Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট বন্ধ দমন-পীড়নের অস্ত্র হয়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
ইন্টারনেট বন্ধ দমন-পীড়নের অস্ত্র হয়ে উঠেছে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার কর্তৃক ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রাজনৈতিক ইস্যু ও জনবিক্ষোভ দমনে ইন্টারনেট সেবা বন্ধের প্রবণতা বাড়ছে। ২০১৯ সালে এক বছর আগের চেয়ে ৪০ শতাংশের বেশি দেশ ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং অনেক ক্ষেত্রে দীর্ঘকাল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। বিশেষত নির্বাচনকালীন এবং নাগরিক অশান্তির সময় অবাধ তথ্যের প্রবাহ এবং ভিন্নমত নিয়ন্ত্রণে ইন্টারনেটকে দমন-পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল রাইটস অর্গানাইজেশন অ্যাকসেস নাউয়ের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ভাইস নিউজ।

অ্যাকসেস নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বের ৩৫টি দেশে অসংখ্যবার ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা ঘটেছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশগুলোর সরকারের সংক্ষিপ্ত নির্দেশে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্নের এসব ঘটনা ঘটে। অথচ ২০১৮ সালে বিশ্বের ২৫টি দেশে ইন্টারনেট সেবা বন্ধ করতে দেখা গেছে।

গত বছর কিছু ক্ষেত্রে পুরো ইন্টারনেট ব্যবস্থা দীর্ঘদিন ব্ল্যাকআউট করে রাখা হয়েছিল। তবে বেশির ভাগ ক্ষেত্রে ফেসবুকের মতো নির্দিষ্ট কিছু অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল। যখন-তখন ইন্টারনেট বন্ধের ঘটনা ভয় ও আতঙ্কের সৃষ্টি করছে, যা সাধারণ মানুষ এবং গণমাধ্যমের পক্ষে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন করা কঠিন করে তোলে।

ডিজিটাল রাইটস গ্রুপ নেটব্লকস ডটঅর্গের পরিচালক অ্যাল্প টোকার বলেন, তারা গত বছর বেশকিছু হেনস্তাজনক ঘটনা প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন বিক্ষোভে প্রাণহানি ও হত্যার মতো বিষয়গুলো ধামাচাপা দিতে অনেক দেশের সরকার ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। ইরান ও সুদানে এমন ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে। দেশ দুটিতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন করা হয়। উভয় দেশে এসব সমালোচিত ঘটনা চাপা দিতে সংক্ষিপ্ত নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়।

অ্যাকসেস নাউয়ের জ্যেষ্ঠ পলিসি বিশ্লেষক বারহান তায়ে বলেন, গত বছর একাধিক ইন্টারনেট ফ্রিডম গ্রুপ দীর্ঘস্থায়ী ইন্টারনেট সেবা বন্ধের একাধিক ঘটনা ট্র্যাক করেছে। এর আগে একদিন, এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘটনা দেখা গেছে, যা অনেক দীর্ঘ সময়। তবে গত বছর একটানা ১২০ দিন কিংবা ১৫০ দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নজির দেখা গেছে। এটা অনেক বিপজ্জনক এবং উদ্বেগের বিষয় ছিল।

উদাহরণ হিসেবে তিনি বলেন, সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর উত্তর মিয়ানমারের মোট নয়টি জনপদ পুরোপুরি ইন্টারনেট ব্ল্যাকআউটে পরিণত হয়েছিল। এছাড়া দেশটির চারটি জনপদে এখনো ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে, যা ওই অঞ্চলের সাধারণ মানুষ এবং ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করছে।

অন্যদিকে অ্যাল্প টোকার বলেন, বিশ্বজুড়ে চলতি বছর আরো বেশি পরিকল্পিত ইন্টারনেট বন্ধের ঘটনা দেখা যাবে। বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে, যা মানুষের যোগাযোগে আরো দ্রুতগতি এনেছে। যে কারণে বিভিন্ন দেশের সরকার ইন্টারনেটের প্রতি আরো বেশি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চল্লিশোর্ধ্ব কর্মীদের ছাঁটাই করছে আইবিএম
প্রযুক্তি সংবাদ

চল্লিশোর্ধ্ব কর্মীদের ছাঁটাই করছে আইবিএম

শাওমি এমআই এ৩: দেশের সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

নতুন ফিচার নিয়ে এলো পাঠাও
অটোমোবাইল

নতুন ফিচার নিয়ে এলো পাঠাও

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা

ঈদুল আজহায় অপোর আকর্ষণীয় অফার, বাজারে মিলছে নতুন এ৫এক্স
ছাড় ও অফার

ঈদুল আজহায় অপোর আকর্ষণীয় অফার, বাজারে মিলছে নতুন এ৫এক্স

মোট্রো যাত্রী
প্রযুক্তি সংবাদ

কার্ড ও মোবাইল ব্যাংকিংয়েও মিলবে মেট্রো রেলের টিকিট

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি
নির্বাচিত

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম
নির্বাচিত

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জানুয়ারি ২০২০

ইন্টারনেট বন্ধ দমন-পীড়নের অস্ত্র হয়ে উঠেছে

Techzoom.TV |
TechzoomTV