছে। গত বছর নতুন স্মার্টফোন সরবরাহে প্রবৃদ্ধির দেখা মিললেও তা যথেষ্ট ছিল না। বিশ্বব্যাপী নতুন স্মার্টফোন সরবরাহে মন্দা দেখা গেলেও ব্যবহৃত ও পরিমার্জিত স্মার্টফোনের চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

২০১৯ সালে বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ও পরিমার্জিত স্মার্টফোনের বৈশ্বিক সরবরাহ ২০ কোটি ৬৭ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের চেয়ে ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৮ সালে ব্যবহৃত ও পরিমার্জিত স্মার্টফোন সরবরাহ ১৭ কোটি ৫৮ লাখ ইউনিট ছিল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বৈশ্বিক ব্র্যান্ডগুলো বিভিন্ন এক্সচেঞ্জ অফারের আওতায় ব্যবহৃত স্মার্টফোন ফেরত নিয়ে নতুন কেনার সুযোগ দিয়ে আসছে। এক্ষেত্রে পুরনো ডিভাইসের নির্ধারিত মূল্য নতুন কেনা ফোনের সঙ্গে সমন্বয় করা হয়। অর্থাৎ এক্সচেঞ্জ অফারের আওতায় অর্ধেক বা তার কিছু বেশি মূল্য পরিশোধ করে আপগ্রেডে ডিভাইস ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন ক্রেতারা। এক্সচেঞ্জ অফারের আওতায় ব্যবহৃত ফোন সংগ্রহ এবং ঘষামাজা করে তা পুনরায় বাজারে সরবরাহকৃত ডিভাইসকে পরিমার্জিত বলা হয়।

আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে ব্যবহৃত স্মার্টফোনের বৈশ্বিক সরবরাহ ৩৩ কোটি ২৯ লাখ ইউনিটে পৌঁছবে। আগামী চার বছর ব্যবহৃত ও পরিমার্জিত স্মার্টফোন সরবরাহে ১৩ দশমিক ৬ শতাংশ বার্ষিক গড় প্রবৃদ্ধি দেখা যাবে।

আইডিসির গবেষণা ব্যবস্থাপক অ্যান্থনি স্ক্যারসেলা বলেন, বৈশ্বিক নতুন স্মার্টফোন বাজার কয়েক বছর ধরে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছর নতুন স্মার্টফোন বাজারে যৎসামান্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে। তবে ব্যবহৃত ও পরিমার্জিত স্মার্টফোন বাজারে সরবরাহ কমার কোনো আশঙ্কা নেই। বরং বিশ্বের সব অঞ্চলে ব্যবহৃত স্মার্টফোনের চাহিদা বাড়বে।

তিনি বলেন, উন্নত ফিচারের ডিভাইস সাশ্রয়ী মূল্যে সরাসরি ব্র্যান্ডগুলোর কাছ থেকে কিনতে পারায় পরিমার্জিত ও পুরনো ফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। ব্যক্তিপর্যায় থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অর্থ বাঁচাতে এ ধরনের ডিভাইস বেশি কিনছে। একই সঙ্গে প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তুলনামূলক সাশ্রয়ী ডিভাইস নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা জোরদারে পরিমার্জিত হাই-এন্ড ডিভাইস সাশ্রয়ী মূল্যে সরবরাহ করছে। ফলে ক্রেতা ও ডিভাইস নির্মাতা উভয় প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। বিভিন্ন সরঞ্জামের চড়া মূল্যের কারণে ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচার-সংবলিত ডিভাইস সরবরাহে হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে কম দামে গ্রাহকদের হাতে প্রিমিয়াম ফিচারের ফোন পৌঁছাতে ব্যবহৃত ও পরিমার্জিত ডিভাইসকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির ব্যবহার শুরু হয়েছে। থ্রিজি ও ফোরজির চেয়ে দ্রুত বিস্তার ঘটছে ফাইভজির। এ নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা পেতে দরকার ফাইভজি সমর্থিত স্মার্টফোনের। ফাইভজির পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হলে পরিমার্জিত স্মার্টফোন বাজারে কিছুটা প্রভাব পড়বে। কারণ অনেকেই ফোরজি ফোন ছেড়ে ফাইভজি সমর্থিত ফোন ক্রয়ে ঝুঁকবে।

বিশ্লেষকদের ভাষ্যে, ফাইভজির পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হলে পরিমার্জিত ফোন বাজারের আকার আরো বাড়বে। কারণ এখনো বিশ্বের অনেক টেলিযোগাযোগ বাজার পূর্ণাঙ্গ ফোরজি নেটওয়ার্কের আওতায় আসেনি। এসব বাজারে ফোরজি সম্প্রসারিত হলে সংশ্লিষ্ট ডিভাইসের চাহিদা বাড়বে। ফলে অনেকেই অর্থ সাশ্রয়ে ব্যবহৃত ও পরিমার্জিত ফোরজি ফোন কিনতে আগ্রহী হবেন, যা বাজার প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৈশ্বিক ব্যবহৃত স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি অনেকটা ডিভাইস ব্র্যান্ডগুলোর ওপরও নির্ভর করছে। কারণ পরিমার্জিত হলেও তারা কতটা ত্রুটিমুক্ত করে ডিভাইসগুলো সরবরাহ করছে তা গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন

বিগ ডেটা ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অস্ত্র
প্রযুক্তি সংবাদ

বিগ ডেটা ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অস্ত্র

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন

কম টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন
প্রযুক্তি সংবাদ

কম টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
নির্বাচিত

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির
প্রযুক্তি সংবাদ

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
টেলিকম

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ জানুয়ারি ২০২০

ব্যবহৃত স্মার্টফোনের বাজার বড় হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV