Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২০
মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারীর মধ্যেও ২৪ ঘণ্টা উৎপাদনে রয়েছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাণ কারখানাগুলো। এর মধ্যে হুয়াওয়ে জানিয়েছে, গতকাল থেকে তারা কারখানা চালু করেছে। এছাড়া একাধিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান চীনা চান্দ্রবর্ষের ছুটিতেও কারখানা বন্ধ করেনি বলে জানা গেছে। যদিও এরই মধ্যে ৩৬১ প্রাণ হরণকারী করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে কলকারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে চীন সরকার।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস গতকাল জানিয়েছে, নববর্ষের ছুটি শেষে তারা আবার কারখানা চালু করেছে। সেলফোনসহ বিভিন্ন কনজিউমার ডিভাইস ও টেলিকম সরঞ্জাম উৎপাদন অব্যাহত আছে। তাছাড়া কারখানার উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে বলে দাবি করছেন হুয়াওয়ের কর্মকর্তারা।

জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি প্রস্তুত করে, এমন বেশ কয়েকটি কারখানার উৎপাদন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। সরকারি এ সিদ্ধান্তের আওতায় হুয়াওয়ের কারখানাও ছুটির পর পূর্ণোদ্যমে চালু হলো।

হুয়াওয়ের একজন মুখপাত্র জানিয়েছে, মূলত গুয়াংদং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর দংগুয়ানে অবস্থিত কারখানাগুলোয় বেশির ভাগ উৎপাদন অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের জেরে আন্তর্জাতিক বাজারে নানা বাধার মুখে পড়েছে চীন। এ কারণে অভ্যন্তরীণ সরবরাহ চেইনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে অনেক কারখানা ছুটির মধ্যেও উৎপাদন অব্যাহত রাখার অনুমতি দেয়া হয়েছে। ভাইরাস মহামারী সত্ত্বেও বিশেষ করে প্রযুক্তি খাতের শিল্প-কারখানা চালু রাখার ঝুঁকি নিচ্ছে সরকার।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানিজ মেমোরি টেকনোলজিস (ওয়াইএমটিসি) গতকাল নিশ্চিত করেছে যে তারা একদিনের জন্যও উৎপাদন বন্ধ রাখেনি। যদিও করোনাভাইরাসের উত্পত্তিস্থল বলে ধারণা করা হচ্ছে সেই উহান শহরেই এ প্রতিষ্ঠানের প্রধান কারখানা অবস্থিত।

কোম্পানির একজন মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, এ মুহূর্তে ওয়াইএমটিসির উৎপাদন একদম স্বাভাবিকভাবে চলছে। মুখপাত্র আরো দাবি করেন, এখন পর্যন্ত কারখানার একজন কর্মীও ভাইরাসে আক্রান্ত হননি। তাছাড়া সতর্কতা স্বরূপ কারখানার ভেতরে বিশেষ ধরনের পৃথককরণ ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন বিভাগে পার্টিশন ব্যবহার করা হচ্ছে, যাতে কোনোভাবেই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, কারখানাটি চীনা নতুন চান্দ্রবর্ষের ছুটিতেও উৎপাদন বন্ধ করেনি।

এদিকে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল (এসএমআইসি) ছুটির মধ্যেও উৎপাদন অব্যাহত রেখেছে বলে জানা গেছে। গতকাল সোস্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টে তারা জানিয়েছে, উৎপাদন অব্যাহত রাখতে নববর্ষের আগেই তারা একটি বিশেষ কর্মী গ্রুপ তৈরি করেছে। এ কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সরকারি সব নীতি মেনেই তারা কাজ করছে।

পোস্টে বলা হয়, বছরে ৩৬৫ দিন ও দৈনিক ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ব্যবস্থা করতে হচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য পৌঁছে দেয়ার টার্গেট পূরণে এছাড়া এসএমআইসির আর কোনো বিকল্প পথ নেই। তিয়ানজিন, শেনঝেন, বেইজিং ও সাংহাইতে এ চিপ নির্মাতা প্রতিষ্ঠানের কারখানা রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মারা গেছে ৩৬১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৫ জনে।

Tags: করোনাভাইরাসপ্রযুক্তি কারখানার উৎপাদন

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিনটি ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এল টেকনো স্পার্ক ৮ প্রো
নির্বাচিত

তিনটি ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এল টেকনো স্পার্ক ৮ প্রো

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা

গুগলে ‘ভিখারী’ লিখে সার্চ করলেই আসছে ইমরান খানের ছবি
প্রযুক্তি সংবাদ

গুগলে ‘ভিখারী’ লিখে সার্চ করলেই আসছে ইমরান খানের ছবি

কোথায় হবে করোনা পরীক্ষা? দেখিয়ে দেবে অ্যাপল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

কোথায় হবে করোনা পরীক্ষা? দেখিয়ে দেবে অ্যাপল ম্যাপস

মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম: টেলিযোগাযোগ মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix