Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 January 2020
মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স
Share on FacebookShare on Twitter

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩’শরও বেশি মডেলের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিক্রি করছে ওয়ালটন প্যাভিলিয়ন। মেলায় এসব পণ্যে রয়েছে আকর্ষণীয় অঙ্কের ছাড়, বিদেশ ভ্রমণ, ফ্রি হোম ডেলিভারিসহ নানা সুবিধা। এতোসব সুবিধা থাকায় মেলায় গৃহস্থালী পণ্যের ক্রেতারা ভিড় করছেন ওয়ালটনের ২৬ নম্বর প্যাভিলিয়নে।

জানা গেছে, এবারের বাণিজ্য মেলায় ওয়ালটনের সকল হোম অ্যাপ্লায়েন্সে ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ নিশ্চিত ছাড়। কার্ড বা বিকাশ পেমেন্টেও মিলবে এই সুবিধা। পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি। এদিকে ওয়ালটন ওয়াশিং মেশিনে চলছে ‘কাপল কার্নিভাল’। এর আওতায় ওয়াশিং মেশিন কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন পাতায়া, মালয়েশিয়া ও নেপালে ফ্রি কাপল ট্যুরের সুযোগ। আরো পাচ্ছেন লাইফ টাইম ফ্রি সার্ভিসিং এর সুবিধা।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইন্সটলমেন্ট) সুবিধায় ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কেনার সুযোগ রয়েছে। আছে মাত্র ৯৯৯ টাকা ডাউনমেন্টে সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আল ইমরান জানান, ক্রেতা-দর্শণার্থীরা একই ছাদের নিচে তাদের প্রয়োজনীয় সব গৃহস্থালী পণ্য যাতে কিনতে পারে সেজন্য মেলায় ৪৩ ধরণের হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় এসেছে প্রায় ১’শটি নতুন মডেলের পণ্য। বাণিজ্য মেলা ও নতুন বছর শুরু উপলক্ষ্যে এয়ার পিউরিফায়ার, ইনফ্রারেড কুকার, হট প্লেট কুকার, মিল্ক প্যান, কিচেন হুড, স্ট্যান্ড মিক্সার, ইলেকট্রিক মাল্টি কুকার, হেয়ার ক্লিপার, পানি বিশুদ্ধকরণের ম্যাম্ব্রেন কিট, প্রাইস (মূল্য) কম্পিউটিং ওয়েট স্কেল, প্লাটফর্ম স্কেল ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সে নতুন যুক্ত হয়েছে।

ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দাম তুলনামূলক কম ও মানে অনেক উন্নত হওয়ায় মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হচ্ছে আশাতীত।

ওয়ালটন প্যাভিলিয়নে বিক্রি হচ্ছে ১২ মডেলের ওয়াশিং মেশিন, ৭ মডেলের রুম হিটার, ৬ মডেলের ওয়াটার হিটার বা গিজার; ২৫ মডেলের রাইস কুকার, ২৩ মডেলের আয়রন বা ইস্ত্রি মেশিন, ১৯ মডেলের ব্লেন্ডার ও জুসার, ১৬ মডেলের রিচার্জেবল ল্যাম্প ও টর্চ, ২ মডেলের ইলেকট্রিক ওভেন ও ১১ মডেলের মাইক্রোওয়েভ ওভেন, ১৪ মডেলের ইলেকট্রিক কেটলি; ৮ মডেলের ওয়াটার পিউরিফায়ার ও ৩ মডেলের ওয়াটার ডিস্পেন্সার, এনজি ও এলপিজি ভার্সনের গ্লাস টপ ও রেগ্যুলার ডিজাইনের ১৪ টি মডেলের সিঙ্গেল বার্নার এবং ৬৪ মডেলের ডাবল বার্নারের গ্যাস স্টোভ, ৫ মডেলের ট্রিমার, ৪ মডেলের হেয়ার ড্রায়ার, ৩ মডেলের ইলেকট্রিক মাল্টি কুকার, ৬ মডেলের প্রেসার কুকার, ২টি করে মডেলের সুইং বা সেলাই মেশিন, কিচেন হুড, মিক্সার, হেয়ার স্ট্রেইটনার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ভ্যাকুয়াম ক্লিনার, শেভার ও রুটি মেকার। ১টি করে মডেলের এয়ার পিউরিফায়ার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, কফি মেকার, স্ট্যান্ড মিক্সার ইত্যাদি।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলী বলেন, রুমে ধূলা-বালি, ছত্রাক, জীবানুমুক্ত শ্বাস নিতে ২০ হাজার ৫ টাকা মূল্যের এয়ার পিউরিফায়ার বাজারে এনেছে ওয়ালটন। দৈনন্দিন রান্নাবান্নার কাজ সহজ করতে ওয়ালটন বাজারে এনেছে ৩ হাজার ৩’শ টাকা মূল্যের ইন্ডাকশন কুকার, ৩ হাজার ২৫০ টাকা মূল্যের ইনফ্রারেড কুকার এবং ২ হাজার ও ৩ হাজার টাকা মূল্যের ২ মডেলের হট প্লেট কুকার।

ওয়ালটন আয়রন বা ইস্ত্রি মেশিনের দাম পড়ছে ৭৩০ টাকা থেকে ৫ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। ইলেকট্রিক ওভেন ৫ হাজার ৮’শ ও ৬ হাজার টাকায় মিলবে। বিভিন্ন সাইজের ১১ মডেলের মাইক্রোওয়েভ ওভেনের দাম ৬ হাজার ৯৯০ টাকা থেকে ১৯ হাজার ৫’শ টাকা পর্যন্ত। ১২ মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯’শ টাকা থেকে ৪৫ হাজার ৫’শ টাকায়। রাইস কুকারের দাম ১৬’শ থেকে ৩ হাজার ২’শ টাকা। ইন্সট্যান্ট ওয়াটার হিটার বা গিজার পাওয়া যাচ্ছে ৪ হাজার ১৫০ টাকায়, ৬ হাজার ৫’শ টাকায় এবং ৮ হাজার ৫’শ টাকায়। মডেলভেদে ওয়াটার হিটার পাওয়া যাচ্ছে ৭ হাজার ৭’শ, ৮ হাজার ৮’শ ও ৯ হাজার ৯’শ টাকায়।

দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স খাতে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। সেখানে নিয়োজিত আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৬-তে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

উন্নত আইফোন ১৬ প্রো-র ক্যামেরা থাকবে বিশেষ বাটন

উইন্ডোজ ১০এক্স পরিকল্পনা থেকে সরে এল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০এক্স পরিকল্পনা থেকে সরে এল মাইক্রোসফট

কিরিনের ফাইভজি প্রসেসরসহ আসবে হুয়াওয়ে পি সেভেনটি
প্রযুক্তি সংবাদ

কিরিনের ফাইভজি প্রসেসরসহ আসবে হুয়াওয়ে পি সেভেনটি

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
প্রযুক্তি সংবাদ

বিদায় ফ্ল্যাগশিপ কিলার! গ্লোবাল মার্কেট থেকে কি সত্যিই হারিয়ে যাচ্ছে ওয়ানপ্লাস?

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা

এআইয়ের ত্রুটি বের করলেই ৩০ হাজার ডলার দেবে গুগল
নির্বাচিত

এআইয়ের ত্রুটি বের করলেই ৩০ হাজার ডলার দেবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2020

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix